بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
إِذَا وَقَعَتِ ٱلۡوَاقِعَةُ ١যখন সংঘটিত হবে কিয়ামত [১] لَيۡسَ لِوَقۡعَتِهَا كَاذِبَةٌ ٢(তখন) এটার সংঘটন মিথ্যা বলার কেউ থাকবে না [১]। خَافِضَةٌ رَّافِعَةٌ ٣এটা কাউকে করবে নীচ, কাউকে করবে সমুন্নত [১] إِذَا رُجَّتِ ٱلۡأَرۡضُ رَجًّا ٤যখন প্ৰবল কম্পনে প্ৰকম্পিত হবে যমীন وَبُسَّتِ ٱلۡجِبَالُ بَسًّا ٥এবং চূৰ্ণ-বিচূর্ণ হয়ে পড়বে পর্বতমালা فَكَانَتۡ هَبَآءً مُّنۢبَثًّا ٦অতঃপর তা পর্যবসিত হবে উৎক্ষিপ্ত ধূলিকণায় وَكُنتُمۡ أَزۡوَٰجًا ثَلَٰثَةً ٧আর তোমারা বিভক্ত হয়ে পড়বে তিন দলে --- [১] فَأَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ ٨অতঃপর ডান দিকের দল; ডান দিকের দলটি কত সৌভাগ্যবান [১] وَأَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ ٩এবং বাম দিকের দল; আর বাম দিকের দলটি কত হতভাগা [১] وَٱلسَّٰبِقُونَ ٱلسَّٰبِقُونَ ١٠আর অগ্রবর্তিগণই তো অগ্রবর্তী [১] أُوْلَٰٓئِكَ ٱلۡمُقَرَّبُونَ ١١তারাই নৈকট্যপ্ৰাপ্ত فِي جَنَّٰتِ ٱلنَّعِيمِ ١٢নি'আমতপূর্ণ উদ্যানে ثُلَّةٌ مِّنَ ٱلۡأَوَّلِينَ ١٣বহু সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য থেকে وَقَلِيلٌ مِّنَ ٱلۡأٓخِرِينَ ١٤এবং অল্প সংখ্যক হবে পরবর্তীদের মধ্য থেকে [১]। عَلَىٰ سُرُرٍ مَّوۡضُونَةٍ ١٥স্বৰ্ণ ও দামী পাথর খচিত আসনে مُّتَّكِـِٔينَ عَلَيۡهَا مُتَقَٰبِلِينَ ١٦তারা হেলান দিয়ে বসবে, পরস্পর মুখোমুখি হয়ে [১]। يَطُوفُ عَلَيۡهِمۡ وِلۡدَٰنٌ مُّخَلَّدُونَ ١٧তাদের আশেপাশে ঘুরাফিরা করবে চির - কিশোরেরা [১] بِأَكۡوَابٍ وَأَبَارِيقَ وَكَأۡسٍ مِّن مَّعِينٍ ١٨পানপাত্র, জগ ও প্রস্রবণ নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা নিয়ে [১]। لَّا يُصَدَّعُونَ عَنۡهَا وَلَا يُنزِفُونَ ١٩সে সুরা পানে তাদের শিরঃপীড়া হবে না, তারা জ্ঞানহারাও হবে না--- [১] وَفَٰكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُونَ ٢٠আর (ঘোরাফেরা করবে) তাদের পছন্দমত ফলমূল নিয়ে [১] وَلَحۡمِ طَيۡرٍ مِّمَّا يَشۡتَهُونَ ٢١আর তাদের ঈন্সিত পাখীর গোশত নিয়ে [১]। وَحُورٌ عِينٌ ٢٢আর তাদের জন্য থাকবে ডাগর চক্ষুবিশিষ্টা হূর كَأَمۡثَٰلِ ٱللُّؤۡلُوِٕ ٱلۡمَكۡنُونِ ٢٣যেন তারা সুরক্ষিত মুক্তা [১] جَزَآءَۢ بِمَا كَانُواْ يَعۡمَلُونَ ٢٤তাদের কাজের পুরস্কারস্বরূপ। لَا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوًا وَلَا تَأۡثِيمًا ٢٥সেখানে তারা শুনবে না কোন অসার বা পাপবাক্য [১] إِلَّا قِيلًا سَلَٰمًا سَلَٰمًا ٢٦‘সালাম’ আর ‘সালাম’ বাণী ছাড়া। وَأَصۡحَٰبُ ٱلۡيَمِينِ مَآ أَصۡحَٰبُ ٱلۡيَمِينِ ٢٧আর ডান দিকের দল, কত ভাগ্যবান ডান দিকের দল فِي سِدۡرٍ مَّخۡضُودٍ ٢٨তারা থাকবে এমন উদ্যানে, যাতে আছে [১] কাঁটাহীন কুলগাছ [২] وَطَلۡحٍ مَّنضُودٍ ٢٩এবং কাঁদি ভরা কলা গাছ وَظِلٍّ مَّمۡدُودٍ ٣٠আর সম্প্রসারিত ছায়া [১] وَمَآءٍ مَّسۡكُوبٍ ٣١আর সদা প্রবাহমান পানি وَفَٰكِهَةٍ كَثِيرَةٍ ٣٢ও প্রচুর ফলমূল لَّا مَقۡطُوعَةٍ وَلَا مَمۡنُوعَةٍ ٣٣যা শেষ হবে না ও যা নিষিদ্ধও হবেনা [১]। وَفُرُشٍ مَّرۡفُوعَةٍ ٣٤আর সমুচ্চ শয্যাসমূহ [১] إِنَّآ أَنشَأۡنَٰهُنَّ إِنشَآءً ٣٥নিশ্চয় আমরা তাদেরকে সৃষ্টি করেছি বিশেষরূপে [১] فَجَعَلۡنَٰهُنَّ أَبۡكَارًا ٣٦অতঃপর তাদেরকে করেছি কুমারী [১] عُرُبًا أَتۡرَابًا ٣٧সোহাগিনী [১] ও সমবয়স্কা [২] لِّأَصۡحَٰبِ ٱلۡيَمِينِ ٣٨ডানদিকের লোকদের জন্য। ثُلَّةٌ مِّنَ ٱلۡأَوَّلِينَ ٣٩তাদের অনেকে হবে পূর্ববর্তীদের মধ্য থেকে وَثُلَّةٌ مِّنَ ٱلۡأٓخِرِينَ ٤٠এবং অনেকে হবে পরবর্তীদের মধ্য থেকে [১]। وَأَصۡحَٰبُ ٱلشِّمَالِ مَآ أَصۡحَٰبُ ٱلشِّمَالِ ٤١আর বাম দিকের দল, কত হতভাগ্য বামদিকের দল فِي سَمُومٍ وَحَمِيمٍ ٤٢তারা থাকবে অত্যন্ত উষ্ণ বায়ু ও উত্তপ্ত পানিতে وَظِلٍّ مِّن يَحۡمُومٍ ٤٣আর কালোবর্ণের ধূঁয়ার ছায়ায় لَّا بَارِدٍ وَلَا كَرِيمٍ ٤٤যা শীতল নয়, আরামদায়কও নয়। إِنَّهُمۡ كَانُواْ قَبۡلَ ذَٰلِكَ مُتۡرَفِينَ ٤٥ইতোপূর্বে তারা তো মগ্ন ছিল ভোগ-বিলাসে وَكَانُواْ يُصِرُّونَ عَلَى ٱلۡحِنثِ ٱلۡعَظِيمِ ٤٦আর তারা অবিরাম লিপ্ত ছিল ঘোরতর পাপকাজে। وَكَانُواْ يَقُولُونَ أَئِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابًا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبۡعُوثُونَ ٤٧আর তারা বলত, ‘মরে অস্থি ও মাটিতে পরিণত হলেও কি আমাদেরকে উঠানো হবে أَوَءَابَآؤُنَا ٱلۡأَوَّلُونَ ٤٨এবং আমাদের পিতৃপুরুষরাও?’ قُلۡ إِنَّ ٱلۡأَوَّلِينَ وَٱلۡأٓخِرِينَ ٤٩বলুন, ‘অবশ্যই পূর্ববর্তীরা ও পরবর্তীরা لَمَجۡمُوعُونَ إِلَىٰ مِيقَٰتِ يَوۡمٍ مَّعۡلُومٍ ٥٠সবাইকে একত্র করা হবে এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে। ثُمَّ إِنَّكُمۡ أَيُّهَا ٱلضَّآلُّونَ ٱلۡمُكَذِّبُونَ ٥١তারপর হে বিভ্রান্ত মিথ্যারোপকারীরা لَأٓكِلُونَ مِن شَجَرٍ مِّن زَقُّومٍ ٥٢তারা অবশ্যই আহার করবে যাক্কূম গাছ থেকে فَمَالِـُٔونَ مِنۡهَا ٱلۡبُطُونَ ٥٣অতঃপর সেটা দ্বারা তারা পেট পূর্ণ করবে فَشَٰرِبُونَ عَلَيۡهِ مِنَ ٱلۡحَمِيمِ ٥٤তদুপরি তারা পান করবে তার উপর অতি উষ্ণ পানি فَشَٰرِبُونَ شُرۡبَ ٱلۡهِيمِ ٥٥অতঃপর পান করবে তৃষ্ণার্ত উটের ন্যায়। هَٰذَا نُزُلُهُمۡ يَوۡمَ ٱلدِّينِ ٥٦প্রতিদান দিবসে এটাই হবে তাদের আপ্যায়ন। نَحۡنُ خَلَقۡنَٰكُمۡ فَلَوۡلَا تُصَدِّقُونَ ٥٧আমরাই [১] তোমাদেরকে সৃষ্টি করেছি, তবে কেন তোমরা বিশ্বাস করছ না أَفَرَءَيۡتُم مَّا تُمۡنُونَ ٥٨তোমরা কি ভেবে দেখেছ তোমাদের বীর্যপাত সম্বন্ধে ءَأَنتُمۡ تَخۡلُقُونَهُۥٓ أَمۡ نَحۡنُ ٱلۡخَٰلِقُونَ ٥٩সেটা কি তোমরা সৃষ্টি কর, না আমরা সৃষ্টি করি [১] نَحۡنُ قَدَّرۡنَا بَيۡنَكُمُ ٱلۡمَوۡتَ وَمَا نَحۡنُ بِمَسۡبُوقِينَ ٦٠আমরা তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারিত করেছি [১] এবং আমাদেরকে অক্ষম করা যাবে না عَلَىٰٓ أَن نُّبَدِّلَ أَمۡثَٰلَكُمۡ وَنُنشِئَكُمۡ فِي مَا لَا تَعۡلَمُونَ ٦١তোমাদের স্থলে তোমাদের সদৃশ আনয়ন করতে এবং তোমাদেরকে এমন এক আকৃতিতে সৃষ্টি করতে যা তোমরা জান না [১]। وَلَقَدۡ عَلِمۡتُمُ ٱلنَّشۡأَةَ ٱلۡأُولَىٰ فَلَوۡلَا تَذَكَّرُونَ ٦٢আর অবশ্যই তোমরা অবগত হয়েছ প্রথম সৃষ্টি সম্পর্কে, তবে তোমরা উপদেশ গ্ৰহণ করা না কেন [১] أَفَرَءَيۡتُم مَّا تَحۡرُثُونَ ٦٣তোমরা যে বীজ বপন কর সে সম্পর্কে চিন্তা করেছ কি [১] ءَأَنتُمۡ تَزۡرَعُونَهُۥٓ أَمۡ نَحۡنُ ٱلزَّٰرِعُونَ ٦٤তোমরা কি সেটাকে অংকুরিত কর, না আমরা অংকুরিত করি لَوۡ نَشَآءُ لَجَعَلۡنَٰهُ حُطَٰمًا فَظَلۡتُمۡ تَفَكَّهُونَ ٦٥আমরা ইচ্ছে করলে এটাকে খড়-কুটোয় পরিণত করতে পারি, তখন হতবুদ্ধি হয়ে পড়বে তোমরা إِنَّا لَمُغۡرَمُونَ ٦٦(এই বলে) ‘নিশ্চয় আমরা দায়গ্ৰস্ত হয়ে পড়েছি,’ بَلۡ نَحۡنُ مَحۡرُومُونَ ٦٧বরং ‘আমরা হৃত-সর্বস্ব হয়ে পড়েছি।’ أَفَرَءَيۡتُمُ ٱلۡمَآءَ ٱلَّذِي تَشۡرَبُونَ ٦٨তোমরা যে পানি পান কর তা সম্পর্কে আমাকে জানাও [১] ءَأَنتُمۡ أَنزَلۡتُمُوهُ مِنَ ٱلۡمُزۡنِ أَمۡ نَحۡنُ ٱلۡمُنزِلُونَ ٦٩তোমরা কি সেটা মেঘ হতে নামিয়ে আন, না আমরা সেটা বর্ষণ করি لَوۡ نَشَآءُ جَعَلۡنَٰهُ أُجَاجًا فَلَوۡلَا تَشۡكُرُونَ ٧٠আমরা ইচ্ছে করলে তা লবণাক্ত করে দিতে পারি। তবুও কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর না أَفَرَءَيۡتُمُ ٱلنَّارَ ٱلَّتِي تُورُونَ ٧١তোমরা যে আগুন প্ৰজ্বলিত করা সে ব্যাপারে আমাকে বল ءَأَنتُمۡ أَنشَأۡتُمۡ شَجَرَتَهَآ أَمۡ نَحۡنُ ٱلۡمُنشِـُٔونَ ٧٢তোমরাই কি এর গাছ সৃষ্টি কর, না আমরা সৃষ্টি করি نَحۡنُ جَعَلۡنَٰهَا تَذۡكِرَةً وَمَتَٰعًا لِّلۡمُقۡوِينَ ٧٣আমরা এটাকে করেছি স্মারক [১] এবং মরুচারীদের প্রয়োজনীয় বস্তু [২]। فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ ٧٤কাজেই আপনি আপনার মহান রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন [১]। ۞ فَلَآ أُقۡسِمُ بِمَوَٰقِعِ ٱلنُّجُومِ ٧٥অতঃপর [১] আমি শপথ করছি নক্ষত্ররাজির অস্তাচলের [২] وَإِنَّهُۥ لَقَسَمٌ لَّوۡ تَعۡلَمُونَ عَظِيمٌ ٧٦আর নিশ্চয় এটা এক মহাশপথ, যদি তোমরা জানতে إِنَّهُۥ لَقُرۡءَانٌ كَرِيمٌ ٧٧নিশ্চয় এটা মহিমান্বিত কুরআন [১] فِي كِتَٰبٍ مَّكۡنُونٍ ٧٨যা আছে সুরক্ষিত কিতাবে [১]। لَّا يَمَسُّهُۥٓ إِلَّا ٱلۡمُطَهَّرُونَ ٧٩যারা সম্পূর্ণ পবিত্র তারা ছাড়া অন্য কেউ তা সম্পর্শ করে না [১]। تَنزِيلٌ مِّن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ ٨٠এটা সৃষ্টিকুলের রবের কাছ থেকে নাযিলকৃত। أَفَبِهَٰذَا ٱلۡحَدِيثِ أَنتُم مُّدۡهِنُونَ ٨١তবুও কি তোমরা এ বাণীকে তুচ্ছ গণ্য করছ [১] وَتَجۡعَلُونَ رِزۡقَكُمۡ أَنَّكُمۡ تُكَذِّبُونَ ٨٢আর তোমরা মিথ্যারোপকেই তোমাদের রিযিক করে নিয়োছ [১] فَلَوۡلَآ إِذَا بَلَغَتِ ٱلۡحُلۡقُومَ ٨٣সুতরাং কেন নয়---প্ৰাণ যখন কণ্ঠাগত হয় [১] وَأَنتُمۡ حِينَئِذٍ تَنظُرُونَ ٨٤এবং তখন তোমরা তাকিয়ে থাক وَنَحۡنُ أَقۡرَبُ إِلَيۡهِ مِنكُمۡ وَلَٰكِن لَّا تُبۡصِرُونَ ٨٥আর আমরা তোমাদের চেয়ে তার কাছাকাছি, কিন্তু তোমরা দেখতে পাও না [১]। فَلَوۡلَآ إِن كُنتُمۡ غَيۡرَ مَدِينِينَ ٨٦অতঃপর যদি তোমরা হিসাব নিকাশ ও প্রতিফলের সম্মুখীন না হও [১] تَرۡجِعُونَهَآ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ٨٧তবে তোমরা ওটা [১] ফিরাও না কেন? যদি তোমরা সত্যবাদী হও فَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلۡمُقَرَّبِينَ ٨٨অতঃপর যদি সে নৈকট্যপ্ৰাপ্তদের একজন হয় فَرَوۡحٌ وَرَيۡحَانٌ وَجَنَّتُ نَعِيمٍ ٨٩তবে তার জন্য রয়েছে আরাম, উত্তম জীবনোপকরণ ও সুখদ উদ্যান [১] وَأَمَّآ إِن كَانَ مِنۡ أَصۡحَٰبِ ٱلۡيَمِينِ ٩٠আর যদি সে ডান দিকের একজন হয় فَسَلَٰمٌ لَّكَ مِنۡ أَصۡحَٰبِ ٱلۡيَمِينِ ٩١তবে তাকে বলা হবে, তোমাকে সালাম যেহেতু তুমি ডান দিকের একজন ৷’ وَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلۡمُكَذِّبِينَ ٱلضَّآلِّينَ ٩٢কিন্তু সে যদি হয় মিথ্যারোপকারী, বিভ্রান্তদের একজন فَنُزُلٌ مِّنۡ حَمِيمٍ ٩٣তবে তার আপ্যায়ন হবে অতি উষ্ণ পানির وَتَصۡلِيَةُ جَحِيمٍ ٩٤এবং দহন জাহান্নামের إِنَّ هَٰذَا لَهُوَ حَقُّ ٱلۡيَقِينِ ٩٥নিশ্চয় এটা সুনিশ্চিত সত্য। فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ ٩٦অতএব আপনি আপনার মহান রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন [১]।