Millat al-Islam

Chapter 88 · 26 verses · Muhiuddin Khan

Surah Al-Ghashiya in Bengali

Arabic with tafsir Listen to Surah Al-Ghashiya (1299 reciters)

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡغَٰشِيَةِ ١আপনার কাছে আচ্ছন্নকারী কেয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি وُجُوهٌ يَوۡمَئِذٍ خَٰشِعَةٌ ٢অনেক মুখমন্ডল সেদিন হবে লাঞ্ছিত عَامِلَةٌ نَّاصِبَةٌ ٣ক্লিষ্ট, ক্লান্ত। تَصۡلَىٰ نَارًا حَامِيَةً ٤তারা জ্বলন্ত আগুনে পতিত হবে। تُسۡقَىٰ مِنۡ عَيۡنٍ ءَانِيَةٍ ٥তাদেরকে ফুটন্ত নহর থেকে পান করানো হবে। لَّيۡسَ لَهُمۡ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍ ٦কন্টকপূর্ণ ঝাড় ব্যতীত তাদের জন্যে কোন খাদ্য নেই। لَّا يُسۡمِنُ وَلَا يُغۡنِي مِن جُوعٍ ٧এটা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধায়ও উপকার করবে না। وُجُوهٌ يَوۡمَئِذٍ نَّاعِمَةٌ ٨অনেক মুখমন্ডল সেদিন হবে, সজীব لِّسَعۡيِهَا رَاضِيَةٌ ٩তাদের কর্মের কারণে সন্তুষ্ট। فِي جَنَّةٍ عَالِيَةٍ ١٠তারা থাকবে, সুউচ্চ জান্নাতে। لَّا تَسۡمَعُ فِيهَا لَٰغِيَةً ١١তথায় শুনবে না কোন অসার কথাবার্তা। فِيهَا عَيۡنٌ جَارِيَةٌ ١٢তথায় থাকবে প্রবাহিত ঝরণা। فِيهَا سُرُرٌ مَّرۡفُوعَةٌ ١٣তথায় থাকবে উন্নত সুসজ্জিত আসন। وَأَكۡوَابٌ مَّوۡضُوعَةٌ ١٤এবং সংরক্ষিত পানপাত্র وَنَمَارِقُ مَصۡفُوفَةٌ ١٥এবং সারি সারি গালিচা وَزَرَابِيُّ مَبۡثُوثَةٌ ١٦এবং বিস্তৃত বিছানো কার্পেট। أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلۡإِبِلِ كَيۡفَ خُلِقَتۡ ١٧তারা কি উষ্ট্রের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে সৃষ্টি করা হয়েছে وَإِلَى ٱلسَّمَآءِ كَيۡفَ رُفِعَتۡ ١٨এবং আকাশের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে উচ্চ করা হয়েছে وَإِلَى ٱلۡجِبَالِ كَيۡفَ نُصِبَتۡ ١٩এবং পাহাড়ের দিকে যে, তা কিভাবে স্থাপন করা হয়েছে وَإِلَى ٱلۡأَرۡضِ كَيۡفَ سُطِحَتۡ ٢٠এবং পৃথিবীর দিকে যে, তা কিভাবে সমতল বিছানো হয়েছে فَذَكِّرۡ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٌ ٢١অতএব, আপনি উপদেশ দিন, আপনি তো কেবল একজন উপদেশদাতা لَّسۡتَ عَلَيۡهِم بِمُصَيۡطِرٍ ٢٢আপনি তাদের শাসক নন إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ ٢٣কিন্তু যে মুখ ফিরিয়ে নেয় ও কাফের হয়ে যায় فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلۡعَذَابَ ٱلۡأَكۡبَرَ ٢٤আল্লাহ তাকে মহা আযাব দেবেন। إِنَّ إِلَيۡنَآ إِيَابَهُمۡ ٢٥নিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমারই নিকট ثُمَّ إِنَّ عَلَيۡنَا حِسَابَهُم ٢٦অতঃপর তাদের হিসাব-নিকাশ আমারই দায়িত্ব।

Translation: Muhiuddin Khan.