بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
إِذَا وَقَعَتِ ٱلۡوَاقِعَةُ ١যখন বিরাট ঘটনাটি ঘটবে لَيۡسَ لِوَقۡعَتِهَا كَاذِبَةٌ ٢এর সংঘটনকে মিথ্যা বলার কেউ থাকবে না। خَافِضَةٌ رَّافِعَةٌ ٣এটি লাঞ্ছিত করবে, এটি করবে সমুন্নত। إِذَا رُجَّتِ ٱلۡأَرۡضُ رَجًّا ٤যখন পৃথিবী আলোড়িত হবে আলোড়নে وَبُسَّتِ ٱلۡجِبَالُ بَسًّا ٥আর পাহাড়গুলো ভেঙ্গে পড়বে চূর্ণ-বিচূর্ণ হয়ে فَكَانَتۡ هَبَآءً مُّنۢبَثًّا ٦ফলে তা হয়ে যাবে বিক্ষিপ্ত ধূলিকণা وَكُنتُمۡ أَزۡوَٰجًا ثَلَٰثَةً ٧আর তোমরা হয়ে পড়বে তিনটি শ্রেণীতে فَأَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ ٨যথা ডান দিকের দল, -- কেমনতর এই ডানদিকের দল وَأَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ ٩আর বাঁদিকের দল, -- কেমনতর এই বাঁদিকের দল وَٱلسَّٰبِقُونَ ٱلسَّٰبِقُونَ ١٠আর অগ্রগামীগণ তো অগ্রগামী أُوْلَٰٓئِكَ ٱلۡمُقَرَّبُونَ ١١এরাই হবে নৈকট্যপ্রাপ্ত فِي جَنَّٰتِ ٱلنَّعِيمِ ١٢আনন্দময় উদ্যানে। ثُلَّةٌ مِّنَ ٱلۡأَوَّلِينَ ١٣প্রথমকালীনদের থেকে অধিক সংখ্যায় وَقَلِيلٌ مِّنَ ٱلۡأٓخِرِينَ ١٤আর পরবর্তীকালীনদের থেকে অল্প সংখ্যায়। عَلَىٰ سُرُرٍ مَّوۡضُونَةٍ ١٥কারুকার্যময় সিংহাসনে مُّتَّكِـِٔينَ عَلَيۡهَا مُتَقَٰبِلِينَ ١٦তাতে তারা হেলান দিয়ে আসন গ্রহণ করবে পরস্পর মুখোমুখি হয়ে। يَطُوفُ عَلَيۡهِمۡ وِلۡدَٰنٌ مُّخَلَّدُونَ ١٧তাদের চারিদিকে ঘুরে বেড়াবে চিরনবীন তরুণেরা بِأَكۡوَابٍ وَأَبَارِيقَ وَكَأۡسٍ مِّن مَّعِينٍ ١٨পানপাত্র ও সোরাই নিয়ে ও নির্মল পানীয়ের পেয়ালা। لَّا يُصَدَّعُونَ عَنۡهَا وَلَا يُنزِفُونَ ١٩তাদের মাথা ধরবে না তাতে, আর তাদের নেশাও ধরবে না। وَفَٰكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُونَ ٢٠আর ফল-মূল যা তারা পছন্দ করে وَلَحۡمِ طَيۡرٍ مِّمَّا يَشۡتَهُونَ ٢١আর পাখির মাংস যা তারা কামনা করে وَحُورٌ عِينٌ ٢٢আর আয়তলোচন হূরগণ كَأَمۡثَٰلِ ٱللُّؤۡلُوِٕ ٱلۡمَكۡنُونِ ٢٣আবৃত মুক্তার উদাহরণের ন্যায় جَزَآءَۢ بِمَا كَانُواْ يَعۡمَلُونَ ٢٤যা তারা করতো তার পুরস্কার। لَا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوًا وَلَا تَأۡثِيمًا ٢٥তারা সেখানে শুনবে না কোনো খেলোকথা, না কোনো পাপবাক্য إِلَّا قِيلًا سَلَٰمًا سَلَٰمًا ٢٦শুধু এই কথা ছাড়া -- ''সালাম! সালাম!’’ وَأَصۡحَٰبُ ٱلۡيَمِينِ مَآ أَصۡحَٰبُ ٱلۡيَمِينِ ٢٧আর ডানদিকের দল, -- কেমনতর এই ডানদিকের দল فِي سِدۡرٍ مَّخۡضُودٍ ٢٨কাঁটা বিহীন সিদরাহ-গাছের নীচে وَطَلۡحٍ مَّنضُودٍ ٢٩আর সারি সারি সাজানো কলাগাছ وَظِلٍّ مَّمۡدُودٍ ٣٠আর সুদূরবিস্তৃত ছায়া وَمَآءٍ مَّسۡكُوبٍ ٣١আর উছলে ওঠা পানি وَفَٰكِهَةٍ كَثِيرَةٍ ٣٢আর প্রচুর পরিমাণে ফলমূল لَّا مَقۡطُوعَةٍ وَلَا مَمۡنُوعَةٍ ٣٣ব্যাহত হবার নয় এবং নিষিদ্ধ হবারও নয়। وَفُرُشٍ مَّرۡفُوعَةٍ ٣٤আর উঁচুদরের গালিচা। إِنَّآ أَنشَأۡنَٰهُنَّ إِنشَآءً ٣٥নিঃসন্দেহ আমরা ওদের সৃষ্টি করেছি বিশেষ সৃষ্টিতে فَجَعَلۡنَٰهُنَّ أَبۡكَارًا ٣٦আর তাদের বানিয়েছি চিরকুমারী عُرُبًا أَتۡرَابًا ٣٧সোহাগিনী, সমবয়স্কা لِّأَصۡحَٰبِ ٱلۡيَمِينِ ٣٨দক্ষিণপন্থী লোকদের জন্য। ثُلَّةٌ مِّنَ ٱلۡأَوَّلِينَ ٣٩প্রথমকালীনদের থেকে অধিক সংখ্যায় وَثُلَّةٌ مِّنَ ٱلۡأٓخِرِينَ ٤٠আর পরবর্তীকালীনদের মধ্যে থেকেও অধিক সংখ্যায়। وَأَصۡحَٰبُ ٱلشِّمَالِ مَآ أَصۡحَٰبُ ٱلشِّمَالِ ٤١কিন্তু বামপন্থীদল -- কেমনতর এই বামপন্থী দল। فِي سَمُومٍ وَحَمِيمٍ ٤٢উত্তপ্ত বাতাসে ও ফুটন্ত পানিতে وَظِلٍّ مِّن يَحۡمُومٍ ٤٣আর কালো ধোঁয়ার ছায়ায় لَّا بَارِدٍ وَلَا كَرِيمٍ ٤٤শীতল নয় এবং সম্মানজনকও নয়। إِنَّهُمۡ كَانُواْ قَبۡلَ ذَٰلِكَ مُتۡرَفِينَ ٤٥অথচ তারা তো এর আগে ছিল ভোগবিলাসে মগ্ন وَكَانُواْ يُصِرُّونَ عَلَى ٱلۡحِنثِ ٱلۡعَظِيمِ ٤٦আর তারা ঘোরতর পাপাচারে জেদ ধরে থাকত وَكَانُواْ يَقُولُونَ أَئِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابًا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبۡعُوثُونَ ٤٧আর তারা বলত -- ''কী! আমরা যখন মরে যাব ও মাটি ও হাড্ডি হয়ে যাব তখন কি আমরা আদৌ পুনরুত্থিত হব أَوَءَابَآؤُنَا ٱلۡأَوَّلُونَ ٤٨এবং আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষরাও قُلۡ إِنَّ ٱلۡأَوَّلِينَ وَٱلۡأٓخِرِينَ ٤٩তুমি বলো -- ''নিঃসন্দেহ পূর্ববর্তীরা এবং পরবর্তীরা لَمَجۡمُوعُونَ إِلَىٰ مِيقَٰتِ يَوۡمٍ مَّعۡلُومٍ ٥٠অবশ্যই সবাইকে একত্রিত করা হবে এক সুবিদিত দিনের নির্ধারিত স্থানে-ক্ষণে ثُمَّ إِنَّكُمۡ أَيُّهَا ٱلضَّآلُّونَ ٱلۡمُكَذِّبُونَ ٥١তখন নিঃসন্দেহ তোমরাই, হে পথভ্রষ্ট মিথ্যাআরোপকারিগণ لَأٓكِلُونَ مِن شَجَرٍ مِّن زَقُّومٍ ٥٢তোমরা আলবৎ আহার করবে যিক্কুমের গাছের থেকে فَمَالِـُٔونَ مِنۡهَا ٱلۡبُطُونَ ٥٣এবং তাই দিয়ে তোমরা উদর পূর্ণ করবে فَشَٰرِبُونَ عَلَيۡهِ مِنَ ٱلۡحَمِيمِ ٥٤তারপর তোমরা তার উপরে পান করবে উত্তপ্ত পানি فَشَٰرِبُونَ شُرۡبَ ٱلۡهِيمِ ٥٥আর তোমরা পান করবে তৃষ্ণার্ত উটের পান করার ন্যায়।’’ هَٰذَا نُزُلُهُمۡ يَوۡمَ ٱلدِّينِ ٥٦এই হবে তাদের আপ্যায়ন বিচারের দিনে। نَحۡنُ خَلَقۡنَٰكُمۡ فَلَوۡلَا تُصَدِّقُونَ ٥٧আমরাই তো তোমাদের সৃষ্টি করেছি, তবে কেন তোমরা সত্য বলে স্বীকার কর না أَفَرَءَيۡتُم مَّا تُمۡنُونَ ٥٨তোমরা কি তবে ভেবে দেখেছ -- যা তোমরা স্খলন কর ءَأَنتُمۡ تَخۡلُقُونَهُۥٓ أَمۡ نَحۡنُ ٱلۡخَٰلِقُونَ ٥٩তোমরা বুঝি ওকে সৃষ্টি করেছ, না আমরা সৃষ্টিকর্তা نَحۡنُ قَدَّرۡنَا بَيۡنَكُمُ ٱلۡمَوۡتَ وَمَا نَحۡنُ بِمَسۡبُوقِينَ ٦٠আমরাই তোমাদের মধ্যে মৃত্যু ধার্য করে রেখেছি, আর আমরা প্রতিহত হব না عَلَىٰٓ أَن نُّبَدِّلَ أَمۡثَٰلَكُمۡ وَنُنشِئَكُمۡ فِي مَا لَا تَعۡلَمُونَ ٦١যেন আমরা বদলে দিতে পারি তোমাদের অনুকরণে, এবং তোমাদের রূপান্তরিত করতে পারি তাতে যা তোমরা জান না। وَلَقَدۡ عَلِمۡتُمُ ٱلنَّشۡأَةَ ٱلۡأُولَىٰ فَلَوۡلَا تَذَكَّرُونَ ٦٢আর তোমরা অবশ্য প্রথম অভ্যুত্থান সন্বন্ধে অবগত হয়েছ, তবে কেন তোমরা ভেবে দেখ না أَفَرَءَيۡتُم مَّا تَحۡرُثُونَ ٦٣তোমরা কি ভেবে দেখেছ যা তোমরা বপন কর ءَأَنتُمۡ تَزۡرَعُونَهُۥٓ أَمۡ نَحۡنُ ٱلزَّٰرِعُونَ ٦٤তোমরা কি তা গজিয়ে তুলো, না আমরা বর্ধনকারী لَوۡ نَشَآءُ لَجَعَلۡنَٰهُ حُطَٰمًا فَظَلۡتُمۡ تَفَكَّهُونَ ٦٥আমরা যদি চাইতাম তবে আমরা আলবৎ তাকে খড়-কুটোয় পরিণত করতে পারতাম, তখন তোমরা হাহুতাশ করতে থাকবে إِنَّا لَمُغۡرَمُونَ ٦٦আমরা তো নিশ্চয় ঋণগ্রস্ত হলাম بَلۡ نَحۡنُ مَحۡرُومُونَ ٦٧বরং আমরা বঞ্চিত হলাম।’’ أَفَرَءَيۡتُمُ ٱلۡمَآءَ ٱلَّذِي تَشۡرَبُونَ ٦٨তোমরা যে পানি পান কর সে-সন্বন্ধে তোমরা কি ভেবে দেখেছ ءَأَنتُمۡ أَنزَلۡتُمُوهُ مِنَ ٱلۡمُزۡنِ أَمۡ نَحۡنُ ٱلۡمُنزِلُونَ ٦٩তোমরাই কি তা মেঘ থেকে নামিয়ে আন, না আমরা বর্ষণকারী لَوۡ نَشَآءُ جَعَلۡنَٰهُ أُجَاجًا فَلَوۡلَا تَشۡكُرُونَ ٧٠আমরা যদি চাইতাম তাহলে আমরা তাকে লোনা করে দিতে পারতাম, কেন তবে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর না أَفَرَءَيۡتُمُ ٱلنَّارَ ٱلَّتِي تُورُونَ ٧١তোমরা যে আগুন জ্বালাও তা কি তোমরা লক্ষ্য করেছ ءَأَنتُمۡ أَنشَأۡتُمۡ شَجَرَتَهَآ أَمۡ نَحۡنُ ٱلۡمُنشِـُٔونَ ٧٢তোমরাই কি তার গাছকে জন্মইয়েছ, না আমরা উৎপাদনকারী نَحۡنُ جَعَلۡنَٰهَا تَذۡكِرَةً وَمَتَٰعًا لِّلۡمُقۡوِينَ ٧٣আমরাই তাকে বানিয়েছি এক নিদর্শনসামগ্রী এবং মরুচারীদের জন্য এক প্রয়োজনসামগ্রী। فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ ٧٤অতএব তোমার সর্বশক্তিমান প্রভুর নামের জপতপ করো। ۞ فَلَآ أُقۡسِمُ بِمَوَٰقِعِ ٱلنُّجُومِ ٧٥না, আমি কিন্তু শপথ করছি নক্ষত্ররাজির অবস্থানের وَإِنَّهُۥ لَقَسَمٌ لَّوۡ تَعۡلَمُونَ عَظِيمٌ ٧٦আর নিঃসন্দেহ এটি তো এক বিরাট শপথ, যদি তোমরা জানতে إِنَّهُۥ لَقُرۡءَانٌ كَرِيمٌ ٧٧নিঃসন্দেহ এটি তো এক সম্মানিত কুরআন فِي كِتَٰبٍ مَّكۡنُونٍ ٧٨এক সুরক্ষিত গ্রন্থে। لَّا يَمَسُّهُۥٓ إِلَّا ٱلۡمُطَهَّرُونَ ٧٩কেউ তা স্পর্শ করবে না পূত-পবিত্র ছাড়া। تَنزِيلٌ مِّن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ ٨٠এটি এক অবতারণ বিশ্বজগতের প্রভুর কাছ থেকে। أَفَبِهَٰذَا ٱلۡحَدِيثِ أَنتُم مُّدۡهِنُونَ ٨١তা সত্ত্বেও কি সেই বাণীর প্রতি তোমরা তুচ্ছতাচ্ছিল্য ভাবাপন্ন وَتَجۡعَلُونَ رِزۡقَكُمۡ أَنَّكُمۡ تُكَذِّبُونَ ٨٢এবং তোমাদের জীবিকা বানিয়ে নিয়েছ যে তোমরা মিথ্যা আখ্যা দেবে فَلَوۡلَآ إِذَا بَلَغَتِ ٱلۡحُلۡقُومَ ٨٣তবে কেন যখন কন্ঠাগত হয়ে যায় وَأَنتُمۡ حِينَئِذٍ تَنظُرُونَ ٨٤এবং তোমরা যে-সময়ে তাকিয়ে থাকো وَنَحۡنُ أَقۡرَبُ إِلَيۡهِ مِنكُمۡ وَلَٰكِن لَّا تُبۡصِرُونَ ٨٥আমরা তখন তোমাদের চাইতে তার বেশী নিকটবর্তী কিন্তু তোমরা দেখতে পাও না। فَلَوۡلَآ إِن كُنتُمۡ غَيۡرَ مَدِينِينَ ٨٦যদি তোমরা আজ্ঞাধীন না হয়ে থাক তবে কেন তোমরা পার না تَرۡجِعُونَهَآ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ٨٧তাকে ফিরিয়ে দিতে, যদি তোমরা সত্যবাদী হও فَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلۡمُقَرَّبِينَ ٨٨আর পক্ষান্তরে যদি সে নৈকট্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়। فَرَوۡحٌ وَرَيۡحَانٌ وَجَنَّتُ نَعِيمٍ ٨٩তাহলে আয়েশ-আরাম ও সৌরভ, এবং আনন্দময় উদ্যান। وَأَمَّآ إِن كَانَ مِنۡ أَصۡحَٰبِ ٱلۡيَمِينِ ٩٠আর অপরপক্ষে সে যদি দক্ষিণপন্থীদের মধ্যেকার হয় فَسَلَٰمٌ لَّكَ مِنۡ أَصۡحَٰبِ ٱلۡيَمِينِ ٩١তাহলে দক্ষিণপন্থীদের দলের থেকে -- ''তোমার প্রতি সালাম।’’ وَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلۡمُكَذِّبِينَ ٱلضَّآلِّينَ ٩٢আর পক্ষান্তরে সে যদি প্রত্যাখ্যানকারী পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে থাকে فَنُزُلٌ مِّنۡ حَمِيمٍ ٩٣তাহলে আপ্যায়ন হবে ফুটন্ত পানি দিয়ে وَتَصۡلِيَةُ جَحِيمٍ ٩٤এবং প্রবেশস্থল হবে ভয়ংকর আগুন إِنَّ هَٰذَا لَهُوَ حَقُّ ٱلۡيَقِينِ ٩٥নিঃসন্দেহ এটি অবশ্য সুনিশ্চিত সত্য। فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ ٩٦সুতরাং তোমার সর্বশক্তিমান প্রভুর নামের জপতপ করো।