بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
ٱلۡحَآقَّةُ ١সুনিশ্চিত বিষয়। مَا ٱلۡحَآقَّةُ ٢সুনিশ্চিত বিষয় কি وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡحَآقَّةُ ٣আপনি কি কিছু জানেন, সেই সুনিশ্চিত বিষয় কি كَذَّبَتۡ ثَمُودُ وَعَادُۢ بِٱلۡقَارِعَةِ ٤আদ ও সামুদ গোত্র মহাপ্রলয়কে মিথ্যা বলেছিল। فَأَمَّا ثَمُودُ فَأُهۡلِكُواْ بِٱلطَّاغِيَةِ ٥অতঃপর সমুদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ংকর বিপর্যয় দ্বারা। وَأَمَّا عَادٌ فَأُهۡلِكُواْ بِرِيحٍ صَرۡصَرٍ عَاتِيَةٍ ٦এবং আদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঝঞ্জাবায়ূ سَخَّرَهَا عَلَيۡهِمۡ سَبۡعَ لَيَالٍ وَثَمَٰنِيَةَ أَيَّامٍ حُسُومًاۖ فَتَرَى ٱلۡقَوۡمَ فِيهَا صَرۡعَىٰ كَأَنَّهُمۡ أَعۡجَازُ نَخۡلٍ خَاوِيَةٍ ٧যা তিনি প্রবাহিত করেছিলেন তাদের উপর সাত রাত্রি ও আট দিবস পর্যন্ত অবিরাম। আপনি তাদেরকে দেখতেন যে, তারা অসার খর্জুর কান্ডের ন্যায় ভূপাতিত হয়ে রয়েছে। فَهَلۡ تَرَىٰ لَهُم مِّنۢ بَاقِيَةٍ ٨আপনি তাদের কোন অস্তিত্ব দেখতে পান কি وَجَآءَ فِرۡعَوۡنُ وَمَن قَبۡلَهُۥ وَٱلۡمُؤۡتَفِكَٰتُ بِٱلۡخَاطِئَةِ ٩ফেরাউন, তাঁর পূর্ববর্তীরা এবং উল্টে যাওয়া বস্তিবাসীরা গুরুতর পাপ করেছিল। فَعَصَوۡاْ رَسُولَ رَبِّهِمۡ فَأَخَذَهُمۡ أَخۡذَةً رَّابِيَةً ١٠তারা তাদের পালনকর্তার রসূলকে অমান্য করেছিল। ফলে তিনি তাদেরকে কঠোরহস্তে পাকড়াও করলেন। إِنَّا لَمَّا طَغَا ٱلۡمَآءُ حَمَلۡنَٰكُمۡ فِي ٱلۡجَارِيَةِ ١١যখন জলোচ্ছ্বাস হয়েছিল, তখন আমি তোমাদেরকে চলন্ত নৌযানে আরোহণ করিয়েছিলাম। لِنَجۡعَلَهَا لَكُمۡ تَذۡكِرَةً وَتَعِيَهَآ أُذُنٌ وَٰعِيَةٌ ١٢যাতে এ ঘটনা তোমাদের জন্যে স্মৃতির বিষয় এবং কান এটাকে উপদেশ গ্রহণের উপযোগী রূপে গ্রহণ করে। فَإِذَا نُفِخَ فِي ٱلصُّورِ نَفۡخَةٌ وَٰحِدَةٌ ١٣যখন শিংগায় ফুৎকার দেয়া হবে-একটি মাত্র ফুৎকার وَحُمِلَتِ ٱلۡأَرۡضُ وَٱلۡجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَٰحِدَةً ١٤এবং পৃথিবী ও পর্বতমালা উত্তোলিত হবে ও চুর্ণ-বিচুর্ণ করে দেয়া হবে فَيَوۡمَئِذٍ وَقَعَتِ ٱلۡوَاقِعَةُ ١٥সেদিন কেয়ামত সংঘটিত হবে। وَٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَهِيَ يَوۡمَئِذٍ وَاهِيَةٌ ١٦সেদিন আকাশ বিদীর্ণ হবে ও বিক্ষিপ্ত হবে। وَٱلۡمَلَكُ عَلَىٰٓ أَرۡجَآئِهَاۚ وَيَحۡمِلُ عَرۡشَ رَبِّكَ فَوۡقَهُمۡ يَوۡمَئِذٍ ثَمَٰنِيَةٌ ١٧এবং ফেরেশতাগণ আকাশের প্রান্তদেশে থাকবে ও আট জন ফেরেশতা আপনার পালনকর্তার আরশকে তাদের উর্ধ্বে বহন করবে। يَوۡمَئِذٍ تُعۡرَضُونَ لَا تَخۡفَىٰ مِنكُمۡ خَافِيَةٌ ١٨সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে। তোমাদের কোন কিছু গোপন থাকবে না। فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ فَيَقُولُ هَآؤُمُ ٱقۡرَءُواْ كِتَٰبِيَهۡ ١٩অতঃপর যার আমলনামা ডান হাতে দেয়া হবে, সে বলবেঃ নাও, তোমরাও আমলনামা পড়ে দেখ। إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَٰقٍ حِسَابِيَهۡ ٢٠আমি জানতাম যে, আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ ٢١অতঃপর সে সুখী জীবন-যাপন করবে فِي جَنَّةٍ عَالِيَةٍ ٢٢সুউচ্চ জান্নাতে। قُطُوفُهَا دَانِيَةٌ ٢٣তার ফলসমূহ অবনমিত থাকবে। كُلُواْ وَٱشۡرَبُواْ هَنِيٓـَٔۢا بِمَآ أَسۡلَفۡتُمۡ فِي ٱلۡأَيَّامِ ٱلۡخَالِيَةِ ٢٤বিগত দিনে তোমরা যা প্রেরণ করেছিলে, তার প্রতিদানে তোমরা খাও এবং পান কর তৃপ্তি সহকারে। وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِشِمَالِهِۦ فَيَقُولُ يَٰلَيۡتَنِي لَمۡ أُوتَ كِتَٰبِيَهۡ ٢٥যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে বলবেঃ হায় আমায় যদি আমার আমল নামা না দেয়া হতো। وَلَمۡ أَدۡرِ مَا حِسَابِيَهۡ ٢٦আমি যদি না জানতাম আমার হিসাব يَٰلَيۡتَهَا كَانَتِ ٱلۡقَاضِيَةَ ٢٧হায়, আমার মৃত্যুই যদি শেষ হত। مَآ أَغۡنَىٰ عَنِّي مَالِيَهۡۜ ٢٨আমার ধন-সম্পদ আমার কোন উপকারে আসল না। هَلَكَ عَنِّي سُلۡطَٰنِيَهۡ ٢٩আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল। خُذُوهُ فَغُلُّوهُ ٣٠ফেরেশতাদেরকে বলা হবেঃ ধর একে গলায় বেড়ি পড়িয়ে দাও ثُمَّ ٱلۡجَحِيمَ صَلُّوهُ ٣١অতঃপর নিক্ষেপ কর জাহান্নামে। ثُمَّ فِي سِلۡسِلَةٍ ذَرۡعُهَا سَبۡعُونَ ذِرَاعًا فَٱسۡلُكُوهُ ٣٢অতঃপর তাকে শৃঙ্খলিত কর সত্তর গজ দীর্ঘ এক শিকলে। إِنَّهُۥ كَانَ لَا يُؤۡمِنُ بِٱللَّهِ ٱلۡعَظِيمِ ٣٣নিশ্চয় সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না। وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ ٣٤এবং মিসকীনকে আহার্য দিতে উৎসাহিত করত না। فَلَيۡسَ لَهُ ٱلۡيَوۡمَ هَٰهُنَا حَمِيمٌ ٣٥অতএব, আজকের দিন এখানে তার কোন সুহূদ নাই। وَلَا طَعَامٌ إِلَّا مِنۡ غِسۡلِينٍ ٣٦এবং কোন খাদ্য নাই, ক্ষত-নিঃসৃত পুঁজ ব্যতীত। لَّا يَأۡكُلُهُۥٓ إِلَّا ٱلۡخَٰطِـُٔونَ ٣٧গোনাহগার ব্যতীত কেউ এটা খাবে না। فَلَآ أُقۡسِمُ بِمَا تُبۡصِرُونَ ٣٨তোমরা যা দেখ, আমি তার শপথ করছি। وَمَا لَا تُبۡصِرُونَ ٣٩এবং যা তোমরা দেখ না, তার إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولٍ كَرِيمٍ ٤٠নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রসূলের আনীত। وَمَا هُوَ بِقَوۡلِ شَاعِرٍۚ قَلِيلًا مَّا تُؤۡمِنُونَ ٤١এবং এটা কোন কবির কালাম নয়; তোমরা কমই বিশ্বাস কর। وَلَا بِقَوۡلِ كَاهِنٍۚ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ ٤٢এবং এটা কোন অতীন্দ্রিয়বাদীর কথা নয়; তোমরা কমই অনুধাবন কর। تَنزِيلٌ مِّن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ ٤٣এটা বিশ্বপালনকর্তার কাছ থেকে অবতীর্ণ। وَلَوۡ تَقَوَّلَ عَلَيۡنَا بَعۡضَ ٱلۡأَقَاوِيلِ ٤٤সে যদি আমার নামে কোন কথা রচনা করত لَأَخَذۡنَا مِنۡهُ بِٱلۡيَمِينِ ٤٥তবে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম ثُمَّ لَقَطَعۡنَا مِنۡهُ ٱلۡوَتِينَ ٤٦অতঃপর কেটে দিতাম তার গ্রীবা। فَمَا مِنكُم مِّنۡ أَحَدٍ عَنۡهُ حَٰجِزِينَ ٤٧তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না। وَإِنَّهُۥ لَتَذۡكِرَةٌ لِّلۡمُتَّقِينَ ٤٨এটা খোদাভীরুদের জন্যে অবশ্যই একটি উপদেশ। وَإِنَّا لَنَعۡلَمُ أَنَّ مِنكُم مُّكَذِّبِينَ ٤٩আমি জানি যে, তোমাদের মধ্যে কেউ কেউ মিথ্যারোপ করবে। وَإِنَّهُۥ لَحَسۡرَةٌ عَلَى ٱلۡكَٰفِرِينَ ٥٠নিশ্চয় এটা কাফেরদের জন্যে অনুতাপের কারণ। وَإِنَّهُۥ لَحَقُّ ٱلۡيَقِينِ ٥١নিশ্চয় এটা নিশ্চিত সত্য। فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ ٥٢অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ননা করুন।