Millat al-Islam

Chapter 85 · 22 verses · Abu Bakr Zakaria

Surah Al-Burooj in Bengali

Arabic with tafsir Listen to Surah Al-Burooj (1318 reciters)
Meccanسورة البروج22 verses

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلۡبُرُوجِ ١শপথ বুরূজবিশিষ্ট [১] আসমানের وَٱلۡيَوۡمِ ٱلۡمَوۡعُودِ ٢আর প্রতিশ্রুত দিনের وَشَاهِدٍ وَمَشۡهُودٍ ٣এবং দ্রষ্টা ও দৃষ্টের [১] قُتِلَ أَصۡحَٰبُ ٱلۡأُخۡدُودِ ٤অভিশপ্ত হয়েছিল [১] কুণ্ডের অধিপতিরা--- [২] ٱلنَّارِ ذَاتِ ٱلۡوَقُودِ ٥যে কুণ্ডে ছিল ইন্ধনপূর্ণ আগুন إِذۡ هُمۡ عَلَيۡهَا قُعُودٌ ٦যখন তারা এর পাশে উপবিষ্ট ছিল وَهُمۡ عَلَىٰ مَا يَفۡعَلُونَ بِٱلۡمُؤۡمِنِينَ شُهُودٌ ٧এবং তারা মুমিনদের সাথে যা করছিল তা প্রত্যক্ষ করছিল। وَمَا نَقَمُواْ مِنۡهُمۡ إِلَّآ أَن يُؤۡمِنُواْ بِٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡحَمِيدِ ٨আর তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধু এ কারণে যে, তারা ঈমান এনেছিল পরাক্রমশালী ও প্রশংসার যোগ্য আল্লাহর উপর ٱلَّذِي لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٍ شَهِيدٌ ٩আসমানমূহ ও যমীনের সর্বময় কর্তৃত্ব যাঁর; আর আল্লাহ্ সবকিছুর প্রত্যক্ষদর্শী। إِنَّ ٱلَّذِينَ فَتَنُواْ ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِ ثُمَّ لَمۡ يَتُوبُواْ فَلَهُمۡ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمۡ عَذَابُ ٱلۡحَرِيقِ ١٠নিশ্চয় যারা মুমিন নর-নারীকে বিপদাপন্ন করেছে [১] তারপর তাওবা করেনি [২] তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি, আর তাদের জন্য আছে দহন যন্ত্রণা [৩]। إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُمۡ جَنَّٰتٌ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۚ ذَٰلِكَ ٱلۡفَوۡزُ ٱلۡكَبِيرُ ١١নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত; এটাই মহাসাফল্য। إِنَّ بَطۡشَ رَبِّكَ لَشَدِيدٌ ١٢নিশ্চয় আপনার রবের পাকড়াও বড়ই কঠিন। إِنَّهُۥ هُوَ يُبۡدِئُ وَيُعِيدُ ١٣তিনিই অস্তিত্ব দান করেন ও পুনরাবর্তন ঘটান وَهُوَ ٱلۡغَفُورُ ٱلۡوَدُودُ ١٤এবং তিনি ক্ষমাশীল, অতিস্নেহময় [১] ذُو ٱلۡعَرۡشِ ٱلۡمَجِيدُ ١٥আরশের অধিকারী ও সম্মানিত। فَعَّالٌ لِّمَا يُرِيدُ ١٦তিনি যা ইচ্ছে তা-ই করেন [১]। هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡجُنُودِ ١٧আপনার কাছে কি পৌঁছেছে সৈন্যবাহিনীর বৃত্তান্ত فِرۡعَوۡنَ وَثَمُودَ ١٨ফির‘আউন ও সামূদের بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ فِي تَكۡذِيبٍ ١٩তবু কাফিররা মিথ্যারোপ করায় রত وَٱللَّهُ مِن وَرَآئِهِم مُّحِيطُۢ ٢٠আর আল্লাহ্ সবদিক থেকে তাদেরকে পরিবেষ্টন করে রয়েছেন। بَلۡ هُوَ قُرۡءَانٌ مَّجِيدٌ ٢١বস্তুত এটা সম্মানিত কুরআন فِي لَوۡحٍ مَّحۡفُوظِۭ ٢٢সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ।

Translation: Abu Bakr Zakaria.