Millat al-Islam

Chapter 74 · 56 verses · Abu Bakr Zakaria

Surah Al-Muddathir in Bengali

Arabic with tafsir Listen to Surah Al-Muddathir (1206 reciters)
Meccanسورة المدثر56 verses

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

يَٰٓأَيُّهَا ٱلۡمُدَّثِّرُ ١হে বস্ত্ৰাচ্ছাদিত! [১] قُمۡ فَأَنذِرۡ ٢উঠুন, অতঃপর সতর্ক করুন [১] وَرَبَّكَ فَكَبِّرۡ ٣আর আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। وَثِيَابَكَ فَطَهِّرۡ ٤আর আপনার পরিচ্ছদ পবিত্ৰ করুন [১] وَٱلرُّجۡزَ فَٱهۡجُرۡ ٥আর শির্ক পরিহার করে চলুন [১] وَلَا تَمۡنُن تَسۡتَكۡثِرُ ٦আর বেশী পাওয়ার প্রত্যাশায় দান করবেন না [১]। وَلِرَبِّكَ فَٱصۡبِرۡ ٧আর আপনার রবের জন্যেই ধৈর্য ধারণ করুন। فَإِذَا نُقِرَ فِي ٱلنَّاقُورِ ٨অতঃপর যখন শিংগায় ফুঁক দেয়া হবে [১] فَذَٰلِكَ يَوۡمَئِذٍ يَوۡمٌ عَسِيرٌ ٩সেদিন হবে এক সংকটের দিন عَلَى ٱلۡكَٰفِرِينَ غَيۡرُ يَسِيرٍ ١٠যা কাফিরদের জন্য সহজ নয় [১]। ذَرۡنِي وَمَنۡ خَلَقۡتُ وَحِيدًا ١١ছেড়ে দিন আমাকে ও যাকে আমি সৃষ্টি করেছি একাকী [১]। وَجَعَلۡتُ لَهُۥ مَالًا مَّمۡدُودًا ١٢আর আমি তাকে দিয়েছি বিপুল ধন- সম্পদ [১] وَبَنِينَ شُهُودًا ١٣এবং নিত্যসঙ্গী পুত্ৰগণ [১] وَمَهَّدتُّ لَهُۥ تَمۡهِيدًا ١٤আর তাকে দিয়েছি স্বাচ্ছন্দ জীবনের প্রচুর উপকরণ ثُمَّ يَطۡمَعُ أَنۡ أَزِيدَ ١٥এর পরও সে কামনা করে যে, আমি তাকে আরও বেশী দেই [১] كـَلَّآۖ إِنَّهُۥ كَانَ لِأٓيَٰتِنَا عَنِيدًا ١٦কখনো নয়, সে তো আমাদের নিদর্শনসমূহের বিরুদ্ধাচারী। سَأُرۡهِقُهُۥ صَعُودًا ١٧অচিরেই আমি তাকে চড়ার [১] শাস্তি দিয়ে কষ্ট-ক্লান্ত করব। إِنَّهُۥ فَكَّرَ وَقَدَّرَ ١٨সে তো চিন্তা করল এবং সিদ্ধান্ত গ্রহণ করল। فَقُتِلَ كَيۡفَ قَدَّرَ ١٩সুতরাং ধ্বংস হোক সে! কেমন করে সে এ সিদ্ধান্ত গ্ৰহণ করল ثُمَّ قُتِلَ كَيۡفَ قَدَّرَ ٢٠তারপরও ধ্বংস হোক সে! কেমন করে সে এ সিদ্ধান্তে উপনীত হল ثُمَّ نَظَرَ ٢١তারপর সে তাকাল। ثُمَّ عَبَسَ وَبَسَرَ ٢٢তারপর সে ভ্ৰকুঞ্চিত করল ও মুখ বিকৃত করল। ثُمَّ أَدۡبَرَ وَٱسۡتَكۡبَرَ ٢٣তারপর সে পিছন ফিরল এবং অহংকার করল। فَقَالَ إِنۡ هَٰذَآ إِلَّا سِحۡرٌ يُؤۡثَرُ ٢٤অতঃপর সে বলল, ‘এ তো লোক পরম্পরায় প্রাপ্ত জাদু ভিন্ন আর কিছু নয় [১] إِنۡ هَٰذَآ إِلَّا قَوۡلُ ٱلۡبَشَرِ ٢٥এ তো মানুষেরই কথা।’ سَأُصۡلِيهِ سَقَرَ ٢٦অচিরেই আমি তাকে দগ্ধ করব ‘সাকার’ এ وَمَآ أَدۡرَىٰكَ مَا سَقَرُ ٢٧আর আপনাকে কিসে জানাবে ‘সাকার’ কী لَا تُبۡقِي وَلَا تَذَرُ ٢٨এটা অবশিষ্ট রাখবে না এবং ছেড়েও দেবে না [১]। لَوَّاحَةٌ لِّلۡبَشَرِ ٢٩এটা তো শরীরের চামড়া পুড়িয়ে কালো করে দেবে عَلَيۡهَا تِسۡعَةَ عَشَرَ ٣٠‘সাকার’-এর তত্ত্বাবধানে রয়েছে ঊনিশজন প্রহরী। وَمَا جَعَلۡنَآ أَصۡحَٰبَ ٱلنَّارِ إِلَّا مَلَٰٓئِكَةًۖ وَمَا جَعَلۡنَا عِدَّتَهُمۡ إِلَّا فِتۡنَةً لِّلَّذِينَ كَفَرُواْ لِيَسۡتَيۡقِنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ وَيَزۡدَادَ ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِيمَٰنًا وَلَا يَرۡتَابَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ وَٱلۡمُؤۡمِنُونَ وَلِيَقُولَ ٱلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ وَٱلۡكَٰفِرُونَ مَاذَآ أَرَادَ ٱللَّهُ بِهَٰذَا مَثَلًاۚ كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ مَن يَشَآءُ وَيَهۡدِي مَن يَشَآءُۚ وَمَا يَعۡلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَۚ وَمَا هِيَ إِلَّا ذِكۡرَىٰ لِلۡبَشَرِ ٣١আর আমরা তো জাহান্নামের প্রহরী কেবল ফেরেশতাদেরকেই করেছি [১]; কাফিরদের পরীক্ষাস্বরূপই আমরা তাদের এ সংখ্যা উল্লেখ করেছি যাতে কিতাবপ্রাপ্তদের দৃঢ় প্রত্যয় জন্মে, আর যারা ঈমান এনেছে তাদের ঈমান বেড়ে যায়। আর কিতাবপ্রাপ্তরা ও মুমিনরা সন্দেহ পোষণ না করে। আর যেন এর ফলে যাদের অন্তরে ব্যাধি আছে তারা ও কাফিররা বলে, আল্লাহ্ এ (সংখ্যার) উপমা [২] (উল্লেখ করা) দ্বারা কি ইচ্ছা করেছেন?’ এভাবে আল্লাহ্ যাকে ইচ্ছে পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছে হেদায়াত করেন। আর আপনার রবের বাহিনী সম্পর্কে তিনি ছাড়া কেউ জানে না। আর জাহান্নামের এ বর্ণনা তো মানুষের জন্য এক উপদেশ মাত্র। كـَلَّا وَٱلۡقَمَرِ ٣٢কখনোই না [১], চাঁদের শপথ وَٱلَّيۡلِ إِذۡ أَدۡبَرَ ٣٣শপথ রাতের, যখন তার অবসান ঘটে وَٱلصُّبۡحِ إِذَآ أَسۡفَرَ ٣٤শপথ প্রভাতকালের, যখন তা আলোকোজ্জ্বল হয় إِنَّهَا لَإِحۡدَى ٱلۡكُبَرِ ٣٥নিশ্চয় জাহান্নাম ভয়াবহ বিপদসমূহের অন্যতম نَذِيرًا لِّلۡبَشَرِ ٣٦মানুষের জন্য সতর্ককারীস্বরূপ لِمَن شَآءَ مِنكُمۡ أَن