ملة الإسلام

السورة 75 · 40 آية · Abu Bakr Zakaria

سورة القيامة باللغة البنغالية

السورة بالعربية مع التفسير استمع إلى سورة القيامة (1,389 قارئاً)
مكيةسورة القيامة٤٠ آية

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

لَآ أُقۡسِمُ بِيَوۡمِ ٱلۡقِيَٰمَةِ ١আমি শপথ করছি কিয়ামতের দিনের [১] وَلَآ أُقۡسِمُ بِٱلنَّفۡسِ ٱللَّوَّامَةِ ٢আমি আরও শপথ করছি ভর্ৎসনাকারী আত্মার [১]। أَيَحۡسَبُ ٱلۡإِنسَٰنُ أَلَّن نَّجۡمَعَ عِظَامَهُۥ ٣মানুষ কি মনে করে যে, আমরা কখনোই তার অস্থিসমূহ একত্র করতে পারব না بَلَىٰ قَٰدِرِينَ عَلَىٰٓ أَن نُّسَوِّيَ بَنَانَهُۥ ٤অবশ্যই হ্যাঁ, আমরা তার আঙ্গুলের আগা পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম [১]। بَلۡ يُرِيدُ ٱلۡإِنسَٰنُ لِيَفۡجُرَ أَمَامَهُۥ ٥বরং মানুষ তার ভবিষ্যতেও পাপাচার করতে চায় [১]। يَسۡـَٔلُ أَيَّانَ يَوۡمُ ٱلۡقِيَٰمَةِ ٦সে প্রশ্ন করে, ‘কখন কিয়ামতের দিন আসবে?’ فَإِذَا بَرِقَ ٱلۡبَصَرُ ٧যখন চোখ স্থির হয়ে যাবে [১] وَخَسَفَ ٱلۡقَمَرُ ٨এবং চাঁদ হয়ে পড়বে কিরণহীন [১] وَجُمِعَ ٱلشَّمۡسُ وَٱلۡقَمَرُ ٩আর যখন সূর্য ও চাঁদকে একত্র করা হবে [১] – يَقُولُ ٱلۡإِنسَٰنُ يَوۡمَئِذٍ أَيۡنَ ٱلۡمَفَرُّ ١٠সেদিন মানুষ বলবে, ‘আজ পালানোর স্থান কোথায়?’ كـَلَّا لَا وَزَرَ ١١কখনোই নয়, কোনো আশ্রয়স্থল নেই। إِلَىٰ رَبِّكَ يَوۡمَئِذٍ ٱلۡمُسۡتَقَرُّ ١٢সেদিন ঠাঁই হবে আপনার রবেরই কাছে। يُنَبَّؤُاْ ٱلۡإِنسَٰنُ يَوۡمَئِذِۭ بِمَا قَدَّمَ وَأَخَّرَ ١٣সেদিন মানুষকে অবহিত করা হবে সে কী আগে পাঠিয়েছে ও কী পিছনে রেখে গেছে [১]। بَلِ ٱلۡإِنسَٰنُ عَلَىٰ نَفۡسِهِۦ بَصِيرَةٌ ١٤বরং মানুষ নিজের সম্পর্কে সম্যক অবগত [১] وَلَوۡ أَلۡقَىٰ مَعَاذِيرَهُۥ ١٥যদিও সে নানা অজুহাতের অবতারণা করে। لَا تُحَرِّكۡ بِهِۦ لِسَانَكَ لِتَعۡجَلَ بِهِۦٓ ١٦তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য আপনি তা নিয়ে আপনার জিহ্বাকে দ্রুত সঞ্চালন করবেন না। إِنَّ عَلَيۡنَا جَمۡعَهُۥ وَقُرۡءَانَهُۥ ١٧নিশ্চয় এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমাদেরই। فَإِذَا قَرَأۡنَٰهُ فَٱتَّبِعۡ قُرۡءَانَهُۥ ١٨কাজেই যখন আমরা তা পাঠ করি আপনি সে পাঠের অনুসরণ করুন ثُمَّ إِنَّ عَلَيۡنَا بَيَانَهُۥ ١٩তারপর তার বর্ণনার দায়িত্ব নিশ্চিতভাবে