ملة الإسلام

السورة 91 · 15 آية · Abu Bakr Zakaria

سورة الشمس باللغة البنغالية

السورة بالعربية مع التفسير استمع إلى سورة الشمس (1,360 قارئاً)
مكيةسورة الشمس١٥ آية

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلشَّمۡسِ وَضُحَىٰهَا ١শপথ সূর্যের এবং তার কিরণের [১] وَٱلۡقَمَرِ إِذَا تَلَىٰهَا ٢শপথ চাঁদের, যখন তা সূর্যের পর আবির্ভূত হয় [১] وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا ٣শপথ দিনের, যখন সে সূর্যকে প্রকাশ করে [১] وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰهَا ٤শপথ রাতের, যখন সে সূর্যকে আচ্ছাদিত করে [১] وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا ٥শপথ আসমানের এবং যিনি তা নির্মাণ করেছেন তাঁর [১] وَٱلۡأَرۡضِ وَمَا طَحَىٰهَا ٦শপথ জমিনের এবং যিনি তা বিস্তৃত করেছেন তাঁর [১] وَنَفۡسٍ وَمَا سَوَّىٰهَا ٧শপথ নফ্সের [১] এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন তাঁর [২] فَأَلۡهَمَهَا فُجُورَهَا وَتَقۡوَىٰهَا ٨তারপর তাকে তার সৎকাজের এবং তার অসৎ-কাজের জ্ঞান দান করেছেন [১] – قَدۡ أَفۡلَحَ مَن زَكَّىٰهَا ٩সে-ই সফলকাম হয়েছে, যে নিজেকে পবিত্র করেছে। وَقَدۡ خَابَ مَن دَسَّىٰهَا ١٠আর সে-ই ব্যর্থ হয়েছে, যে নিজেকে কলুষিত করেছে [১]। كَذَّبَتۡ ثَمُودُ بِطَغۡوَىٰهَآ ١١সামূদ সম্প্রদায় অবাধ্যতাবশত [১] মিথ্যারোপ করেছিল। إِذِ ٱنۢبَعَثَ أَشۡقَىٰهَا ١٢তাদের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য, সে যখন তৎপর হয়ে উঠল فَقَالَ لَهُمۡ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقۡيَٰهَا ١٣তখন আল্লাহর রাসূল তাদেরকে বললেন, ‘আল্লাহর উষ্ট্রী ও তাকে পানি পান করানোর বিষয়ে সাবধান হও [১]।’ فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمۡدَمَ عَلَيۡهِمۡ رَبُّهُم بِذَنۢبِهِمۡ فَسَوَّىٰهَا ١٤কিন্তু তারা তার প্রতি মিথ্যারোপ করল এবং উষ্ট্রীকে জবাই করল [১]। ফলে তাদের পাপের জন্য তাদের রব তাদেরকে সমূলে ধ্বংস করে একাকার করে দিলেন [২]। وَلَا يَخَافُ عُقۡبَٰهَا ١٥আর তিনি এর পরিণামকে ভয় করেন না [১]।

الترجمة: Abu Bakr Zakaria.