Millat al-Islam

Chapter 91 · 15 verses · Zohurul Hoque

Surah Ash-Shams in Bengali

Arabic with tafsir Listen to Surah Ash-Shams (1346 reciters)
Meccanسورة الشمس15 verses

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلشَّمۡسِ وَضُحَىٰهَا ١ভাবো সূর্যের আর তার সকাল বেলাকার কিরণের কথা وَٱلۡقَمَرِ إِذَا تَلَىٰهَا ٢আর চন্দ্রের কথা যখন সে তার কিরণ ধার করে وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا ٣আর দিনের কথা যখন সে তাকে উজ্জ্বলভাবে প্রকাশ করে وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰهَا ٤আর রাতের কথা যখন সে তাকে আচ্ছাদিত করে। وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا ٥ভাবো মহাকাশের কথা ও যিনি তাকে বানিয়েছেন وَٱلۡأَرۡضِ وَمَا طَحَىٰهَا ٦আর পৃথিবীর কথা ও যিনি তাকে প্রসারিত করেছেন وَنَفۡسٍ وَمَا سَوَّىٰهَا ٧আর মানবা‌ত্মার কথা ও যিনি তাকে সুঠাম করেছেন فَأَلۡهَمَهَا فُجُورَهَا وَتَقۡوَىٰهَا ٨তারপর তাতে আবেগ সঞ্চার করেছেন তার মন্দ কাজের ও তার ধর্মপরায়ণতার। قَدۡ أَفۡلَحَ مَن زَكَّىٰهَا ٩সে-ই সফলতা অর্জন করবে যে তাকে শোধিত করবে وَقَدۡ خَابَ مَن دَسَّىٰهَا ١٠আর সে-ই ব্যর্থ হবে যে একে পঙ্গু করবে। كَذَّبَتۡ ثَمُودُ بِطَغۡوَىٰهَآ ١١ছামূদ জাতি তাদের অবাধ্যতা বশত মিথ্যা বলেছিল إِذِ ٱنۢبَعَثَ أَشۡقَىٰهَا ١٢যখন তাদের সব চাইতে ইতর লোকটি উঠে দাঁড়িয়েছিল فَقَالَ لَهُمۡ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقۡيَٰهَا ١٣তখন আল্লাহ্‌র রসূল তাদের বলেছিলেন -- ''আল্লাহ্‌র উষ্ট্রী, আর তার জলপানস্থল।’’ فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمۡدَمَ عَلَيۡهِمۡ رَبُّهُم بِذَنۢبِهِمۡ فَسَوَّىٰهَا ١٤কিন্ত তারা তাঁকে মিথ্যাবাদী বললো ও তাকে হত্যা করল, সেজন্য তাদের প্রভু তাদের পাপের জন্যে তাদের উপরে বিধ্বংসী আঘাত হানলেন, ফলে তাদের একসমান করে দিলেন وَلَا يَخَافُ عُقۡبَٰهَا ١٥আর তিনি এর পরিণামের জন্য ভয় করেন না।

Translation: Zohurul Hoque.