Millat al-Islam

Chapter 96 · 19 verses · Abu Bakr Zakaria

Surah Al-Alaq in Bengali

Arabic with tafsir Listen to Surah Al-Alaq (1269 reciters)
Meccanسورة العلق19 verses

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

ٱقۡرَأۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلَّذِي خَلَقَ ١পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন [১] – خَلَقَ ٱلۡإِنسَٰنَ مِنۡ عَلَقٍ ٢সৃষ্টি করেছেন মানুষকে ‘আলাক’ হতে [১]। ٱقۡرَأۡ وَرَبُّكَ ٱلۡأَكۡرَمُ ٣পড়ুন, আর আপনার রব মহামহিমান্বিত [১] ٱلَّذِي عَلَّمَ بِٱلۡقَلَمِ ٤যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন [১] – عَلَّمَ ٱلۡإِنسَٰنَ مَا لَمۡ يَعۡلَمۡ ٥শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না [১]। كـَلَّآ إِنَّ ٱلۡإِنسَٰنَ لَيَطۡغَىٰٓ ٦বাস্তবেই [১], মানুষ সীমালঙ্ঘনই করে থাকে أَن رَّءَاهُ ٱسۡتَغۡنَىٰٓ ٧কারণ সে নিজকে অমুখাপেক্ষী মনে করে [১]। إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجۡعَىٰٓ ٨নিশ্চয় আপনার রবের কাছেই ফিরে যাওয়া [১]। أَرَءَيۡتَ ٱلَّذِي يَنۡهَىٰ ٩আমাকে জানাও (এবং আশ্চর্য হও) তার সম্পর্কে, যে বাধা দেয় عَبۡدًا إِذَا صَلَّىٰٓ ١٠এক বান্দাকে [১]- যখন তিনি সালাত আদায় করেন। أَرَءَيۡتَ إِن كَانَ عَلَى ٱلۡهُدَىٰٓ ١١আমাকে বল! যদি তিনি হিদায়াতের উপর থাকেন أَوۡ أَمَرَ بِٱلتَّقۡوَىٰٓ ١٢অথবা তাক্ওয়ার নির্দেশ দেন; (তারপরও সে কিভাবে বাধা দেয়) أَرَءَيۡتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ ١٣আমাকে বল! যদি সে (নিষেধকারী) মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয় أَلَمۡ يَعۡلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ ١٤সে কি জানে না যে, নিশ্চয় আল্লাহ্ দেখেন [১] كـَلَّا لَئِن لَّمۡ يَنتَهِ لَنَسۡفَعَۢا بِٱلنَّاصِيَةِ ١٥কখনো নয়, সে যদি বিরত না হয় তবে আমরা তাকে অবশ্যই হেঁচড়ে নিয়ে যাব, মাথার সামনের চুলের গুচ্ছ ধরে [১] نَاصِيَةٍ كَٰذِبَةٍ خَاطِئَةٍ ١٦মিথ্যাচারী, পাপিষ্ঠ সম্মুখ-চুলের-গুচ্ছ। فَلۡيَدۡعُ نَادِيَهُۥ ١٧অতএব সে তার পারিষদকে ডেকে আনুক سَنَدۡعُ ٱلزَّبَانِيَةَ ١٨শীঘ্রই আমরা ডেকে আনব যাবানিয়াদেরকে [১]। كـَلَّا لَا تُطِعۡهُ وَٱسۡجُدۡۤ وَٱقۡتَرِب ۩ ١٩কখনো নয়! আপনি তার অনুসরণ করবেন না। আর আপনি সাজ্দা করুন এবং নিকটবর্তী হোন [১]।

Translation: Abu Bakr Zakaria.