يَتَقَدَّمَ أَوۡ يَتَأَخَّرَ ٣٧তোমাদের মধ্যে যে অগ্রসর হতে চায় কিংবা যে পিছিয়ে পড়তে চায় তার জন্য [১] । كُلُّ نَفۡسِۭ بِمَا كَسَبَتۡ رَهِينَةٌ ٣٨প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ [১] إِلَّآ أَصۡحَٰبَ ٱلۡيَمِينِ ٣٩তবে ডানপন্থীরা নয় فِي جَنَّٰتٍ يَتَسَآءَلُونَ ٤٠বাগ-বাগিচার মধ্যে তারা একে অপরকে জিজ্ঞেস করবে – عَنِ ٱلۡمُجۡرِمِينَ ٤١অপরাধীদের সম্পর্কে مَا سَلَكَكُمۡ فِي سَقَرَ ٤٢‘তোমাদেরকে কিসে ‘সাকার’- এ নিক্ষেপ করেছে?’ قَالُواْ لَمۡ نَكُ مِنَ ٱلۡمُصَلِّينَ ٤٣তারা বলবে, ‘আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না [১] وَلَمۡ نَكُ نُطۡعِمُ ٱلۡمِسۡكِينَ ٤٤আর আমরা অভাবগ্ৰস্তকে খাদ্য দান করতাম না [১] وَكُنَّا نَخُوضُ مَعَ ٱلۡخَآئِضِينَ ٤٥এবং আমরা অনর্থক আলাপকারীদের সাথে বেহুদা আলাপে মগ্ন থাকতাম। وَكُنَّا نُكَذِّبُ بِيَوۡمِ ٱلدِّينِ ٤٦আর আমরা প্রতিদান দিবসে মিথ্যারোপ করতাম حَتَّىٰٓ أَتَىٰنَا ٱلۡيَقِينُ ٤٧অবশেষে আমাদের কাছে মৃত্যু আগমন করে [১]।’ فَمَا تَنفَعُهُمۡ شَفَٰعَةُ ٱلشَّٰفِعِينَ ٤٨ফলে সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো উপকার করবে না [১]। فَمَا لَهُمۡ عَنِ ٱلتَّذۡكِرَةِ مُعۡرِضِينَ ٤٩অতঃপর তাদের কী হয়েছে যে, তারা মুখ ফিরিয়ে নেয় উপদেশ হতে كَأَنَّهُمۡ حُمُرٌ مُّسۡتَنفِرَةٌ ٥٠তারা যেন ভীত-ত্ৰস্ত হয়ে পলায়নরত একপাল গাধা فَرَّتۡ مِن قَسۡوَرَةِۭ ٥١যারা সিংহের ভয়ে পলায়ন করেছে [১]। بَلۡ يُرِيدُ كُلُّ ٱمۡرِيٍٕ مِّنۡهُمۡ أَن يُؤۡتَىٰ صُحُفًا مُّنَشَّرَةً ٥٢বরং তাদের মধ্যকার প্রত্যেকেই কামনা করে যে, তাকে একটি উন্মুক্ত গ্ৰন্থ দেয়া হোক [১]। كـَلَّاۖ بَل لَّا يَخَافُونَ ٱلۡأٓخِرَةَ ٥٣কখনো নয় [১]; বরং তারা আখেরাতকে ভয় করে না [২]। كـَلَّآ إِنَّهُۥ تَذۡكِرَةٌ ٥٤নিশ্চয় এ কুরআন তো সকলের জন্য উপদেশবাণী [১]। فَمَن شَآءَ ذَكَرَهُۥ ٥٥অতএব যার ইচ্ছে সে তা থেকে উপদেশ গ্ৰহণ করুক। وَمَا يَذۡكُرُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُۚ هُوَ أَهۡلُ ٱلتَّقۡوَىٰ وَأَهۡلُ ٱلۡمَغۡفِرَةِ ٥٦আর আল্লাহর ইচ্ছে ছাড়া কেউ উপদেশ গ্ৰহণ করতে পারে না; তিনিই যোগ্য যে, একমাত্র তাঁরই তাকওয়া অবলম্বন করা হবে, আর তিনিই ক্ষমা করার অধিকারী [১]।

Translation: Abu Bakr Zakaria.