بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلنَّجۡمِ إِذَا هَوَىٰ ١শপথ নক্ষত্রের, যখন তা হয় অস্তমিত [১] مَا ضَلَّ صَاحِبُكُمۡ وَمَا غَوَىٰ ٢তোমাদের সঙ্গী [১] বিভ্রান্ত নয়, বিপথগামীও নয় وَمَا يَنطِقُ عَنِ ٱلۡهَوَىٰٓ ٣আর তিনি মনগড়া কথা বলেন না [১]। إِنۡ هُوَ إِلَّا وَحۡيٌ يُوحَىٰ ٤তাতো কেবল ওহী, যা তার প্রতি ওহীরূপে প্রেরিত হয় عَلَّمَهُۥ شَدِيدُ ٱلۡقُوَىٰ ٥তাকে শিক্ষা দান করেছেন প্ৰচণ্ড শক্তিশালী [১] ذُو مِرَّةٍ فَٱسۡتَوَىٰ ٦সৌন্দর্যপূর্ণ সত্তা [১]। অতঃপর তিনি স্থির হয়েছিলেন [২] وَهُوَ بِٱلۡأُفُقِ ٱلۡأَعۡلَىٰ ٧আর তিনি ছিলেন ঊর্ধ্বদিগন্তে [১] ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ ٨তারপর তিনি তার কাছাকাছি হলেন, অতঃপর খুব কাছাকাছি فَكَانَ قَابَ قَوۡسَيۡنِ أَوۡ أَدۡنَىٰ ٩ফলে তাদের মধ্যে দু ধনুকের ব্যবধান রইল অথবা তারও কম [১]। فَأَوۡحَىٰٓ إِلَىٰ عَبۡدِهِۦ مَآ أَوۡحَىٰ ١٠তখন আল্লাহ্ তাঁর বান্দার প্রতি যা ওহী করার তা ওহী করলেন [১] مَا كَذَبَ ٱلۡفُؤَادُ مَا رَأَىٰٓ ١١যা তিনি দেখেছেন, তার অন্তঃকরণ তা মিথ্যা বলেনি [১] أَفَتُمَٰرُونَهُۥ عَلَىٰ مَا يَرَىٰ ١٢তিনি যা দেখেছেন তোমরা কি সে বিষয়ে তাঁর সঙ্গে বিতর্ক করবে وَلَقَدۡ رَءَاهُ نَزۡلَةً أُخۡرَىٰ ١٣আর অবশ্যই তিনি তাকে আরেকবার দেখেছিলেন عِندَ سِدۡرَةِ ٱلۡمُنتَهَىٰ ١٤‘সিদরাতুল মুন্তাহা’ তথা প্রান্তবর্তী কুল গাছ এর কাছে [১] عِندَهَا جَنَّةُ ٱلۡمَأۡوَىٰٓ ١٥যার কাছে জান্নাতুল মা’ওয়া [১] অবস্থিত। إِذۡ يَغۡشَى ٱلسِّدۡرَةَ مَا يَغۡشَىٰ ١٦যখন কুল গাছটিকে যা আচ্ছাদিত করার তা আচ্ছাদিত করেছিল [১] مَا زَاغَ ٱلۡبَصَرُ وَمَا طَغَىٰ ١٧তার দৃষ্টি বিভ্রম হয়নি, দৃষ্টি লক্ষ্যচ্যুতও হয়নি [১]। لَقَدۡ رَأَىٰ مِنۡ ءَايَٰتِ رَبِّهِ ٱلۡكُبۡرَىٰٓ ١٨অবশ্যই তিনি তার রবের মহান নিদর্শনাবলীর কিছু দেখেছিলেন أَفَرَءَيۡتُمُ ٱللَّٰتَ وَٱلۡعُزَّىٰ ١٩অতএব, তোমরা আমাকে জানাও ‘লাত’ ও ‘উযযা' সম্পর্কে وَمَنَوٰةَ ٱلثَّالِثَةَ ٱلۡأُخۡرَىٰٓ ٢٠এবং তৃতীয় আরেকটি ‘মানাত’ সম্পর্কে [১] أَلَكُمُ ٱلذَّكَرُ وَلَهُ ٱلۡأُنثَىٰ ٢١তবে কি তোমাদের জন্য পুত্ৰ সন্তান এবং আল্লাহর জন্য কন্যা সন্তান تِلۡكَ إِذًا قِسۡمَةٌ ضِيزَىٰٓ ٢٢এ রকম বন্টন তো অসঙ্গত [১]। إِنۡ هِيَ إِلَّآ أَسۡمَآءٌ سَمَّيۡتُمُوهَآ أَنتُمۡ وَءَابَآؤُكُم مَّآ أَنزَلَ ٱللَّهُ بِهَا مِن سُلۡطَٰنٍۚ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَمَا تَهۡوَى ٱلۡأَنفُسُۖ وَلَقَدۡ جَآءَهُم مِّن رَّبِّهِمُ ٱلۡهُدَىٰٓ ٢٣এগুলো কিছু নাম মাত্র যা তোমরা ও তোমাদের পূর্বপুরুষরা রেখেছ, যার সমর্থনে আল্লাহ্ কোনো দলীলপ্রমাণ নাযিল করেননি। তারা তো অনুমান এবং নিজেদের প্রবৃত্তিরই অনুসরণ করে, অথচ তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে হেদায়াত এসেছে [১]। أَمۡ لِلۡإِنسَٰنِ مَا تَمَنَّىٰ ٢٤মানুষ যা চায় তাই কি সে পায় فَلِلَّهِ ٱلۡأٓخِرَةُ وَٱلۡأُولَىٰ ٢٥বস্তুতঃ আখেরাত ও দুনিয়া আল্লাহ্রই ۞ وَكَم مِّن مَّلَكٍ فِي ٱلسَّمَٰوَٰتِ لَا تُغۡنِي شَفَٰعَتُهُمۡ شَيۡـًٔا إِلَّا مِنۢ بَعۡدِ أَن يَأۡذَنَ ٱللَّهُ لِمَن يَشَآءُ وَيَرۡضَىٰٓ ٢٦আর আসমানসমূহে বহু ফিরিশতা রয়েছে; তাদের সুপারিশ কিছুমাত্র ফলপ্রসূ হবে না, তবে আল্লাহর অনুমতির পর, যার জন্য তিনি ইচ্ছে করেন ও যার প্রতি তিনি সন্তুষ্ট। إِنَّ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ لَيُسَمُّونَ ٱلۡمَلَٰٓئِكَةَ تَسۡمِيَةَ ٱلۡأُنثَىٰ ٢٧নিশ্চয় যারা আখিরাতের উপর ঈমান আনে না তারাই নারীবাচক নাম দিয়ে থাকে ফিরিশতাদেরকে [১] وَمَا لَهُم بِهِۦ مِنۡ عِلۡمٍۖ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّۖ وَإِنَّ ٱلظَّنَّ لَا يُغۡنِي مِنَ ٱلۡحَقِّ شَيۡـًٔا ٢٨অথচ এ বিষয়ে তাদের কোনো জ্ঞানই নেই, তারা তো শুধু অনুমানেরই অনুসরণ করে; আর নিশ্চয় অনুমান সত্যের মোকাবিলায় কোনই কাজে আসে না [১]। فَأَعۡرِضۡ عَن مَّن تَوَلَّىٰ عَن ذِكۡرِنَا وَلَمۡ يُرِدۡ إِلَّا ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا ٢٩অতএব, আপনি তাকে উপেক্ষা করে চলুন যে আমাদের স্মরণ [১] থেকে বিমুখ হয় এবং কেবল দুনিয়ার জীবনই কামনা করে। ذَٰلِكَ مَبۡلَغُهُم مِّنَ ٱلۡعِلۡمِۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعۡلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعۡلَمُ بِمَنِ ٱهۡتَدَىٰ ٣٠এটাই তাদের জ্ঞানের শেষ সীমা। নিশ্চয় আপনার রব, তিনিই ভাল জানেন কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনিই ভাল জানেন কে হেদায়াতপ্ৰাপ্ত হয়েছে। وَلِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِ لِيَجۡزِيَ ٱلَّذِينَ أَسَٰٓـُٔواْ بِمَا عَمِلُواْ وَيَجۡزِيَ ٱلَّذِينَ أَحۡسَنُواْ بِٱلۡحُسۡنَى ٣١আর আসমানসমূহে যা কিছু আছে ও যমীনে যা কিছু আছে তা আল্লাহ্রই। যাতে তিনি তাদের কাজের প্রতিফল দিতে পারেন যারা মন্দ কাজ করে এবং তাদেরকে তিনি উত্তম পুরস্কার দিতে পারেন যারা সৎকাজ করে ٱلَّذِينَ يَجۡتَنِبُونَ كَبَٰٓئِرَ ٱلۡإِثۡمِ وَٱلۡفَوَٰحِشَ إِلَّا ٱللَّمَمَۚ إِنَّ رَبَّكَ وَٰسِعُ ٱلۡمَغۡفِرَةِۚ هُوَ أَعۡلَمُ بِكُمۡ إِذۡ أَنشَأَكُم مِّنَ ٱلۡأَرۡضِ وَإِذۡ أَنتُمۡ أَجِنَّةٌ فِي بُطُونِ أُمَّهَٰتِكُمۡۖ فَلَا تُزَكُّوٓاْ أَنفُسَكُمۡۖ هُوَ أَعۡلَمُ بِمَنِ ٱتَّقَىٰٓ ٣٢যারা বিরত থাকে গুরুতর পাপ ও অশ্লীল কাজ থেকে, ছোটখাট অপরাধ ব্যতীত [১]। নিশ্চয় আপনার রবের ক্ষমা অপরিসীম; তিনি তোমাদের সম্পর্কে সম্যক অবগত---যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছিলেন মাটি হতে এবং যখন তোমরা মাতৃগর্ভে ভ্রূণরূপে ছিলে। অতএব, তোমরা আত্মপ্ৰশংসা করো না, তিনিই সম্যক জানেন তার সম্পর্কে যে তাকওয়া অবলম্বন করেছে [২]। أَفَرَءَيۡتَ ٱلَّذِي تَوَلَّىٰ ٣٣আপনি কি দেখেছেন সে ব্যক্তিকে যে মুখ ফিরিয়ে নেয় وَأَعۡطَىٰ قَلِيلًا وَأَكۡدَىٰٓ ٣٤এবং দান করে সামান্যই, পরে বন্ধ করে দেয় [১] أَعِندَهُۥ عِلۡمُ ٱلۡغَيۡبِ فَهُوَ يَرَىٰٓ ٣٥তার কাছে কি গায়েবের জ্ঞান আছে যে, সে প্রত্যক্ষ করে أَمۡ لَمۡ يُنَبَّأۡ بِمَا فِي صُحُفِ مُوسَىٰ ٣٦নাকি তাকে জানানো হয়নি যা আছে মূসার সহীফায় وَإِبۡرَٰهِيمَ ٱلَّذِي وَفَّىٰٓ ٣٧এবং ইবরাহীমের সহীফায় [১], যিনি পূর্ণ করেছিলেন (তার অঙ্গীকার) [২] أَلَّا تَزِرُ وَازِرَةٌ وِزۡرَ أُخۡرَىٰ ٣٨তা এই যে [১], কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না وَأَن لَّيۡسَ لِلۡإِنسَٰنِ إِلَّا مَا سَعَىٰ ٣٩আর এই যে, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে [১] وَأَنَّ سَعۡيَهُۥ سَوۡفَ يُرَىٰ ٤٠আর এই যে, তার প্রচেষ্টার ফল শিঘ্রই দেখা যাবে ثُمَّ يُجۡزَىٰهُ ٱلۡجَزَآءَ ٱلۡأَوۡفَىٰ ٤١তারপর তাকে