Millat al-Islam

Chapter 83 · 36 verses · Zohurul Hoque

Surah Al-Mutaffifin in Bengali

Arabic with tafsir Listen to Surah Al-Mutaffifin (1304 reciters)

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

وَيۡلٌ لِّلۡمُطَفِّفِينَ ١ধিক্ প্রতারণাকারীদের জন্য ٱلَّذِينَ إِذَا ٱكۡتَالُواْ عَلَى ٱلنَّاسِ يَسۡتَوۡفُونَ ٢যারা মানুষের কাছ থেকে যখন মেপে নেয় তখন পুরো মাপ চায় وَإِذَا كَالُوهُمۡ أَو وَّزَنُوهُمۡ يُخۡسِرُونَ ٣আর যখন তাদের মেপে দেয় অথবা তাদের জন্য ওজন করে তখন কম করে। أَلَا يَظُنُّ أُوْلَٰٓئِكَ أَنَّهُم مَّبۡعُوثُونَ ٤তারা কি ভাবে না যে তারাই তো -- তারা নিশ্চয়ই পুনরুত্থিত হবে لِيَوۡمٍ عَظِيمٍ ٥ভীষণ এক দিনে يَوۡمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلۡعَٰلَمِينَ ٦যেদিন মানুষরা দাঁড়াবে বিশ্বজগতের প্রভুর সামনে كـَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلۡفُجَّارِ لَفِي سِجِّينٍ ٧না, নিঃসন্দেহ দুষ্কৃতিকারীদের দলিল-দস্তাবেজ তো সিজ্জীনের ভেতরে রয়েছে । وَمَآ أَدۡرَىٰكَ مَا سِجِّينٌ ٨আর কী তোমাকে বোঝাবে সিজ্জীন কি كِتَٰبٌ مَّرۡقُومٌ ٩স্পষ্টভাবে লিখিত নিবন্ধগ্রন্থ। وَيۡلٌ يَوۡمَئِذٍ لِّلۡمُكَذِّبِينَ ١٠ধিক্ সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি ٱلَّذِينَ يُكَذِّبُونَ بِيَوۡمِ ٱلدِّينِ ١١যারা বিচারের দিনকে মিথ্যা ভেবেছে وَمَا يُكَذِّبُ بِهِۦٓ إِلَّا كُلُّ مُعۡتَدٍ أَثِيمٍ ١٢আর কেউ একে অস্বীকার করে না কেবল প্রত্যেক সীমালংঘনকারী পাপিষ্ঠ ব্যতীত إِذَا تُتۡلَىٰ عَلَيۡهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ ١٣যে, যখন তার কাছে আমাদের বাণীসমূহ পাঠ করা হয় তখন বলে -- ''আদ্যিকালের গালগল্প।’’ كـَلَّاۖ بَلۡۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُواْ يَكۡسِبُونَ ١٤না, বরং তারা যা অর্জন করে চলেছিল তা তাদের হৃদয়ে মরচে ধরিয়েছে। كـَلَّآ إِنَّهُمۡ عَن رَّبِّهِمۡ يَوۡمَئِذٍ لَّمَحۡجُوبُونَ ١٥না, তারা নিঃসন্দেহ তাদের প্রভুর কাছ থেকে সেদিন অবশ্যই বঞ্চিত হবে। ثُمَّ إِنَّهُمۡ لَصَالُواْ ٱلۡجَحِيمِ ١٦তারপর তারা নিশ্চয় ভয়ংকর আগুনে প্রবেশ করবে। ثُمَّ يُقَالُ هَٰذَا ٱلَّذِي كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ ١٧তখন তাদের বলা হবে -- ''এই তো তাই যা তোমরা মিথ্যা বলতে।’’ كـَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلۡأَبۡرَارِ لَفِي عِلِّيِّينَ ١٨না, নিঃসন্দেহ ধর্মপরায়ণদের কর্মবিবরণী তো ইল্লিয়ীনে রয়েছে। وَمَآ أَدۡرَىٰكَ مَا عِلِّيُّونَ ١٩আর কেমন ক’রে তোমাকে বুঝানো যাবে ইল্লিয়ীন কি كِتَٰبٌ مَّرۡقُومٌ ٢٠স্পষ্টভাবে লিখিত নিবন্ধগ্রন্থ يَشۡهَدُهُ ٱلۡمُقَرَّبُونَ ٢١নৈকট্যপ্রাপ্তরা তা দেখতে পাবে। إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِي نَعِيمٍ ٢٢নিঃসন্দেহ ধর্মপরায়ণরা তো থাকবে পরমানন্দে عَلَى ٱلۡأَرَآئِكِ يَنظُرُونَ ٢٣উঁচু আসনে চেয়ে থাকবে। تَعۡرِفُ فِي وُجُوهِهِمۡ نَضۡرَةَ ٱلنَّعِيمِ ٢٤তাদের চেহারাতে তুমি পরিচয় পাবে পরমানন্দের দীপ্তি। يُسۡقَوۡنَ مِن رَّحِيقٍ مَّخۡتُومٍ ٢٥তাদের পান করানো হবে বিশুদ্ধ পানীয় থেকে, যা মোহর-মারা خِتَٰمُهُۥ مِسۡكٌۚ وَفِي ذَٰلِكَ فَلۡيَتَنَافَسِ ٱلۡمُتَنَٰفِسُونَ ٢٦তার মোহর হচ্ছে কস্তুরীর। আর এর জন্যেই তবে উচ্চাকাঙক্ষীরা আকাঙক্ষা করুক। وَمِزَاجُهُۥ مِن تَسۡنِيمٍ ٢٧আর তার সংমিশ্রণ হবে তসনীম থেকে عَيۡنًا يَشۡرَبُ بِهَا ٱلۡمُقَرَّبُونَ ٢٨একটি প্রস্রবণ যা থেকে পান করে নৈকট্যপ্রাপ্তরা। إِنَّ ٱلَّذِينَ أَجۡرَمُواْ كَانُواْ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ يَضۡحَكُونَ ٢٩যারা অপরাধ করত তারা অবশ্য উপহাস করতো তাদের যারা ঈমান এনেছে وَإِذَا مَرُّواْ بِهِمۡ يَتَغَامَزُونَ ٣٠আর যখন তারা তাদের পাশ দিয়ে যেতো তখন তারা পরস্পর চোখ ঠারতো وَإِذَا ٱنقَلَبُوٓاْ إِلَىٰٓ أَهۡلِهِمُ ٱنقَلَبُواْ فَكِهِينَ ٣١আর যখন তারা নিজেদের দলের কাছে ফিরে আসত তখন তারা ফিরতো উল্লাস করতে করতে। وَإِذَا رَأَوۡهُمۡ قَالُوٓاْ إِنَّ هَٰٓؤُلَآءِ لَضَآلُّونَ ٣٢আর যখন তারা তাদের দেখত তখন বলতো -- ''নিশ্চয় এরাই তো পথভ্রষ্ট।’’ وَمَآ أُرۡسِلُواْ عَلَيۡهِمۡ حَٰفِظِينَ ٣٣কিন্ত তাদের তো এদের উপরে তত্ত্বাবধায়ক করে পাঠানো হয় নি। فَٱلۡيَوۡمَ ٱلَّذِينَ ءَامَنُواْ مِنَ ٱلۡكُفَّارِ يَضۡحَكُونَ ٣٤কাজেই আজকের দিনে যারা ঈমান এনেছিল তারা অবিশ্বাসীদের প্রতি হাসাহাসি করবে عَلَى ٱلۡأَرَآئِكِ يَنظُرُونَ ٣٥উঁচু আসনে চেয়ে চেয়ে দেখবে। هَلۡ ثُوِّبَ ٱلۡكُفَّارُ مَا كَانُواْ يَفۡعَلُونَ ٣٦অবিশ্বাসীদের কি সেই প্রতিফলই দেওয়া হ’ল না যা তারা করত

Translation: Zohurul Hoque.