ملة الإسلام

السورة 81 · 29 آية · Abu Bakr Zakaria

سورة التكوير باللغة البنغالية

السورة بالعربية مع التفسير استمع إلى سورة التكوير (1,316 قارئاً)
مكيةسورة التكوير٢٩ آية

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

إِذَا ٱلشَّمۡسُ كُوِّرَتۡ ١সূর্যকে যখন নিষ্প্রভ করা হবে [১] وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتۡ ٢আর যখন নক্ষত্ররাজি খসে পড়বে [১] وَإِذَا ٱلۡجِبَالُ سُيِّرَتۡ ٣আর পর্বতসমূহকে যখন চলমান করা হবে [১] وَإِذَا ٱلۡعِشَارُ عُطِّلَتۡ ٤আর যখন পূর্ণগর্ভা মাদী উট উপেক্ষিত হবে [১] وَإِذَا ٱلۡوُحُوشُ حُشِرَتۡ ٥আর যখন বন্য পশুগুলো একত্র করা হবে وَإِذَا ٱلۡبِحَارُ سُجِّرَتۡ ٦আর যখন সাগরকে অগ্নি-উত্তাল করা হবে [১] وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتۡ ٧আর যখন আত্মাগুলোকে সমগোত্রীয়দের সাথে মিলিয়ে দেয়া হবে [১] وَإِذَا ٱلۡمَوۡءُۥدَةُ سُئِلَتۡ ٨আর যখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে [১] জিজ্ঞেস করা হবে بِأَيِّ ذَنۢبٍ قُتِلَتۡ ٩কী অপরাধে তাকে হত্যা করা হয়েছিল [১] وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتۡ ١٠আর যখন আমলনামাগুলো উন্মোচিত করা হবে وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتۡ ١١আর যখন আসমানের আবরণ অপসারিত করা হবে [১] وَإِذَا ٱلۡجَحِيمُ سُعِّرَتۡ ١٢আর যখন জাহান্নামকে ভীষণভাবে প্ৰজ্জ্বলিত করা হবে وَإِذَا ٱلۡجَنَّةُ أُزۡلِفَتۡ ١٣আর যখন জান্নাত নিকটবর্তী করা হবে عَلِمَتۡ نَفۡسٌ مَّآ أَحۡضَرَتۡ ١٤তখন প্ৰত্যেক ব্যক্তিই জানবে সে কি উপস্থিত করেছে [১]। فَلَآ أُقۡسِمُ بِٱلۡخُنَّسِ ١٥সুতরাং আমি শপথ করছি পশ্চাদপসরণকারী নক্ষত্রের ٱلۡجَوَارِ ٱلۡكُنَّسِ ١٦যা চলমান, অপসৃয়মাণ وَٱلَّيۡلِ إِذَا عَسۡعَسَ ١٧শপথ রাতের যখন তা শেষ হয় [১] وَٱلصُّبۡحِ إِذَا تَنَفَّسَ ١٨শপথ প্ৰভাতের যখন তার আবির্ভাব হয় إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولٍ كَرِيمٍ ١٩নিশ্চয়ই এ কুরআন সম্মানিত রাসূলের আনীত বাণী [১] ذِي قُوَّةٍ عِندَ ذِي ٱلۡعَرۡشِ مَكِينٍ ٢٠যে সামর্থ্যশালী, আরশের মালিকের কাছে মর্যাদা সম্পন্ন مُّطَاعٍ ثَمَّ أَمِينٍ ٢١সে মান্য সেখানে, বিশ্বাসভাজন [১]। وَمَا صَاحِبُكُم بِمَجۡنُونٍ ٢٢আর তোমাদের সাথী উন্মাদ নন [১] وَلَقَدۡ رَءَاهُ بِٱلۡأُفُقِ ٱلۡمُبِينِ ٢٣তিনি তো তাকে স্পষ্ট দিগন্তে দেখেছেন [১] وَمَا هُوَ عَلَى ٱلۡغَيۡبِ بِضَنِينٍ ٢٤তিনি গায়েবী বিষয় সম্পর্কে কৃপণ নয় [১]। وَمَا هُوَ بِقَوۡلِ شَيۡطَٰنٍ رَّجِيمٍ ٢٥আর এটা কোনো অভিশপ্ত শয়তানের বাক্য নয়। فَأَيۡنَ تَذۡهَبُونَ ٢٦কাজেই তোমরা কোথায় যাচ্ছ إِنۡ هُوَ إِلَّا ذِكۡرٌ لِّلۡعَٰلَمِينَ ٢٧এ তো শুধু সৃষ্টিকুলের জন্য উপদেশ لِمَن شَآءَ مِنكُمۡ أَن يَسۡتَقِيمَ ٢٨তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায়, তার জন্য [১]। وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلۡعَٰلَمِينَ ٢٩আর তোমরা ইচ্ছে করতে পার না, যদি না সৃষ্টিকুলের রব আল্লাহ্ ইচ্ছে করেন [১]।

الترجمة: Abu Bakr Zakaria.