Millat al-Islam

Chapter 78 · 40 verses · Abu Bakr Zakaria

Surah An-Naba in Bengali

Arabic with tafsir Listen to Surah An-Naba (1413 reciters)
Meccanسورة النبأ40 verses

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

عَمَّ يَتَسَآءَلُونَ ١তারা একে অন্যের কাছে কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে عَنِ ٱلنَّبَإِ ٱلۡعَظِيمِ ٢মহাসংবাদটির বিষয়ে [১] ٱلَّذِي هُمۡ فِيهِ مُخۡتَلِفُونَ ٣যে বিষয়ে তারা মতানৈক্য করছে [১] كـَلَّا سَيَعۡلَمُونَ ٤কখনো না [১], তারা অচিরেই জানতে পারবে ثُمَّ كـَلَّا سَيَعۡلَمُونَ ٥তারপর বলি কখনো না, তারা অচিরেই জানতে পারবে। أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ مِهَٰدًا ٦আমরা কি করিনি যমীনকে শয্যা وَٱلۡجِبَالَ أَوۡتَادًا ٧আর পর্বতসমূহকে পেরেক وَخَلَقۡنَٰكُمۡ أَزۡوَٰجًا ٨আর আমরা সৃষ্টি করেছি তোমাদেরকে জোড়ায় জোড়ায় وَجَعَلۡنَا نَوۡمَكُمۡ سُبَاتًا ٩আর তোমাদের ঘুমকে করেছি বিশ্ৰাম [১] وَجَعَلۡنَا ٱلَّيۡلَ لِبَاسًا ١٠আর করেছি রাতকে আবরণ وَجَعَلۡنَا ٱلنَّهَارَ مَعَاشًا ١١আর করেছি দিনকে জীবিকা আহরণের সময় وَبَنَيۡنَا فَوۡقَكُمۡ سَبۡعًا شِدَادًا ١٢আর আমরা নির্মাণ করেছি তোমাদের উপরে সুদৃঢ় সাত আকাশ [১] وَجَعَلۡنَا سِرَاجًا وَهَّاجًا ١٣আর আমরা সৃষ্টি করেছি প্রোজ্জ্বল দীপ [১]। وَأَنزَلۡنَا مِنَ ٱلۡمُعۡصِرَٰتِ مَآءً ثَجَّاجًا ١٤আর আমরা বর্ষণ করেছি মেঘমালা হতে প্রচুর বারি [১] لِّنُخۡرِجَ بِهِۦ حَبًّا وَنَبَاتًا ١٥যাতে তা দ্বারা আমরা উৎপন্ন করি শস্য, উদ্ভিদ وَجَنَّٰتٍ أَلۡفَافًا ١٦ও ঘন সন্নিবিষ্ট উদ্যান। إِنَّ يَوۡمَ ٱلۡفَصۡلِ كَانَ مِيقَٰتًا ١٧নিশ্চয় নির্ধারিত আছে বিচার দিন [১] يَوۡمَ يُنفَخُ فِي ٱلصُّورِ فَتَأۡتُونَ أَفۡوَاجًا ١٨সেদিন শিংগায় ফুঁক দেয়া হবে তখন তোমরা দলে দলে আসবে [১] وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتۡ أَبۡوَٰبًا ١٩আর আকাশ উন্মুক্ত করা হবে, ফলে তা হবে বহু দ্বারবিশিষ্ট [১]। وَسُيِّرَتِ ٱلۡجِبَالُ فَكَانَتۡ سَرَابًا ٢٠আর চলমান করা হবে পর্বতসমূহকে, ফলে সেগুলো হয়ে যাবে মরীচিকা [১] إِنَّ جَهَنَّمَ كَانَتۡ مِرۡصَادًا ٢١নিশ্চয় জাহান্নাম ওৎ পেতে অপেক্ষমান لِّلطَّٰغِينَ مَـَٔابًا ٢٢সীমালঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তনস্থল। لَّٰبِثِينَ فِيهَآ أَحۡقَابًا ٢٣সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে [১]। لَّا يَذُوقُونَ فِيهَا بَرۡدًا وَلَا شَرَابًا ٢٤সেখানে