بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتۡ ١যখন আসমান বিদীর্ণ হবে وَإِذَا ٱلۡكَوَاكِبُ ٱنتَثَرَتۡ ٢আর যখন নক্ষত্রমণ্ডলী বিক্ষিপ্তভাবে ঝরে পরবে وَإِذَا ٱلۡبِحَارُ فُجِّرَتۡ ٣আর যখন সাগরগুলো বিস্ফোরিত করা হবে وَإِذَا ٱلۡقُبُورُ بُعۡثِرَتۡ ٤আর যখন কবরসমূহ উন্মোচিত হবে عَلِمَتۡ نَفۡسٌ مَّا قَدَّمَتۡ وَأَخَّرَتۡ ٥তখন প্রত্যেকে জানবে, সে কী আগে পাঠিয়েছে ও কী পিছনে রেখে গিয়েছে [১]। يَٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلۡكَرِيمِ ٦হে মানুষ! কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে বিভ্ৰান্ত করল ٱلَّذِي خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ ٧যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুঠাম করেছেন এবং সুসামঞ্জস্য করেছেন [১] فِيٓ أَيِّ صُورَةٍ مَّا شَآءَ رَكَّبَكَ ٨যে আকৃতিতে চেয়েছেন, তিনি তোমাকে গঠন করেছেন [১]। كـَلَّا بَلۡ تُكَذِّبُونَ بِٱلدِّينِ ٩কখনো নয়, তোমরা তো প্রতিদান দিবসে মিথ্যারোপ করে থাক [১] وَإِنَّ عَلَيۡكُمۡ لَحَٰفِظِينَ ١٠আর নিশ্চয় নিয়োজিত আছেন তোমাদের উপর সংরক্ষকদল كِرَامًا كَٰتِبِينَ ١١সম্মানিত লেখকবৃন্দ يَعۡلَمُونَ مَا تَفۡعَلُونَ ١٢তারা জানে তোমরা যা কর [১]। إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِي نَعِيمٍ ١٣পুণ্যবানেরা তো থাকবে পরম স্বাচ্ছন্দ্যো [১] وَإِنَّ ٱلۡفُجَّارَ لَفِي جَحِيمٍ ١٤আর পাপাচারীরা তো থাকবে জাহান্নামে [১] يَصۡلَوۡنَهَا يَوۡمَ ٱلدِّينِ ١٥তারা প্ৰতিদান দিবসে তাতে দগ্ধ হবে وَمَا هُمۡ عَنۡهَا بِغَآئِبِينَ ١٦আর তারা সেখান থেকে অন্তৰ্হিত হতে পারবে না [১]। وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ ١٧আর কিসে আপনাকে জানাবে : প্রতিদান দিবস কী ثُمَّ مَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ ١٨তারপর বলি, কিসে আপনাকে জানাবে: প্রতিদান দিবস কী يَوۡمَ لَا تَمۡلِكُ نَفۡسٌ لِّنَفۡسٍ شَيۡـًٔاۖ وَٱلۡأَمۡرُ يَوۡمَئِذٍ لِّلَّهِ ١٩সেদিন কেউ কারও জন্য কিছু করার মালিক হবে না; আর সেদিন সব বিষয়ের কর্তৃত্ব হবে আল্লাহর [১]।