দেয়া হবে পূর্ণ প্রতিদান وَأَنَّ إِلَىٰ رَبِّكَ ٱلۡمُنتَهَىٰ ٤٢আর এই যে, সবার শেষ গন্তব্য তো আপনার রবের কাছে [১] وَأَنَّهُۥ هُوَ أَضۡحَكَ وَأَبۡكَىٰ ٤٣আর এই যে, তিনিই হাসান এবং তিনিই কাঁদান [১] وَأَنَّهُۥ هُوَ أَمَاتَ وَأَحۡيَا ٤٤আর এই যে, তিনিই মারেন এবং তিনিই বাঁচান وَأَنَّهُۥ خَلَقَ ٱلزَّوۡجَيۡنِ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰ ٤٥আর এই যে, তিনিই সৃষ্টি করেন যুগল---পুরুষ ও নারী مِن نُّطۡفَةٍ إِذَا تُمۡنَىٰ ٤٦শুক্রবিন্দু হতে, যখন তা স্থলিত হয় وَأَنَّ عَلَيۡهِ ٱلنَّشۡأَةَ ٱلۡأُخۡرَىٰ ٤٧আর এই যে, পুনরুত্থান ঘটানোর দায়িত্ব তাঁরই [১] وَأَنَّهُۥ هُوَ أَغۡنَىٰ وَأَقۡنَىٰ ٤٨আর এই যে, তিনিই অভাবমুক্ত করেন এবং সম্পদ দান করেন [১] وَأَنَّهُۥ هُوَ رَبُّ ٱلشِّعۡرَىٰ ٤٩আর এই যে, তিনি শি’রা নক্ষত্রের রব [১]। وَأَنَّهُۥٓ أَهۡلَكَ عَادًا ٱلۡأُولَىٰ ٥٠আর এই যে, তিনিই প্রাচীন ‘আদ সম্প্রদায়কে ধ্বংস করেছিলেন وَثَمُودَاْ فَمَآ أَبۡقَىٰ ٥١এবং সামূদ সম্প্রদায়কেও [১]; অতঃপর কাউকেও তিনি বাকী রাখেননি وَقَوۡمَ نُوحٍ مِّن قَبۡلُۖ إِنَّهُمۡ كَانُواْ هُمۡ أَظۡلَمَ وَأَطۡغَىٰ ٥٢আর এদের আগে নূহের সম্প্রদায়কেও, নিশ্চয় তারা ছিল অত্যন্ত যালিম ও চরম অবাধ্য। وَٱلۡمُؤۡتَفِكَةَ أَهۡوَىٰ ٥٣আর তিনি উল্টানো আবাসভূমিকে নিক্ষেপ করেছিলেন [১]। فَغَشَّىٰهَا مَا غَشَّىٰ ٥٤অতঃপর সেটাকে আচ্ছন্ন করল যা আচ্ছন্ন করার [১] فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكَ تَتَمَارَىٰ ٥٥সুতরাং (হে মানুষ!) তুমি তোমার রবের কোন্ অনুগ্রহ সম্পর্কে সন্দেহ পোষণ করবে [১] هَٰذَا نَذِيرٌ مِّنَ ٱلنُّذُرِ ٱلۡأُولَىٰٓ ٥٦এ নবীও [১] অতীতের সতর্ককারীদের মতই এক সতর্ককারী। أَزِفَتِ ٱلۡأٓزِفَةُ ٥٧কিয়ামত আসন্ন [১] لَيۡسَ لَهَا مِن دُونِ ٱللَّهِ كَاشِفَةٌ ٥٨আল্লাহ ছাড়া কেউই এটা প্রকাশ করতে সক্ষম নয়। أَفَمِنۡ هَٰذَا ٱلۡحَدِيثِ تَعۡجَبُونَ ٥٩তোমরা কি এ কথায় বিস্ময় বোধ করছ وَتَضۡحَكُونَ وَلَا تَبۡكُونَ ٦٠আর হাসি-ঠাট্টা করছ ! এবং কাঁদছো না [১] وَأَنتُمۡ سَٰمِدُونَ ٦١আর তোমরা উদাসীন [১] فَٱسۡجُدُواْۤ لِلَّهِۤ وَٱعۡبُدُواْ ۩ ٦٢অতএব আল্লাহকে সাজদা কর এবং তাঁর ‘ইবাদাত কর [১]।