Millat al-Islam

Chapter 84 · 25 verses · Zohurul Hoque

Surah Al-Inshiqaq in Bengali

Arabic with tafsir Listen to Surah Al-Inshiqaq (1262 reciters)

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتۡ ١যখন আকাশ খন্ডবিখন্ড হবে وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ ٢আর তার প্রভুর প্রতি উৎকর্ণ হবে এবং কর্তব্যরত হবে وَإِذَا ٱلۡأَرۡضُ مُدَّتۡ ٣আর যখন পৃথিবীকে সমতল করা হবে وَأَلۡقَتۡ مَا فِيهَا وَتَخَلَّتۡ ٤আর তার ভেতরে যা-কিছু রয়েছে তা নিক্ষেপ করবে এবং শূন্যগর্ভ হবে وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ ٥ফলে তার প্রভুর প্রতি উৎকর্ণ হবে এবং কর্তব্যরত হবে। يَٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدۡحًا فَمُلَٰقِيهِ ٦ওহে মানব! নিশ্চয় তোমার প্রভুর তরফে তোমাকে প্রচেষ্টা চালাতে হবে বিশেষ উদ্যমে, তাহলে তুমি তাঁর সাক্ষাৎ পাবে। فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ ٧সুতরাং তার ক্ষেত্রে যাকে তার নিবন্ধগ্রন্থ তার ডান হাতে দেওয়া হবে فَسَوۡفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا ٨তাকে তো তবে হিসেব চুকিয়ে দেওয়া হবে সহজ হিসেবনিকেশে وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهۡلِهِۦ مَسۡرُورًا ٩আর সে তার স্বজনদের কাছে ফিরে যাবে খুশি হয়ে। وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ وَرَآءَ ظَهۡرِهِۦ ١٠আর তার ক্ষেত্রে যাকে তার নিবন্ধগ্রন্থ তার পিঠের পশ্চাৎ দিকে দেওয়া হবে فَسَوۡفَ يَدۡعُواْ ثُبُورًا ١١সে তখনই ধ্বংসের জন্য আর্তনাদ করবে وَيَصۡلَىٰ سَعِيرًا ١٢আর জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। إِنَّهُۥ كَانَ فِيٓ أَهۡلِهِۦ مَسۡرُورًا ١٣নিঃসন্দেহ সে তার স্বজনদের মধ্যে ফুর্তিতে ছিল। إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ ١٤নিঃসন্দেহ সে ভেবেছিল যে সে কখনো ফিরে আসবে না। بَلَىٰٓۚ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرًا ١٥না, নিঃসন্দেহ তার প্রভু বরাবর তার প্রতি দৃষ্টিদাতা। فَلَآ أُقۡسِمُ بِٱلشَّفَقِ ١٦কিন্ত না, আমি সাক্ষী করছি সূর্যাস্তের রক্তিমাভা وَٱلَّيۡلِ وَمَا وَسَقَ ١٧আর রাত্রিকে ও যা-কিছু তা তাড়িয়ে নেয় وَٱلۡقَمَرِ إِذَا ٱتَّسَقَ ١٨আর চন্দ্রকে যখন সে পূর্ণাঙ্গতা পায় لَتَرۡكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ ١٩যেন তোমরা এক স্তর থেকে অন্য স্তরে আরোহণ করতে পারো। فَمَا لَهُمۡ لَا يُؤۡمِنُونَ ٢٠সুতরাং তাদের কী হয়েছে যে তারা ঈমান আনছে না وَإِذَا قُرِئَ عَلَيۡهِمُ ٱلۡقُرۡءَانُ لَا يَسۡجُدُونَۤ ۩ ٢١আর যখন তাদের নিকট কুরআন পাঠ করা হয় তখন তারা সিজদা করে না بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ يُكَذِّبُونَ ٢٢পরন্তু যারা অবিশ্বাস করে তারা মিথ্যারোপ করে وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا يُوعُونَ ٢٣অথচ আল্লাহ্ ভালো জানেন যা তারা লুকোচ্ছে। فَبَشِّرۡهُم بِعَذَابٍ أَلِيمٍ ٢٤অতএব তাদের সুসংবাদ দাও মর্মন্তুদ শাস্তির إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونِۭ ٢٥তারা ব্যতীত যারা ঈমান এনেছে ও সৎকাজ করছে, -- তাদের জন্য রয়েছে এক নিরবচ্ছিন্ন প্রতিদান।

Translation: Zohurul Hoque.