তারা আস্বাদন করবে না শীতলতা, না কোনো পানীয় إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا ٢٥ফুটন্ত পানি ও পুঁজ ছাড়া [১] جَزَآءً وِفَاقًا ٢٦এটাই উপযুক্ত প্রতিফল [১]। إِنَّهُمۡ كَانُواْ لَا يَرۡجُونَ حِسَابًا ٢٧নিশ্চয় তারা কখনো হিসেবের আশা করত না وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَا كِذَّابًا ٢٨আর তারা আমাদের নিদর্শনাবলীতে কঠোরভাবে মিথ্যারোপ করেছিল [১]। وَكُلَّ شَيۡءٍ أَحۡصَيۡنَٰهُ كِتَٰبًا ٢٩আর সবকিছুই আমরা সংরক্ষণ করেছি লিখিতভাবে। فَذُوقُواْ فَلَن نَّزِيدَكُمۡ إِلَّا عَذَابًا ٣٠অতঃপর তোমরা আস্বাদ গ্রহণ কর, আমরা তো তোমাদের শাস্তিই শুধু বৃদ্ধি করব। إِنَّ لِلۡمُتَّقِينَ مَفَازًا ٣١নিশ্চয় মুত্তাকীদের জন্য আছে সাফল্য حَدَآئِقَ وَأَعۡنَٰبًا ٣٢উদ্যানসমূহ, আঙ্গুরসমূহ وَكَوَاعِبَ أَتۡرَابًا ٣٣আর সমবয়স্কা [১] উদ্ভিন্ন যৌবনা তরুণী وَكَأۡسًا دِهَاقًا ٣٤এবং পরিপূর্ণ পানিপাত্র। لَّا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوًا وَلَا كِذَّٰبًا ٣٥সেখানে তারা শুনবে না কোনো অসার ও মিথ্যা বাক্য [১] جَزَآءً مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابًا ٣٦আপনার রবের পক্ষ থেকে পুরস্কার, যথোচিত দানস্বরূপ [১] رَّبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا ٱلرَّحۡمَٰنِۖ لَا يَمۡلِكُونَ مِنۡهُ خِطَابًا ٣٧যিনি আসমানসমূহ, যমীন ও এ দু’য়ের মধ্যবর্তী সমস্ত কিছুর রব, দয়াময়; তাঁর কাছে আবেদন-নিবেদনের শক্তি তাদের থাকবে না [১]। يَوۡمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلۡمَلَٰٓئِكَةُ صَفًّاۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنۡ أَذِنَ لَهُ ٱلرَّحۡمَٰنُ وَقَالَ صَوَابًا ٣٨সেদিন রূহ্ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁরাবে [১]; সেদিন কেউ কথা বলবে না, তবে ‘রহমান’ যাকে অনুমতি দেবেন সে ছাড়া এবং সে সঠিক কথা বলবে [২]। ذَٰلِكَ ٱلۡيَوۡمُ ٱلۡحَقُّۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَـَٔابًا ٣٩এ দিনটি সত্য; অতএব, যার ইচ্ছে সে তার রবের নিকট আশ্রয় গ্ৰহণ করুক। إِنَّآ أَنذَرۡنَٰكُمۡ عَذَابًا قَرِيبًا يَوۡمَ يَنظُرُ ٱلۡمَرۡءُ مَا قَدَّمَتۡ يَدَاهُ وَيَقُولُ ٱلۡكَافِرُ يَٰلَيۡتَنِي كُنتُ تُرَٰبَۢا ٤٠নিশ্চয় আমরা তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম; যেদিন মানুষ তার কৃতকর্ম দেখতে পাবে এবং কাফির বলবে, ‘হায়! আমি যদি মাটি হতাম [১] !’

Translation: Abu Bakr Zakaria.