Millat al-Islam

Chapter 77 · 50 verses · Abu Bakr Zakaria

Surah Al-Mursalat in Bengali

Arabic with tafsir Listen to Surah Al-Mursalat (1212 reciters)

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلۡمُرۡسَلَٰتِ عُرۡفًا ١শপথ কল্যাণস্বরূপ প্রেরিত বায়ুর فَٱلۡعَٰصِفَٰتِ عَصۡفًا ٢অতঃপর প্রলয়ংকরী ঝটিকার وَٱلنَّٰشِرَٰتِ نَشۡرًا ٣শপথ প্ৰচণ্ড সঞ্চালনকারীর فَٱلۡفَٰرِقَٰتِ فَرۡقًا ٤অতঃপর সুস্পষ্টরূপে পার্থক্যকারীর فَٱلۡمُلۡقِيَٰتِ ذِكۡرًا ٥অতঃপর তাদের, যারা মানুষের অন্তরে পৌঁছে দেয় উপদেশ--- [১] عُذۡرًا أَوۡ نُذۡرًا ٦ওযর-আপত্তি রহিতকরণ ও সতর্ক করার জন্য [১] إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٌ ٧নিশ্চয় তোমাদেরকে যে প্ৰতিশ্রুতি দেয়া হয়েছে তা অবশ্যম্ভাবী। فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتۡ ٨যখন নক্ষত্ররাজির আলো নির্বাপিত করা হবে وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتۡ ٩আর যখন আকাশ বিদীর্ণ করা হবে وَإِذَا ٱلۡجِبَالُ نُسِفَتۡ ١٠আর যখন পর্বতমালা চূৰ্ণবিচূর্ণ করা হবে وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتۡ ١١আর যখন রাসূলগণকে নির্ধারিত সময়ে উপস্থিত করা হবে [১] لِأَيِّ يَوۡمٍ أُجِّلَتۡ ١٢এসব স্থগিত রাখা হয়েছে কোন্ দিনের জন্য لِيَوۡمِ ٱلۡفَصۡلِ ١٣বিচার দিনের জন্য। وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلۡفَصۡلِ ١٤আর আপনাকে কিসে জানাবে বিচার দিন কী وَيۡلٌ يَوۡمَئِذٍ لِّلۡمُكَذِّبِينَ ١٥সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য [১]। أَلَمۡ نُهۡلِكِ ٱلۡأَوَّلِينَ ١٦আমরা কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি ثُمَّ نُتۡبِعُهُمُ ٱلۡأٓخِرِينَ ١٧তারপর আমরা পরবর্তীদেরকে তাদের অনুগামী করব [১]। كَذَٰلِكَ نَفۡعَلُ بِٱلۡمُجۡرِمِينَ ١٨অপরাধীদের প্রতি আমরা এরূপই করে থাকি। وَيۡلٌ يَوۡمَئِذٍ لِّلۡمُكَذِّبِينَ ١٩সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য। أَلَمۡ نَخۡلُقكُّم مِّن مَّآءٍ مَّهِينٍ ٢٠আমরা কি তোমাদেরকে তুচ্ছ পানি হতে সৃষ্টি করিনি فَجَعَلۡنَٰهُ فِي قَرَارٍ مَّكِينٍ ٢١তারপর আমরা তা রেখেছি নিরাপদ আধারে [১] إِلَىٰ قَدَرٍ مَّعۡلُومٍ ٢٢এক নির্দিষ্ট কাল পর্যন্ত فَقَدَرۡنَا فَنِعۡمَ ٱلۡقَٰدِرُونَ ٢٣অতঃপর আমরা পরিমাপ করেছি, সুতরাং আমরা কত নিপুণ পরিমাপকারী [১] وَيۡلٌ يَوۡمَئِذٍ لِّلۡمُكَذِّبِينَ ٢٤সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য [১]। أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ كِفَاتًا ٢٥আমরা কি যমীনকে সৃষ্টি করিনি ধারণকারীরূপে أَحۡيَآءً وَأَمۡوَٰتًا ٢٦জীবিত ও মৃতের জন্য [১] وَجَعَلۡنَا فِيهَا رَوَٰسِيَ شَٰمِخَٰتٍ وَأَسۡقَيۡنَٰكُم مَّآءً فُرَاتًا ٢٧আর আমরা তাতে স্থাপন করেছি সুদৃঢ় উচ্চ পর্বতমালা এবং