Millat al-Islam

Chapter 88 · 26 verses · Abu Bakr Zakaria

Surah Al-Ghashiya in Bengali

Arabic with tafsir Listen to Surah Al-Ghashiya (1299 reciters)

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡغَٰشِيَةِ ١আপনার কাছে কি আচ্ছন্নকারীর (কিয়ামতের) সংবাদ এসেছে وُجُوهٌ يَوۡمَئِذٍ خَٰشِعَةٌ ٢সেদিন অনেক চেহারা হবে অবনত [১] عَامِلَةٌ نَّاصِبَةٌ ٣ক্লিষ্ট, ক্লান্ত [১] تَصۡلَىٰ نَارًا حَامِيَةً ٤তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে [১] تُسۡقَىٰ مِنۡ عَيۡنٍ ءَانِيَةٍ ٥তাদেরকে অত্যন্ত উষ্ণ প্রস্রবণ থেকে পান করানো হবে لَّيۡسَ لَهُمۡ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍ ٦তাদের জন্য খাদ্য থাকবে না কাঁটাযুক্ত গুল্ম ছাড়া [১] لَّا يُسۡمِنُ وَلَا يُغۡنِي مِن جُوعٍ ٧যা তাদেরকে পুষ্ট করবে না এবং তাদের ক্ষুধা নিবৃত্ত করবে না। وُجُوهٌ يَوۡمَئِذٍ نَّاعِمَةٌ ٨অনেক মুখমণ্ডল সেদিন হবে আনন্দোজ্জ্বল لِّسَعۡيِهَا رَاضِيَةٌ ٩নিজেদের কাজের সাফল্যে পরিতৃপ্ত [১] فِي جَنَّةٍ عَالِيَةٍ ١٠সুউচ্চ জান্নাতে لَّا تَسۡمَعُ فِيهَا لَٰغِيَةً ١١সেখানে তারা অসার বাক্য শুনবে না [১] فِيهَا عَيۡنٌ جَارِيَةٌ ١٢সেখানে থাকবে বহমান প্রস্রবণ فِيهَا سُرُرٌ مَّرۡفُوعَةٌ ١٣সেখানে থাকবে উন্নত [১] শয্যাসমূহ وَأَكۡوَابٌ مَّوۡضُوعَةٌ ١٤আর প্রস্তুত থাকবে পানপাত্ৰ وَنَمَارِقُ مَصۡفُوفَةٌ ١٥সারি সারি উপাধান وَزَرَابِيُّ مَبۡثُوثَةٌ ١٦এবং বিছানা গালিচা أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلۡإِبِلِ كَيۡفَ خُلِقَتۡ ١٧তবে কি তারা তাকিয়ে দেখে না উটের দিকে, কিভাবে তা সৃষ্টি করা হয়েছে وَإِلَى ٱلسَّمَآءِ كَيۡفَ رُفِعَتۡ ١٨এবং আসমানের দিকে, কিভাবে তা উর্ধ্বে স্থাপন করা হয়েছে وَإِلَى ٱلۡجِبَالِ كَيۡفَ نُصِبَتۡ ١٩এবং পর্বতমালার দিকে, কিভাবে তা প্রতিষ্ঠিত করা হয়েছে وَإِلَى ٱلۡأَرۡضِ كَيۡفَ سُطِحَتۡ ٢٠এবং ভূতলের দিকে, কিভাবে তা বিস্তৃত করা হয়েছে [১] فَذَكِّرۡ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٌ ٢١অতএব আপনি উপদেশ দিন; আপনি তো কেবল একজন উপদেশ দাতা [১] لَّسۡتَ عَلَيۡهِم بِمُصَيۡطِرٍ ٢٢আপনি তাদের উপর শক্তি প্রয়োগকারী নন। إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ ٢٣তবে কেউ মুখ ফিরিয়ে নিলে ও কুফরী করলে فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلۡعَذَابَ ٱلۡأَكۡبَرَ ٢٤আল্লাহ্ তাদেরকে দেবেন মহাশাস্তি [১]। إِنَّ إِلَيۡنَآ إِيَابَهُمۡ ٢٥নিশ্চয় তাদের ফিরে আসা আমাদেরই কাছে ثُمَّ إِنَّ عَلَيۡنَا حِسَابَهُم ٢٦তারপর তাদের হিসেব-নিকেশ আমাদেরই কাজ।

Translation: Abu Bakr Zakaria.