Millat al-Islam

Chapter 74 · 56 verses · Zohurul Hoque

Surah Al-Muddathir in Bengali

Arabic with tafsir Listen to Surah Al-Muddathir (1206 reciters)
Meccanسورة المدثر56 verses

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

يَٰٓأَيُّهَا ٱلۡمُدَّثِّرُ ١হে প্রিয় পোশাক-পরিহিত قُمۡ فَأَنذِرۡ ٢ওঠো এবং সতর্ক করো وَرَبَّكَ فَكَبِّرۡ ٣আর তোমার প্রভু -- মাহা‌ত্ম্য ঘোষণা করো وَثِيَابَكَ فَطَهِّرۡ ٤আর তোমার পোশাক -- তবে পবিত্র করো وَٱلرُّجۡزَ فَٱهۡجُرۡ ٥আর কদর্যতা -- তবে পরিহার করো وَلَا تَمۡنُن تَسۡتَكۡثِرُ ٦আর অনুগ্রহ করো না বেশি পাবার প্রত্যাশায় وَلِرَبِّكَ فَٱصۡبِرۡ ٧আর তোমার প্রভুর জন্য তবে অধ্যবসায় চালিয়ে যাও। فَإِذَا نُقِرَ فِي ٱلنَّاقُورِ ٨তারপর যখন শিঙায় আওয়াজ দেওয়া হবে فَذَٰلِكَ يَوۡمَئِذٍ يَوۡمٌ عَسِيرٌ ٩সেটি তবে হবে, সেই দিনটি, এক মহাসংকটের দিন عَلَى ٱلۡكَٰفِرِينَ غَيۡرُ يَسِيرٍ ١٠অবিশ্বাসীদের উপরে; আরামদায়ক নয়। ذَرۡنِي وَمَنۡ خَلَقۡتُ وَحِيدًا ١١ছেড়ে দাও আমাকে ও তাকে যাকে আমি সৃষ্টি করেছি এককভাবে وَجَعَلۡتُ لَهُۥ مَالًا مَّمۡدُودًا ١٢আর তার জন্য আমি বিপুল ধনসম্পদ দিয়েছিলাম وَبَنِينَ شُهُودًا ١٣আর সন্তানসন্ততি প্রত্যক্ষ অবস্থানকারী وَمَهَّدتُّ لَهُۥ تَمۡهِيدًا ١٤আর তার জন্য আমি সহজ করে দিয়েছিলাম স্বচ্ছন্দভাবে ثُمَّ يَطۡمَعُ أَنۡ أَزِيدَ ١٥তারপরেও সে চায় যে আমি যেন আরো বাড়িয়ে দিই كـَلَّآۖ إِنَّهُۥ كَانَ لِأٓيَٰتِنَا عَنِيدًا ١٦কখনো নয়! কেননা সে আমাদের নির্দেশাবলী সন্বন্ধে ঘোর বিরুদ্ধাচারী। سَأُرۡهِقُهُۥ صَعُودًا ١٧আমি তার উপরে আনব এক ক্রমবর্ধমান আঘাত। إِنَّهُۥ فَكَّرَ وَقَدَّرَ ١٨কেননা নিশ্চয় সে ভাবনাচিন্তা করল এবং মেপেজোখে দেখল। فَقُتِلَ كَيۡفَ قَدَّرَ ١٩সুতরাং সে নিপাত যাক! কেমনতর সে যাচাই করেছিল ثُمَّ قُتِلَ كَيۡفَ قَدَّرَ ٢٠পুনশ্চ সে নিপাত যাক! কেমন করে সে যাচাই করছিল ثُمَّ نَظَرَ ٢١সে আবার তাকিয়ে দেখল ثُمَّ عَبَسَ وَبَسَرَ ٢٢তারপর সে ভ্রকুঞ্চিত করল ও মুখ বিকৃত করল ثُمَّ أَدۡبَرَ وَٱسۡتَكۡبَرَ ٢٣তারপর সে পিছিয়ে গেল ও বুক ফুলিয়ে এগিয়ে এল فَقَالَ إِنۡ هَٰذَآ إِلَّا سِحۡرٌ يُؤۡثَرُ ٢٤তারপর বললে -- ''এ বরাবর চলে আসা জাদু বৈ তো নয় إِنۡ هَٰذَآ إِلَّا قَوۡلُ ٱلۡبَشَرِ ٢٥এ একজন মানুষের কথা বৈ তো নয়।’’ سَأُصۡلِيهِ سَقَرَ ٢٦আমি শীঘ্রই তাকে ফেলব জ্বালাময় আগুনে। وَمَآ أَدۡرَىٰكَ مَا سَقَرُ ٢٧আর কী তোমাকে বোঝাবে জ্বালাময় আগুনটা কি لَا تُبۡقِي وَلَا تَذَرُ ٢٨তা কিছুই বাকী রাখে না, আর কিছুই ছেড়ে দেয় না لَوَّاحَةٌ لِّلۡبَشَرِ ٢٩মানুষকে একেবারে ঝলসে দেবে عَلَيۡهَا تِسۡعَةَ عَشَرَ ٣٠তার উপরে রয়েছে ''উনিশ’’। وَمَا جَعَلۡنَآ أَصۡحَٰبَ ٱلنَّارِ إِلَّا مَلَٰٓئِكَةًۖ وَمَا جَعَلۡنَا عِدَّتَهُمۡ إِلَّا فِتۡنَةً لِّلَّذِينَ كَفَرُواْ لِيَسۡتَيۡقِنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ وَيَزۡدَادَ ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِيمَٰنًا وَلَا يَرۡتَابَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ وَٱلۡمُؤۡمِنُونَ وَلِيَقُولَ ٱلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ وَٱلۡكَٰفِرُونَ مَاذَآ أَرَادَ ٱللَّهُ بِهَٰذَا مَثَلًاۚ كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ مَن يَشَآءُ وَيَهۡدِي مَن يَشَآءُۚ وَمَا يَعۡلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَۚ وَمَا هِيَ إِلَّا ذِكۡرَىٰ لِلۡبَشَرِ ٣١আর আমরা ফিরিশ্‌তাদের ছাড়া আগুনের প্রহরী করি নি, আর যারা অবিশ্বাস পোষণ করেছে তাদের পরীক্ষারূপে ছাড়া আমরা এদের সংখ্যা নির্ধারণ করি নি, যেন যাদের গ্রন্থ দেয়া হয়েছিল তাদের দৃঢ়প্রত্যয় জন্মে, আর যারা বিশ্বাস করেছে তাদের ঈমান যেন বর্ধিত হয়, আর যাদের গ্রন্থ দেওয়া হয়েছে ও যারা বিশ্বাসী তারা যেন সন্দেহ না করে, আর যাদের অন্তরে ব্যাধি রয়েছে ও যারা অবিশ্বাসী তারা যেন বলতে পারে -- ''এই রূপকের দ্বারা আল্লাহ্ কী বোঝাতে চাইছেন?’’ এইভাবে আল্লাহ্ বিভ্রান্ত করেন যাকে তিনি ইচ্ছা করেন, এবং পথনির্দেশ দেন যাকে তিনি চান। আর তিনি ছাড়া আর কেউ তোমার প্রভুর বাহিনীকে সম্যক জানে না। বস্তুত এটি মানবকুলের জন্য এক সতর্কীকরণ বৈ তো নয়। كـَلَّا وَٱلۡقَمَرِ ٣٢না! ভাবো চাঁদের কথা وَٱلَّيۡلِ إِذۡ أَدۡبَرَ ٣٣আর রাতের কথা যখন তার অবসান ঘটে। وَٱلصُّبۡحِ إِذَآ أَسۡفَرَ ٣٤আর প্রভাতকালের কথা যখন তা হয় আলোকোজ্জ্বল। إِنَّهَا لَإِحۡدَى ٱلۡكُبَرِ ٣٥নিঃসন্দেহ এটি অতি বিরাট এক ব্যাপার نَذِيرًا