بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتۡ ١যখন আকাশ বিদীর্ণ হবে [১] وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ ٢আর তার রবের আদেশ পালন করবে এবং এটাই তার করণীয় [১]। وَإِذَا ٱلۡأَرۡضُ مُدَّتۡ ٣আর যখন যমীনকে সম্প্রসারিত করা হবে [১]। وَأَلۡقَتۡ مَا فِيهَا وَتَخَلَّتۡ ٤আর যমীন তার অভ্যন্তরে যা আছে তা বাইরে নিক্ষেপ করবে ও শূন্যগর্ভ হবে [১] وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ ٥এবং তার রবের আদেশ পালন করবে এটাই তার করণীয় [১]। يَٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدۡحًا فَمُلَٰقِيهِ ٦হে মানুষ! তুমি তোমার রবের কাছে পৌছা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে, অতঃপর তুমি তাঁর সাক্ষাত লাভ করবে [১]। فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ ٧অতঃপর যাকে তার ‘আমলনামা তার ডান হাতে দেয়া হবে فَسَوۡفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا ٨তার হিসেব-নিকেশ সহজেই নেয়া হবে [১] وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهۡلِهِۦ مَسۡرُورًا ٩এবং সে তার স্বজনদের কাছে [১] প্ৰফুল্লচিত্তে ফিরে যাবে وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ وَرَآءَ ظَهۡرِهِۦ ١٠আর যাকে তার ‘আমলনামা তার পিঠের পিছনদিক থেকে দেয়া হবে فَسَوۡفَ يَدۡعُواْ ثُبُورًا ١١সে অবশ্যই তার ধ্বংস ডাকবে وَيَصۡلَىٰ سَعِيرًا ١٢এবং জ্বলন্ত আগুনে দগ্ধ হবে إِنَّهُۥ كَانَ فِيٓ أَهۡلِهِۦ مَسۡرُورًا ١٣নিশ্চয় সে তার স্বজনদের মধ্যে আনন্দে ছিল إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ ١٤সে তো ভাবতে যে, সে কখনেই ফিরে যাবে না [১] بَلَىٰٓۚ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرًا ١٥হ্যাঁ, [১] নিশ্চয় তার রব তার উপর সম্যক দৃষ্টি দানকারী। فَلَآ أُقۡسِمُ بِٱلشَّفَقِ ١٦অতঃপর আমি শপথ করছি [১] পশ্চিম আকাশের وَٱلَّيۡلِ وَمَا وَسَقَ ١٧আর শপথ রাতের এবং তা যা কিছুর সমাবেশ ঘটায় তার وَٱلۡقَمَرِ إِذَا ٱتَّسَقَ ١٨এবং শপথ চাঁদের, যখন তা পূর্ণ হয় لَتَرۡكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ ١٩অবশ্যই তোমরা এক স্তর থেকে অন্য স্তরে আরোহণ করবে [১]। فَمَا لَهُمۡ لَا يُؤۡمِنُونَ ٢٠অতঃপর তাদের কি হল যে, তারা ঈমান আনে না وَإِذَا قُرِئَ عَلَيۡهِمُ ٱلۡقُرۡءَانُ لَا يَسۡجُدُونَۤ ۩ ٢١আর যখন তাদের কাছে কুরআন পাঠ করা হয় তখন তারা সাজ্দা করে না [১] بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ يُكَذِّبُونَ ٢٢বরং কাফিররা মিথ্যারোপ করে। وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا يُوعُونَ ٢٣আর তারা যা পোষণ করে আল্লাহ্ তা সবিশেষ অবগত। فَبَشِّرۡهُم بِعَذَابٍ أَلِيمٍ ٢٤কাজেই আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দিন إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونِۭ ٢٥কিন্তু যারা ঈমান আনে ও সৎকাজ করে তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার।