Millat al-Islam

Chapter 79 · 46 verses · Abu Bakr Zakaria

Surah An-Naziat in Bengali

Arabic with tafsir Listen to Surah An-Naziat (1339 reciters)

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلنَّٰزِعَٰتِ غَرۡقًا ١শপথ [১] নির্মমভাবে উৎপাটনকারীদের [২] وَٱلنَّٰشِطَٰتِ نَشۡطًا ٢আর মৃদুভাবে বন্ধনমুক্তকারীদের [১] وَٱلسَّٰبِحَٰتِ سَبۡحًا ٣আর তীব্ৰ গতিতে সন্তরণকারীদের [১] فَٱلسَّٰبِقَٰتِ سَبۡقًا ٤আর দ্রুতবেগে অগ্রসরমানদের [১] فَٱلۡمُدَبِّرَٰتِ أَمۡرًا ٥অতঃপর সব কাজ নির্বাহকারীদের [১]। يَوۡمَ تَرۡجُفُ ٱلرَّاجِفَةُ ٦সেদিন প্রকম্পিতকারী প্রকম্পিত করবে تَتۡبَعُهَا ٱلرَّادِفَةُ ٧তাকে অনুসরণ করবে পরবর্তী কম্পনকারী [১] قُلُوبٌ يَوۡمَئِذٍ وَاجِفَةٌ ٨অনেক হৃদয় সেদিন সন্ত্রস্ত হবে [১] أَبۡصَٰرُهَا خَٰشِعَةٌ ٩তাদের দৃষ্টিসমূহ ভীতি-বিহ্বলতায় নত হবে। يَقُولُونَ أَءِنَّا لَمَرۡدُودُونَ فِي ٱلۡحَافِرَةِ ١٠তারা বলে, ‘আমরা কি আগের অবস্থায় ফিরে যাবই أَءِذَا كُنَّا عِظَٰمًا نَّخِرَةً ١١চূৰ্ণবিচূর্ণ অস্থিতে পরিণত হওয়ার পরও?’ قَالُواْ تِلۡكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ ١٢তারা বলে, ‘তাই যদি হয় তবে তো এটা এক সর্বনাশা প্ৰত্যাবর্তন।’ فَإِنَّمَا هِيَ زَجۡرَةٌ وَٰحِدَةٌ ١٣এ তো শুধু এক বিকট আওয়াজ [১] فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ ١٤তখনই ময়দানে [১] তাদের আবির্ভাব হবে। هَلۡ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ ١٥আপনার কাছে মূসার বৃত্তান্ত পৌঁছেছে কি [১] إِذۡ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلۡوَادِ ٱلۡمُقَدَّسِ طُوًى ١٦যখন তাঁর রব পবিত্র উপত্যকা ‘তুওয়া’য় তাঁকে ডেকে বলেছিলেন ٱذۡهَبۡ إِلَىٰ فِرۡعَوۡنَ إِنَّهُۥ طَغَىٰ ١٧‘ফির‘আউনের কাছে যান, সে তো সীমালঙ্ঘন করেছে,’ فَقُلۡ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ ١٨অতঃপর বলুন, ‘তোমার কি আগ্ৰহ আছে যে, তুমি পবিত্র হও— وَأَهۡدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخۡشَىٰ ١٩‘আর আমি তোমাকে তোমার রবের দিকে পথপ্রদর্শন করি, যাতে তুমি তাঁকে ভয় কর?’ فَأَرَىٰهُ ٱلۡأٓيَةَ ٱلۡكُبۡرَىٰ ٢٠অতঃপর তিনি তাকে মহানিদর্শন দেখালেন [১]। فَكَذَّبَ وَعَصَىٰ ٢١কিন্তু সে মিথ্যারোপ করল এবং অবাধ্য হল। ثُمَّ أَدۡبَرَ يَسۡعَىٰ ٢٢তারপর সে পিছনে ফিরে প্রতিবিধানে সচেষ্ট হল [১]। فَحَشَرَ فَنَادَىٰ ٢٣অতঃপর সে সকলকে সমবেত করে ঘোষণা দিল فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلۡأَعۡلَىٰ ٢٤অতঃপর বলল, ‘আমিই তোমাদের সর্বোচ্চ রব।’ فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلۡأٓخِرَةِ وَٱلۡأُولَىٰٓ ٢٥অতঃপর আল্লাহ্ তাকে আখেরাতে ও দুনিয়ায় কঠিন শাস্তিতে পাকড়াও করলেন [১]। إِنَّ فِي ذَٰلِكَ لَعِبۡرَةً لِّمَن يَخۡشَىٰٓ ٢٦নিশ্চয় যে ভয় করে তার জন্য তো এতে শিক্ষা রয়েছে। ءَأَنتُمۡ أَشَدُّ خَلۡقًا أَمِ ٱلسَّمَآءُۚ بَنَىٰهَا ٢٧তোমাদেরকে [১] সৃষ্টি করা কঠিন, না আসমান সৃষ্টি? তিনিই তা নির্মাণ করেছেন [২] رَفَعَ سَمۡكَهَا فَسَوَّىٰهَا ٢٨তিনি এর ছাদকে সুউচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন। وَأَغۡطَشَ لَيۡلَهَا وَأَخۡرَجَ ضُحَىٰهَا ٢٩আর তিনি এর রাতকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং প্ৰকাশ করেছেন এর সূর্যালোক وَٱلۡأَرۡضَ بَعۡدَ ذَٰلِكَ دَحَىٰهَآ ٣٠আর যমীনকে এর পর বিস্তৃত করেছেন [১]। أَخۡرَجَ مِنۡهَا مَآءَهَا وَمَرۡعَىٰهَا ٣١তিনি তা থেকে বের করেছেন তার পানি ও তৃণভূমি وَٱلۡجِبَالَ أَرۡسَىٰهَا ٣٢আর পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রোথিত করেছেন مَتَٰعًا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ ٣٣এসব তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুগুলোর ভোগের জন্য। فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلۡكُبۡرَىٰ ٣٤অতঃপর যখন মহাসংকট উপস্থিত হবে [১] يَوۡمَ يَتَذَكَّرُ ٱلۡإِنسَٰنُ مَا سَعَىٰ ٣٥মানুষ যা করেছে তা সে সেদিন স্মরণ করবে وَبُرِّزَتِ ٱلۡجَحِيمُ لِمَن يَرَىٰ ٣٦আর প্রকাশ করা হবে জাহান্নাম দর্শকদের জন্য فَأَمَّا مَن طَغَىٰ ٣٧সুতরাং যে সীমালঙ্ঘন করে وَءَاثَرَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا ٣٨এবং দুনিয়ার জীবনকে অগ্ৰাধিকার দেয়। فَإِنَّ ٱلۡجَحِيمَ هِيَ ٱلۡمَأۡوَىٰ ٣٩জাহান্নামই হবে তার আবাস [১]। وَأَمَّا مَنۡ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفۡسَ عَنِ ٱلۡهَوَىٰ ٤٠আর যে তার রবের অবস্থানকে [১] ভয় করে এবং কুপ্রবৃত্তি হতে নিজকে বিরত রাখে فَإِنَّ ٱلۡجَنَّةَ هِيَ ٱلۡمَأۡوَىٰ ٤١জান্নাতই হবে তার আবাস। يَسۡـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرۡسَىٰهَا ٤٢তারা আপনাকে জিজ্ঞেস করে, ‘কিয়ামত সম্পর্কে, তা কখন ঘটবে?’ فِيمَ أَنتَ مِن ذِكۡرَىٰهَآ ٤٣তা আলোচনার কি জ্ঞান আপনার আছে إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ ٤٤এর পরম জ্ঞান আপনার রবেরই কাছে [১] إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخۡشَىٰهَا ٤٥যে এটার ভয় রাখে আপনি শুধু তার সতর্ককারী। كَأَنَّهُمۡ يَوۡمَ يَرَوۡنَهَا لَمۡ يَلۡبَثُوٓاْ إِلَّا عَشِيَّةً أَوۡ ضُحَىٰهَا ٤٦যেদিন তারা তা দেখতে পাবে সেদিন তাদের মনে হবে যেন তারা দুনিয়ায় মাত্ৰ এক সন্ধ্যা অথবা এক প্ৰভাত অবস্থান করেছে [১]

Translation: Abu Bakr Zakaria.