আমাদেরই [১]। كـَلَّا بَلۡ تُحِبُّونَ ٱلۡعَاجِلَةَ ٢٠কখনো না, বরং তোমরা দুনিয়ার জীবনকে ভালবাস وَتَذَرُونَ ٱلۡأٓخِرَةَ ٢١আর তোমরা আখেরাতকে উপেক্ষা কর [১]। وُجُوهٌ يَوۡمَئِذٍ نَّاضِرَةٌ ٢٢সেদিন কোনো কোনো মুখমণ্ডল উজ্জ্বল হবে إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌ ٢٣তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে [১]। وَوُجُوهٌ يَوۡمَئِذِۭ بَاسِرَةٌ ٢٤আর কোনো কোনো মুখমণ্ডল হয়ে পড়বে বিবর্ণ تَظُنُّ أَن يُفۡعَلَ بِهَا فَاقِرَةٌ ٢٥আশংকা করবে যে, এক ধ্বংসকারী বিপর্যয় তাদের উপর আপতিত হবে। كـَلَّآ إِذَا بَلَغَتِ ٱلتَّرَاقِيَ ٢٦অবশ্যই [১], যখন প্ৰাণ কণ্ঠাগত হবে وَقِيلَ مَنۡۜ رَاقٍ ٢٧এবং বলা হবে, ‘কে তাকে রক্ষা করবে?’ وَظَنَّ أَنَّهُ ٱلۡفِرَاقُ ٢٨তখন তার প্রত্যয় হবে যে, এটা বিদায়ক্ষণ। وَٱلۡتَفَّتِ ٱلسَّاقُ بِٱلسَّاقِ ٢٩আর পায়ের গোছার সঙ্গে পায়ের গোছা জড়িয়ে যাবে [১]। إِلَىٰ رَبِّكَ يَوۡمَئِذٍ ٱلۡمَسَاقُ ٣٠সেদিন আপনার রবের কাছেই সকলকে হাঁকিয়ে নেয়া হবে। فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ ٣١সুতরাং সে বিশ্বাস করে নি এবং সালাতও আদায় করে নি। وَلَٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ ٣٢বরং সে মিথ্যারোপ করেছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল। ثُمَّ ذَهَبَ إِلَىٰٓ أَهۡلِهِۦ يَتَمَطَّىٰٓ ٣٣তারপর সে তার পরিবার পরিজনের কাছে চলে গিয়েছিল অহংকার করে أَوۡلَىٰ لَكَ فَأَوۡلَىٰ ٣٤দুর্ভোগ তোমার জন্য, দুর্ভোগ ثُمَّ أَوۡلَىٰ لَكَ فَأَوۡلَىٰٓ ٣٥আবার দুর্ভোগ তোমার জন্য, দুর্ভোগ [১] أَيَحۡسَبُ ٱلۡإِنسَٰنُ أَن يُتۡرَكَ سُدًى ٣٦মানুষ কি মনে করে যে, তাকে এমনি ছেড়ে দেয়া হবে [১] أَلَمۡ يَكُ نُطۡفَةً مِّن مَّنِيٍّ يُمۡنَىٰ ٣٧সে কি বীর্যের স্থলিত শুক্রবিন্দু ছিল না ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّىٰ ٣٨তারপর সে ‘আলাকা’য় পরিণত হয়। অতঃপর আল্লাহ্ তাকে সৃষ্টি করেন এবং সুঠাম করেন। فَجَعَلَ مِنۡهُ ٱلزَّوۡجَيۡنِ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰٓ ٣٩অতঃপর তিনি তা থেকে সৃষ্টি করেন যুগল--- নর ও নারী। أَلَيۡسَ ذَٰلِكَ بِقَٰدِرٍ عَلَىٰٓ أَن يُحۡـِۧيَ ٱلۡمَوۡتَىٰ ٤٠তবুও কি সে স্রষ্টা মৃতকে পুনর্জীবিত করতে সক্ষম নন [১]

الترجمة: Abu Bakr Zakaria.