তোমাদেরকে পান করিয়েছি সুপেয় পানি [১]। وَيۡلٌ يَوۡمَئِذٍ لِّلۡمُكَذِّبِينَ ٢٨সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য [১]। ٱنطَلِقُوٓاْ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ ٢٩তোমরা যাতে মিথ্যারোপ করতে, চল তারই দিকে। ٱنطَلِقُوٓاْ إِلَىٰ ظِلٍّ ذِي ثَلَٰثِ شُعَبٍ ٣٠চল তিন শাখাবিশিষ্ট আগুনের ছায়ার দিকে لَّا ظَلِيلٍ وَلَا يُغۡنِي مِنَ ٱللَّهَبِ ٣١যে ছায়া শীতল নয় এবং যা রক্ষা করে না অগ্নিশিখা হতে إِنَّهَا تَرۡمِي بِشَرَرٍ كَٱلۡقَصۡرِ ٣٢নিশ্চয় জাহান্নাম উৎক্ষেপন করবে বৃহৎ স্ফুলিংগ অট্টালিকাতুল্য كَأَنَّهُۥ جِمَٰلَتٌ صُفۡرٌ ٣٣তা যেন পীতবর্ণ উটের শ্রেণী [১] وَيۡلٌ يَوۡمَئِذٍ لِّلۡمُكَذِّبِينَ ٣٤সেদিন দুর্ভোগ মিথ্যারূপকারীদের জন্য। هَٰذَا يَوۡمُ لَا يَنطِقُونَ ٣٥এটা এমন এক দিন যেদিন না তারা কথা বলবে [১] وَلَا يُؤۡذَنُ لَهُمۡ فَيَعۡتَذِرُونَ ٣٦আর না তাদেরকে অনুমতি দেয়া হবে ওযর পেশ করার। وَيۡلٌ يَوۡمَئِذٍ لِّلۡمُكَذِّبِينَ ٣٧সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য। هَٰذَا يَوۡمُ ٱلۡفَصۡلِۖ جَمَعۡنَٰكُمۡ وَٱلۡأَوَّلِينَ ٣٨‘এটাই ফয়সালার দিন, আমরা একত্র করেছি তোমাদেরকে এবং পূৰ্ববর্তীদেরকে।’ فَإِن كَانَ لَكُمۡ كَيۡدٌ فَكِيدُونِ ٣٩অতঃপর তোমাদের কোনো কৌশল থাকলে তা প্রয়োগ কর আমার বিরুদ্ধে [১]। وَيۡلٌ يَوۡمَئِذٍ لِّلۡمُكَذِّبِينَ ٤٠সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য। إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي ظِلَٰلٍ وَعُيُونٍ ٤١নিশ্চয় মুত্তাকীরা [১] থাকবে ছায়ায় ও প্রস্রবণ বহুল স্থানে وَفَوَٰكِهَ مِمَّا يَشۡتَهُونَ ٤٢আর তাদের বাঞ্ছিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে। كُلُواْ وَٱشۡرَبُواْ هَنِيٓـَٔۢا بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ ٤٣‘তোমাদের কর্মের পুরস্কারস্বরূপ তোমরা তৃপ্তির সাথে পানাহার কর।’ إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ ٤٤এভাবে আমরা মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি। وَيۡلٌ يَوۡمَئِذٍ لِّلۡمُكَذِّبِينَ ٤٥সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য। كُلُواْ وَتَمَتَّعُواْ قَلِيلًا إِنَّكُم مُّجۡرِمُونَ ٤٦তোমরা খাও এবং ভোগ করে নাও অল্প কিছুদিন, তোমরা তো অপরাধী [১]। وَيۡلٌ يَوۡمَئِذٍ لِّلۡمُكَذِّبِينَ ٤٧সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য। وَإِذَا قِيلَ لَهُمُ ٱرۡكَعُواْ لَا يَرۡكَعُونَ ٤٨যখন তাদেরকে বলা হয়, রুকু কর তখন তারা রুকু করে না [১]। وَيۡلٌ يَوۡمَئِذٍ لِّلۡمُكَذِّبِينَ ٤٩সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য। فَبِأَيِّ حَدِيثِۭ بَعۡدَهُۥ يُؤۡمِنُونَ ٥٠কাজেই তারা কুরআনের পরিবর্তে আর কোন্ কথায় ঈমান আনবে [১]

Translation: Abu Bakr Zakaria.