Millat al-Islam

Chapter 87 · 19 verses · Zohurul Hoque

Surah Al-Ala in Bengali

Arabic with tafsir Listen to Surah Al-Ala (1421 reciters)
Meccanسورة الأعلى19 verses

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

سَبِّحِ ٱسۡمَ رَبِّكَ ٱلۡأَعۡلَى ١মহিমা ঘোষণা করো তোমার সর্বোন্নত প্রভুর নামের ٱلَّذِي خَلَقَ فَسَوَّىٰ ٢যিনি সৃষ্টি করেন, তারপর সুঠাম করেন وَٱلَّذِي قَدَّرَ فَهَدَىٰ ٣আর যিনি সুসমঞ্জস করেন, তারপর পথ দেখিয়ে নেন وَٱلَّذِيٓ أَخۡرَجَ ٱلۡمَرۡعَىٰ ٤আর যিনি তৃণলতা উদ্‌গত করেন فَجَعَلَهُۥ غُثَآءً أَحۡوَىٰ ٥তারপর তাকে শুকিয়ে পাঁশুটে বানিয়ে ফেলেন। سَنُقۡرِئُكَ فَلَا تَنسَىٰٓ ٦আমরা যথাশীঘ্র তোমাকে পড়াবো, ফলে তুমি ভুলবে না إِلَّا مَا شَآءَ ٱللَّهُۚ إِنَّهُۥ يَعۡلَمُ ٱلۡجَهۡرَ وَمَا يَخۡفَىٰ ٧শুধু যা-কিছু আল্লাহ্ ইচ্ছা করেন তা ব্যতীত। নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য এবং যা গুপ্ত রয়েছে। وَنُيَسِّرُكَ لِلۡيُسۡرَىٰ ٨আর আমরা তোমার জন্য সহজ করে দেব সহজকরনের জন্য। فَذَكِّرۡ إِن نَّفَعَتِ ٱلذِّكۡرَىٰ ٩অতএব তুমি স্মরণ করিয়ে চলোচ নিশ্চয় স্মরণ করানোতে সুফল রয়েছে। سَيَذَّكَّرُ مَن يَخۡشَىٰ ١٠যে ভয় করে সে যথাসত্বর উপদেশ গ্রহণ করবে وَيَتَجَنَّبُهَا ٱلۡأَشۡقَى ١١কিন্ত এটি এড়িয়ে চলবে নেহাত দুশ্চরিত্র ٱلَّذِي يَصۡلَى ٱلنَّارَ ٱلۡكُبۡرَىٰ ١٢যে বিরাট আগুনে ঢোকে পড়বে ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحۡيَىٰ ١٣তখন সে সেখানে মরবে না, আর বাঁচবেও না। قَدۡ أَفۡلَحَ مَن تَزَكَّىٰ ١٤সে-ই যথার্থ সফলকাম হবে যে নিজেকে পবিত্র করেছে وَذَكَرَ ٱسۡمَ رَبِّهِۦ فَصَلَّىٰ ١٥এবং তার প্রভুর নাম স্মরণ করে, আর নামায পড়ে। بَلۡ تُؤۡثِرُونَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا ١٦না, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও وَٱلۡأٓخِرَةُ خَيۡرٌ وَأَبۡقَىٰٓ ١٧অথচ পরকালই বেশি ভাল ও দীর্ঘস্থায়ী। إِنَّ هَٰذَا لَفِي ٱلصُّحُفِ ٱلۡأُولَىٰ ١٨নিঃসন্দেহ এইসব আছে পূর্ববর্তী ধর্মগ্রন্থে صُحُفِ إِبۡرَٰهِيمَ وَمُوسَىٰ ١٩ইব্রাহীম ও মূসার ধর্মগ্রন্থে।

Translation: Zohurul Hoque.