لِّلۡبَشَرِ ٣٦মানুষের জন্য সতর্কীকরণরূপে لِمَن شَآءَ مِنكُمۡ أَن يَتَقَدَّمَ أَوۡ يَتَأَخَّرَ ٣٧তোমাদের মধ্যের তার জন্য যে আগবাড়তে চায়, অথবা পেছনে থাকতে চায়। كُلُّ نَفۡسِۭ بِمَا كَسَبَتۡ رَهِينَةٌ ٣٨প্রত্যেক সত্ত্বাই জামিন থাকবে যা সে অর্জন করে তার জন্য إِلَّآ أَصۡحَٰبَ ٱلۡيَمِينِ ٣٩ডানদিকের লোকেরা ব্যতীত فِي جَنَّٰتٍ يَتَسَآءَلُونَ ٤٠জান্নাতে, তারা পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে عَنِ ٱلۡمُجۡرِمِينَ ٤١অপরাধীদের সম্পর্কে مَا سَلَكَكُمۡ فِي سَقَرَ ٤٢কিসে তোমাদের নিয়ে এসেছে জ্বালাময় আগুনে?’’ قَالُواْ لَمۡ نَكُ مِنَ ٱلۡمُصَلِّينَ ٤٣তারা বলবে -- ''আমরা নামাযীদের অন্তর্ভুক্ত ছিলাম না وَلَمۡ نَكُ نُطۡعِمُ ٱلۡمِسۡكِينَ ٤٤আর আমরা অভাবগ্রস্তদের খাবার দিতে চাইতাম না وَكُنَّا نَخُوضُ مَعَ ٱلۡخَآئِضِينَ ٤٥বরং আমরা বৃথা তর্ক করতাম বৃথা তর্ককারীদের সঙ্গে وَكُنَّا نُكَذِّبُ بِيَوۡمِ ٱلدِّينِ ٤٦আর আমরা বিচারের দিনকে মিথ্যা বলতাম حَتَّىٰٓ أَتَىٰنَا ٱلۡيَقِينُ ٤٧যতক্ষণ না অবশ্যাম্ভাবী আমাদের কাছে এসেছিল।’’ فَمَا تَنفَعُهُمۡ شَفَٰعَةُ ٱلشَّٰفِعِينَ ٤٨ফলে সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো কাজে আসবে না। فَمَا لَهُمۡ عَنِ ٱلتَّذۡكِرَةِ مُعۡرِضِينَ ٤٩তাদের তবে কি হয়েছে যে তারা অনুশাসন থেকে ফিরে চলে যায় كَأَنَّهُمۡ حُمُرٌ مُّسۡتَنفِرَةٌ ٥٠যেন তারা ভীত-ত্রস্ত গাধার দল فَرَّتۡ مِن قَسۡوَرَةِۭ ٥١পালিয়ে যাচ্ছে সিংহের থেকে بَلۡ يُرِيدُ كُلُّ ٱمۡرِيٍٕ مِّنۡهُمۡ أَن يُؤۡتَىٰ صُحُفًا مُّنَشَّرَةً ٥٢বস্তুত তাদের মধ্যের প্রত্যেকটি লোকই চায় যে তাকে যেন দেওয়া হয় খোলামেলা কাগজের তাড়া। كـَلَّاۖ بَل لَّا يَخَافُونَ ٱلۡأٓخِرَةَ ٥٣কখনো না। তারা কিন্ত পরকালের ভয় করে না। كـَلَّآ إِنَّهُۥ تَذۡكِرَةٌ ٥٤কক্ষনো না! এটি নিশ্চয়ই এক অনুশাসন। فَمَن شَآءَ ذَكَرَهُۥ ٥٥সুতরাং যে কেউ চায় সে এটি স্মরণ করুক। وَمَا يَذۡكُرُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُۚ هُوَ أَهۡلُ ٱلتَّقۡوَىٰ وَأَهۡلُ ٱلۡمَغۡفِرَةِ ٥٦আর তারা মনোনিবেশ করবে না যদি না আল্লাহ্ ইচ্ছা করেন। তিনিই ভয়ভক্তি করার যোগ্য পাত্র এবং তিনিই পরিত্রাণের যথার্থ অধিকারী।

Translation: Zohurul Hoque.