Millat al-Islam

Chapter 96 · 19 verses · Zohurul Hoque

Surah Al-Alaq in Bengali

Arabic with tafsir Listen to Surah Al-Alaq (1269 reciters)
Meccanسورة العلق19 verses

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

ٱقۡرَأۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلَّذِي خَلَقَ ١তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন خَلَقَ ٱلۡإِنسَٰنَ مِنۡ عَلَقٍ ٢সৃষ্টি করেছেন মানুষকে এক রক্তপিন্ড থেকে। ٱقۡرَأۡ وَرَبُّكَ ٱلۡأَكۡرَمُ ٣পড়ো! আর তোমার প্রভু মহাসম্মানিত ٱلَّذِي عَلَّمَ بِٱلۡقَلَمِ ٤যিনি শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে عَلَّمَ ٱلۡإِنسَٰنَ مَا لَمۡ يَعۡلَمۡ ٥শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতোই না। كـَلَّآ إِنَّ ٱلۡإِنسَٰنَ لَيَطۡغَىٰٓ ٦বস্তুতঃ মানুষ নিশ্চয়ই সীমালংঘন করেই থাকে। أَن رَّءَاهُ ٱسۡتَغۡنَىٰٓ ٧কারণ সে নিজেকে স্বয়ংসমৃদ্ধ দেখে। إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجۡعَىٰٓ ٨নিশ্চয় তোমার প্রভুর কাছেই প্রত্যাবর্তন। أَرَءَيۡتَ ٱلَّذِي يَنۡهَىٰ ٩তুমি কি তাকে দেখেছ যে বারণ করে عَبۡدًا إِذَا صَلَّىٰٓ ١٠একজন বান্দাকে যখন সে নামায পড়ে أَرَءَيۡتَ إِن كَانَ عَلَى ٱلۡهُدَىٰٓ ١١তুমি কি লক্ষ্য করেছ -- সে সৎপথে রয়েছে কি না أَوۡ أَمَرَ بِٱلتَّقۡوَىٰٓ ١٢অথবা ধর্মভীরুতা অবলন্বনের নির্দেশ দেয় কিনা أَرَءَيۡتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ ١٣তুমি কি দেখেছ -- সে মিথ্যারোপ করছে ও ফিরে যাচ্ছে কি না أَلَمۡ يَعۡلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ ١٤সে কি জানে না যে আল্লাহ্ অবশ্যই দেখতে পাচ্ছেন كـَلَّا لَئِن لَّمۡ يَنتَهِ لَنَسۡفَعَۢا بِٱلنَّاصِيَةِ ١٥না, যদি সে না থামে তবে আমরা নিশ্চয় টেনে ধরব কপালের চুলের গোছা نَاصِيَةٍ كَٰذِبَةٍ خَاطِئَةٍ ١٦মিথ্যাচারী পাপাচারী চুলের গোছা فَلۡيَدۡعُ نَادِيَهُۥ ١٧তাহলে সে ডাকুক তার সাঙ্গোপাঙ্গদের سَنَدۡعُ ٱلزَّبَانِيَةَ ١٨আমরাও সঙ্গে সঙ্গে ডাকবো দুর্ধর্ষ বাহিনীকে। كـَلَّا لَا تُطِعۡهُ وَٱسۡجُدۡۤ وَٱقۡتَرِب ۩ ١٩না, তুমি তার আজ্ঞা পালন করো না, বরং তুমি সিজদা করো এবং নিকটবর্তী হও।

Translation: Zohurul Hoque.