ملة الإسلام

السورة 70 · 44 آية · Zohurul Hoque

سورة المعارج باللغة البنغالية

السورة بالعربية مع التفسير استمع إلى سورة المعارج (1,289 قارئاً)
مكيةسورة المعارج٤٤ آية

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

سَأَلَ سَآئِلُۢ بِعَذَابٍ وَاقِعٍ ١এক প্রশ্নকারী প্রশ্ন করছে অবধারিত শাস্তি সম্পর্কে لِّلۡكَٰفِرِينَ لَيۡسَ لَهُۥ دَافِعٌ ٢অবিশ্বাসীদের জন্য, এর প্রতিরোধকারী কেউ নেই مِّنَ ٱللَّهِ ذِي ٱلۡمَعَارِجِ ٣আল্লাহ্‌র নিকট থেকে, যিনি উন্নয়নের সোপানের অধিকর্তা। تَعۡرُجُ ٱلۡمَلَٰٓئِكَةُ وَٱلرُّوحُ إِلَيۡهِ فِي يَوۡمٍ كَانَ مِقۡدَارُهُۥ خَمۡسِينَ أَلۡفَ سَنَةٍ ٤ফিরিশ্‌তাগণ ও আ‌ত্মা তাঁর দিকে আরোহণ করে এমন এক দিনে যার পরিমাপ হলো পঞ্চাশ হাজার বছর। فَٱصۡبِرۡ صَبۡرًا جَمِيلًا ٥অতএব তুমি অধ্যবসায় চালিয়ে যাও এক সুমহান ধৈর্যধারণে। إِنَّهُمۡ يَرَوۡنَهُۥ بَعِيدًا ٦নিঃসন্দেহ তারা একে মনে করে বহু দূরে وَنَرَىٰهُ قَرِيبًا ٧কিন্তু আমরা দেখছি এ নিকটে। يَوۡمَ تَكُونُ ٱلسَّمَآءُ كَٱلۡمُهۡلِ ٨সেইদিন আকাশ হয়ে যাবে গলানো তামার মতো وَتَكُونُ ٱلۡجِبَالُ كَٱلۡعِهۡنِ ٩আর পাহাড়গুলো হবে উলের মতো وَلَا يَسۡـَٔلُ حَمِيمٌ حَمِيمًا ١٠আর কোনো অন্তরঙ্গ বন্ধু জিজ্ঞাসাবাদ করবে না অন্তরঙ্গ বন্ধু সন্বন্ধে يُبَصَّرُونَهُمۡۚ يَوَدُّ ٱلۡمُجۡرِمُ لَوۡ يَفۡتَدِي مِنۡ عَذَابِ يَوۡمِئِذِۭ بِبَنِيهِ ١١তাদের পরস্পরকে দৃষ্টিগোচরে রাখা হবে। অপরাধী ব্যক্তি শাস্তি থেকে সেইদিন মুক্তিলাভ করতে চাইবে তার সন্তানদের বিনিময়ে وَصَٰحِبَتِهِۦ وَأَخِيهِ ١٢আর তার সহধর্মিণীর ও তার ভাইয়ের وَفَصِيلَتِهِ ٱلَّتِي تُـٔۡوِيهِ ١٣আর তার নিকট-আ‌ত্মীয়ের যারা তাকে আশ্রয় দিত وَمَن فِي ٱلۡأَرۡضِ جَمِيعًا ثُمَّ يُنجِيهِ ١٤আর যা-কিছু আছে পৃথিবীতে সে-সমস্তটাই, -- যেন তাকে মুক্তি দেওয়া হয়। كـَلَّآۖ إِنَّهَا لَظَىٰ ١٥কখনোই নয়! নিঃসন্দেহ এটি এক শিখায়িত আগুন نَزَّاعَةً لِّلشَّوَىٰ ١٦চামড়া ঝলসিয়ে খসাতে উদগ্রীব تَدۡعُواْ مَنۡ أَدۡبَرَ وَتَوَلَّىٰ ١٧এ ডাকবে তাকে যে পালিয়েছিল ও ফিরে গিয়েছিল وَجَمَعَ فَأَوۡعَىٰٓ ١٨আর জমা করেছিল এবং আটকে রেখেছিল। ۞ إِنَّ ٱلۡإِنسَٰنَ خُلِقَ هَلُوعًا ١٩নিঃসন্দেহ মানুষের বেলা -- তাকে সৃষ্টি করা হয়েছে ব্যস্তসমস্ত করে إِذَا مَسَّهُ ٱلشَّرُّ جَزُوعًا ٢٠যখন খারাপ অবস্থা তাকে স্পর্শ করে তখন অতীব ব্যথাতুর وَإِذَا مَسَّهُ ٱلۡخَيۡرُ مَنُوعًا ٢١আর যখন সচ্ছলতা তাকে স্পর্শ করে তখন হাড়-কিপটে إِلَّا ٱلۡمُصَلِّينَ ٢٢তারা ব্যতীত যারা মুছল্লী ٱلَّذِينَ هُمۡ عَلَىٰ صَلَاتِهِمۡ دَآئِمُونَ ٢٣যারা তাদের নামাযের প্রতি স্বতঃনিষ্ঠাবান وَٱلَّذِينَ فِيٓ أَمۡوَٰلِهِمۡ حَقٌّ مَّعۡلُومٌ ٢٤আর যারা তাদের ধনসম্পত্তিতে নির্দিষ্ট অধিকার রেখেছে لِّلسَّآئِلِ وَٱلۡمَحۡرُومِ ٢٥ভিখারির ও বঞ্চিতের জন্য وَٱلَّذِينَ يُصَدِّقُونَ بِيَوۡمِ ٱلدِّينِ ٢٦আর যারা বিচারের দিনকে সত্য বলে গ্রহণ করে وَٱلَّذِينَ هُم مِّنۡ عَذَابِ رَبِّهِم مُّشۡفِقُونَ ٢٧আর যারা তাদের প্রভুর শাস্তি সম্পর্কে খোদ ভীতসন্ত্রস্ত إِنَّ عَذَابَ رَبِّهِمۡ غَيۡرُ مَأۡمُونٍ ٢٨নিশ্চয় তাদের প্রভুর শাস্তি প্রশান্তিদায়ক নয় وَٱلَّذِينَ هُمۡ لِفُرُوجِهِمۡ حَٰفِظُونَ ٢٩আর যারা নিজেরাই তাদের আঙ্গিক-কর্তব্যাবলী সম্পর্কে যত্নবান إِلَّا عَلَىٰٓ أَزۡوَٰجِهِمۡ أَوۡ مَا مَلَكَتۡ أَيۡمَٰنُهُمۡ فَإِنَّهُمۡ غَيۡرُ مَلُومِينَ ٣٠তবে নিজেদের দম্পতি অথবা তাদের ডানহাত যাদের ধরে রেখেছে তাদের ছাড়া, কেননা সেক্ষেত্রে তারা নিন্দনীয় নহে فَمَنِ ٱبۡتَغَىٰ وَرَآءَ ذَٰلِكَ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡعَادُونَ ٣١কিন্তু যে এর বাইরে যাওয়া কামনা করে তাহলে তারা নিজেরাই হবে সীমালংঘনকারী। وَٱلَّذِينَ هُمۡ لِأَمَٰنَٰتِهِمۡ وَعَهۡدِهِمۡ رَٰعُونَ ٣٢আর যারা খোদ তাদের আমানত সন্বন্ধে ও তাদের অংগীকার সন্বন্ধে সজাগ থাকে وَٱلَّذِينَ هُم بِشَهَٰدَٰتِهِمۡ قَآئِمُونَ ٣٣আর যারা স্বয়ং তাদের সাক্ষ্যদানে সুপ্রতিষ্ঠিত وَٱلَّذِينَ هُمۡ عَلَىٰ صَلَاتِهِمۡ يُحَافِظُونَ ٣٤আর যারা নিজেরা তাদের নামায সন্বন্ধে সদা যত্নবান أُوْلَٰٓئِكَ فِي جَنَّٰتٍ مُّكۡرَمُونَ ٣٥তারাই থাকবে জান্নাতে পরম সম্মানিত অবস্থায়। فَمَالِ ٱلَّذِينَ كَفَرُواْ قِبَلَكَ مُهۡطِعِينَ ٣٦কিন্তু কি হয়েছে তাদের যারা অবিশ্বাস পোষণ করে, যে তারা তোমার দিকে উদগ্রীব হয়ে ছুটে আসছে عَنِ ٱلۡيَمِينِ وَعَنِ ٱلشِّمَالِ عِزِينَ ٣٧ডান দিক থেকে ও বাম দিক থেকে, দলেদলে أَيَطۡمَعُ كُلُّ ٱمۡرِيٍٕ مِّنۡهُمۡ أَن يُدۡخَلَ جَنَّةَ نَعِيمٍ ٣٨তাদের মধ্যের প্রত্যেক লোকই কি আশা করে যে তাকে প্রবেশ করানো হবে আনন্দময় উদ্যানে كـَلَّآۖ إِنَّا خَلَقۡنَٰهُم مِّمَّا يَعۡلَمُونَ ٣٩কখনই না। নিঃসন্দেহ আমরা কি দিয়ে তাদের গড়েছি তা তারা জানে। فَلَآ أُقۡسِمُ بِرَبِّ ٱلۡمَشَٰرِقِ وَٱلۡمَغَٰرِبِ إِنَّا لَقَٰدِرُونَ ٤٠কিন্তু না, আমি উদয়াচলের ও অস্তাচলের প্রভুর নামে শপথ করছি যে আমরা আলবৎ সমর্থ عَلَىٰٓ أَن نُّبَدِّلَ خَيۡرًا مِّنۡهُمۡ وَمَا نَحۡنُ بِمَسۡبُوقِينَ ٤١যে আমরা তাদের চেয়ে ভালোদের দিয়ে বদলে দেব, আর আমরা পরাজিত হবার নই। فَذَرۡهُمۡ يَخُوضُواْ وَيَلۡعَبُواْ حَتَّىٰ يُلَٰقُواْ يَوۡمَهُمُ ٱلَّذِي يُوعَدُونَ ٤٢সেজন্য তাদের ছেড়ে দাও গল্পগুজব ও খেলাধুলো করতে যে পর্যন্ত না তারা তাদের সেই দিনটির সাক্ষাৎ পায় যার সন্বন্ধে তাদের ওয়াদা করা হয়েছিল يَوۡمَ يَخۡرُجُونَ مِنَ ٱلۡأَجۡدَاثِ سِرَاعًا كَأَنَّهُمۡ إِلَىٰ نُصُبٍ يُوفِضُونَ ٤٣সেইদিন তারা কবরগুলো থেকে বেরিয়ে আসবে ব্যস্তসমস্ত হয়ে, যেন তারা একটি লক্ষ্যস্থলের দিকে ধাবিত হয়েছে خَٰشِعَةً أَبۡصَٰرُهُمۡ تَرۡهَقُهُمۡ ذِلَّةٌۚ ذَٰلِكَ ٱلۡيَوۡمُ ٱلَّذِي كَانُواْ يُوعَدُونَ ٤٤তাদের চোখ হবে অবনত, হীনতা তাদের আচ্ছন্ন করবে। এমনটাই সেইদিন যার বিষয়ে তাদের ওয়াদা করা হয়েছিল।

الترجمة: Zohurul Hoque.