Millat al-Islam

Chapter 92 · 21 verses · Zohurul Hoque

Surah Al-Lail in Bengali

Arabic with tafsir Listen to Surah Al-Lail (1283 reciters)
Meccanسورة الليل21 verses

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰ ١ভাবো রাত্রির কথা, যখন তা ঢেকে দেয় وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ ٢আর দিনের কথা যখন তা ঝলমল করে وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰٓ ٣আর তাঁর কথা যিনি পুরুষ ও নারী সৃষ্টি করেছেন। إِنَّ سَعۡيَكُمۡ لَشَتَّىٰ ٤নিঃসন্দেহ তোমাদের কর্মপ্রচেষ্টা অবশ্য বিভিন্ন প্রকৃতির। فَأَمَّا مَنۡ أَعۡطَىٰ وَٱتَّقَىٰ ٥সুতরাং যে কেউ দান করে ও ধর্মভীরুতা অবলন্বন করে وَصَدَّقَ بِٱلۡحُسۡنَىٰ ٦এবং সুষ্ঠু-সুন্দর বিষয়ে সত্যনিষ্ঠ থাকে فَسَنُيَسِّرُهُۥ لِلۡيُسۡرَىٰ ٧আমি শীঘই তার জন্য তবে সহজ করে দেব আরাম করার জন্য। وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسۡتَغۡنَىٰ ٨কিন্ত তার ক্ষেত্রে যে কৃপণতা করে ও নিজেকে স্বয়ংসমৃদ্ধ জ্ঞান করে وَكَذَّبَ بِٱلۡحُسۡنَىٰ ٩এবং সুষ্ঠু-সুন্দর বিষয়ে মিথ্যারোপ করে فَسَنُيَسِّرُهُۥ لِلۡعُسۡرَىٰ ١٠তার জন্য তবে আমি অচিরেই সহজ করে দেব কষ্ট ভোগের জন্য। وَمَا يُغۡنِي عَنۡهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓ ١١আর তার ধনসম্পদ তার কোনো কাজে আসবে না যখন সে অধঃপাতে পড়বে। إِنَّ عَلَيۡنَا لَلۡهُدَىٰ ١٢নিঃসন্দেহ আমাদের কর্তব্য তো পথনির্দেশ করা চ وَإِنَّ لَنَا لَلۡأٓخِرَةَ وَٱلۡأُولَىٰ ١٣আর নিঃসন্দেহ আমরাই তো মালিক পরকালের ও পূর্বকালের। فَأَنذَرۡتُكُمۡ نَارًا تَلَظَّىٰ ١٤সেজন্য তোমাদের সাবধান করে দিচ্ছি লেলিহান আগুন সন্বন্ধে لَا يَصۡلَىٰهَآ إِلَّا ٱلۡأَشۡقَى ١٥তাতে প্রবেশ করবে না নিতান্ত হতভাগ্য ব্যতীত ٱلَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰ ١٦যে মিথ্যারোপ করে ও ফিরে যায়। وَسَيُجَنَّبُهَا ٱلۡأَتۡقَى ١٧আর এর থেকে আলবৎ দূরে রাখা হবে তাকে যে পরম ধর্মভীরু ٱلَّذِي يُؤۡتِي مَالَهُۥ يَتَزَكَّىٰ ١٨যে তার ধনদেলত দান করে, আ‌ত্মশুদ্ধি করে وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعۡمَةٍ تُجۡزَىٰٓ ١٩আর কারো ক্ষেত্রে তার জন্য এমন কোনো অনুগ্রহসামগ্রী নেই যার জন্যে সে প্রতিদান দাবি করতে পারে إِلَّا ٱبۡتِغَآءَ وَجۡهِ رَبِّهِ ٱلۡأَعۡلَىٰ ٢٠তার মহিমান্বিত প্রভুর প্রসন্নবদন কামনা ব্যতীত। وَلَسَوۡفَ يَرۡضَىٰ ٢١আর অচিরেই সে তো সন্তোষ লাভ করবেই।

Translation: Zohurul Hoque.