بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
عَبَسَ وَتَوَلَّىٰٓ ١তিনি ভ্রকুটি করলেন এবং ফিরে বসলেন أَن جَآءَهُ ٱلۡأَعۡمَىٰ ٢কেননা একজন অন্ধ তাঁর কাছে এসেছিল। وَمَا يُدۡرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ ٣আর কী তোমাকে বুঝতে দেবে যে সে হয়ত পবিত্র হতে চেয়েছিল أَوۡ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكۡرَىٰٓ ٤অথবা সে মনোনিবেশ করত, ফলে স্মারকবাণী তার উপকারে আসত أَمَّا مَنِ ٱسۡتَغۡنَىٰ ٥আর তার ক্ষেত্রে যে নিজেকে সমৃদ্ধ ভাবে فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ ٦তুমি তো তার প্রতিই মনোযোগ দেখাচ্ছ। وَمَا عَلَيۡكَ أَلَّا يَزَّكَّىٰ ٧অথচ তোমার উপরে নেই যদি সে নিজেকে পবিত্র না করে। وَأَمَّا مَن جَآءَكَ يَسۡعَىٰ ٨আর তার ক্ষেত্রে যে তোমার কাছে এসেছিল আগ্রহ নিয়ে وَهُوَ يَخۡشَىٰ ٩আর সে ভয় করছিল فَأَنتَ عَنۡهُ تَلَهَّىٰ ١٠কিন্ত তুমি তার প্রতি অবহেলা দেখালে। كـَلَّآ إِنَّهَا تَذۡكِرَةٌ ١١কদাচ না! নিঃসন্দেহ এ এক স্মরণীয় বার্তা فَمَن شَآءَ ذَكَرَهُۥ ١٢অতএব যে ইচ্ছা করে সে তা স্মরণ রাখুক। فِي صُحُفٍ مُّكَرَّمَةٍ ١٣সম্মানিত পৃষ্ঠাগুলোয় مَّرۡفُوعَةٍ مُّطَهَّرَةِۭ ١٤সুউন্নত, সুপবিত্র بِأَيۡدِي سَفَرَةٍ ١٥লেখকদের হস্তাক্ষরে كِرَامِۭ بَرَرَةٍ ١٦সম্মানিত, গুণান্নিত। قُتِلَ ٱلۡإِنسَٰنُ مَآ أَكۡفَرَهُۥ ١٧যা তাকে অকৃতজ্ঞ বানিয়েছে সেজন্য মানুষকে ধ্বংস করা হোক। مِنۡ أَيِّ شَيۡءٍ خَلَقَهُۥ ١٨কী জিনিস থেকে তাকে তিনি সৃষ্টি করেছেন مِن نُّطۡفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ ١٩এক শুক্রকীট থেকে! তিনি তাকে সৃষ্টি করেছেন, তারপর তিনি তাকে সুসমঞ্জস করেছেন ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ ٢٠তারপর তার জন্য পথ সহজ করে দিয়েছেন ثُمَّ أَمَاتَهُۥ فَأَقۡبَرَهُۥ ٢١তারপর তিনি তার মৃত্যু ঘটান, এবং তাকে কবরস্থ করেন ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ ٢٢তারপর যখন তিনি চাইবেন তখন তাকে পুনর্জীবিত করবেন। كـَلَّا لَمَّا يَقۡضِ مَآ أَمَرَهُۥ ٢٣না, তাকে তিনি যা আদেশ করেছিলেন তা সে পালন করে নি। فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ ٢٤অতএব মানুষ তার খাদ্যের দিকে ভেবে দেখুক أَنَّا صَبَبۡنَا ٱلۡمَآءَ صَبًّا ٢٥কেমন ক’রে আমরা বৃষ্টি বর্ষণ করি বর্ষণধারায় ثُمَّ شَقَقۡنَا ٱلۡأَرۡضَ شَقًّا ٢٦তারপর আমরা মাটিকে ফাটিয়ে দিই চৌচির ক’রে فَأَنۢبَتۡنَا فِيهَا حَبًّا ٢٧তারপর তাতে আমরা জন্মাই শস্য وَعِنَبًا وَقَضۡبًا ٢٨আর আঙ্গুর ও শাকসবজি وَزَيۡتُونًا وَنَخۡلًا ٢٩আর জলপাই ও খেজুর وَحَدَآئِقَ غُلۡبًا ٣٠আর ঘন গাছপালাময় বাগান وَفَٰكِهَةً وَأَبًّا ٣١আর ফলফসল ও তৃণলতা مَّتَٰعًا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ ٣٢তোমাদের জন্য খাদ্যভান্ডার ও তোমাদের গবাদি-পশুর জন্যেও। فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ ٣٣তারপর যেদিন কান-ফাটানো আওয়াজ আসবে يَوۡمَ يَفِرُّ ٱلۡمَرۡءُ مِنۡ أَخِيهِ ٣٤সেইদিন মানুষ তার ভাইকে ছেড়ে পালাবে وَأُمِّهِۦ وَأَبِيهِ ٣٥আর তার মাকে ও তার বাবাকে وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ ٣٦আর তার পতিপত্নীকে ও তার সন্তানসন্ততিকে। لِكُلِّ ٱمۡرِيٍٕ مِّنۡهُمۡ يَوۡمَئِذٍ شَأۡنٌ يُغۡنِيهِ ٣٧সেদিন তাদের মধ্যের প্রত্যেক লোকেরই এত ব্যস্ততা থাকবে যে তাকে বেখেয়াল করে দেবে। وُجُوهٌ يَوۡمَئِذٍ مُّسۡفِرَةٌ ٣٨অনেক মুখ সেইদিন হবে উজ্জ্বল ضَاحِكَةٌ مُّسۡتَبۡشِرَةٌ ٣٩হাসিমাখা, আনন্দমুখর وَوُجُوهٌ يَوۡمَئِذٍ عَلَيۡهَا غَبَرَةٌ ٤٠আর সেইদিন অনেক মুখ -- তাদের উপরে ধূলো-বালি تَرۡهَقُهَا قَتَرَةٌ ٤١কালো- আঁধার তাদের ঢেকে ফেলবে। أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡكَفَرَةُ ٱلۡفَجَرَةُ ٤٢এরা নিজেরাই সত্যপ্রত্যাখ্যানকারী, দুষ্কৃতিকারী।