بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
لَآ أُقۡسِمُ بِيَوۡمِ ٱلۡقِيَٰمَةِ ١না, আমি শপথ করছি কিয়ামতের দিনের। وَلَآ أُقۡسِمُ بِٱلنَّفۡسِ ٱللَّوَّامَةِ ٢আর না, আমি শপথ করছি আত্মসমালোচনাপরায়ণ আত্মার। أَيَحۡسَبُ ٱلۡإِنسَٰنُ أَلَّن نَّجۡمَعَ عِظَامَهُۥ ٣মানুষ কি মনে করে যে আমরা কখনো তার হাড়গোড় একত্রিত করব না بَلَىٰ قَٰدِرِينَ عَلَىٰٓ أَن نُّسَوِّيَ بَنَانَهُۥ ٤হাঁ, আমরা তার আঙুলগুলো পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম। بَلۡ يُرِيدُ ٱلۡإِنسَٰنُ لِيَفۡجُرَ أَمَامَهُۥ ٥তবুও মানুষ চায় যা তার সামনে রয়েছে তা অস্বীকার করতে। يَسۡـَٔلُ أَيَّانَ يَوۡمُ ٱلۡقِيَٰمَةِ ٦সে প্রশ্ন করে -- ''কখন কিয়ামতের দিন আসবে?’’ فَإِذَا بَرِقَ ٱلۡبَصَرُ ٧কিন্ত যখন দৃষ্টি দিশাহারা হয়ে যাবে وَخَسَفَ ٱلۡقَمَرُ ٨আর চন্দ্র হবে অন্ধকারাচ্ছন্ন وَجُمِعَ ٱلشَّمۡسُ وَٱلۡقَمَرُ ٩আর সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে يَقُولُ ٱلۡإِنسَٰنُ يَوۡمَئِذٍ أَيۡنَ ٱلۡمَفَرُّ ١٠মানুষ সেইদিন বলবে -- ''কোথায় পালানোর স্থান?’’ كـَلَّا لَا وَزَرَ ١١কিছুতেই না, কোনো আশ্রয়স্থল নেই। إِلَىٰ رَبِّكَ يَوۡمَئِذٍ ٱلۡمُسۡتَقَرُّ ١٢সেদিন ঠাই হবে কেবল তোমার প্রভুর নিকটেই। يُنَبَّؤُاْ ٱلۡإِنسَٰنُ يَوۡمَئِذِۭ بِمَا قَدَّمَ وَأَخَّرَ ١٣মানুষকে সেইদিন জানানো হবে কী সে আগবাড়িয়েছে এবং সে ফেলে রেখেছে। بَلِ ٱلۡإِنسَٰنُ عَلَىٰ نَفۡسِهِۦ بَصِيرَةٌ ١٤বস্তুত মানুষ তার নিজের সত্ত্বা সন্বন্ধে চক্ষুষ্মান وَلَوۡ أَلۡقَىٰ مَعَاذِيرَهُۥ ١٥যদিও সে তার অজুহাত দেখায়। لَا تُحَرِّكۡ بِهِۦ لِسَانَكَ لِتَعۡجَلَ بِهِۦٓ ١٦এর দ্বারা তোমার জিহবা নাড়াচাড়া করো না একে ত্বরান্বিত করতে। إِنَّ عَلَيۡنَا جَمۡعَهُۥ وَقُرۡءَانَهُۥ ١٧নিঃসন্দেহ আমাদের উপরেই রয়েছে এর সংগ্রহের ও এর পাঠ করানোর দায়িত্ব। فَإِذَا قَرَأۡنَٰهُ فَٱتَّبِعۡ قُرۡءَانَهُۥ ١٨সুতরাং যখন আমরা তা পাঠ করি তখন তুমি তার পঠন অনুসরণ করো ثُمَّ إِنَّ عَلَيۡنَا بَيَانَهُۥ ١٩তারপর নিশ্চয় আমাদেরই উপরে রয়েছে এর ব্যাখ্যাকরণ। كـَلَّا بَلۡ تُحِبُّونَ ٱلۡعَاجِلَةَ ٢٠না, তোমরা কিন্তু ভালবাস ক্ষণস্থায়ী وَتَذَرُونَ ٱلۡأٓخِرَةَ ٢١আর অবহেলা কর পরকালকে। وُجُوهٌ يَوۡمَئِذٍ نَّاضِرَةٌ ٢٢সেদিন কতকগুলো মুখ হবে উজ্জ্বল إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌ ٢٣তাদের প্রভুর দিকে চেয়ে থাকবে وَوُجُوهٌ يَوۡمَئِذِۭ بَاسِرَةٌ ٢٤আর কতকগুলো মুখ সেইদিন বিবর্ণ হয়ে যাবে تَظُنُّ أَن يُفۡعَلَ بِهَا فَاقِرَةٌ ٢٥এই ভেবে যে কোনো বিধ্বংসী বিপর্যয় তাদের উপরে পড়তে যাচ্ছে। كـَلَّآ إِذَا بَلَغَتِ ٱلتَّرَاقِيَ ٢٦না, যখন এটি গলায় এসে পৌঁছুবে وَقِيلَ مَنۡۜ رَاقٍ ٢٧এবং বলা হবে -- ''কে সেই জাদুকর?’’ وَظَنَّ أَنَّهُ ٱلۡفِرَاقُ ٢٨আর সে বুঝতে পারে যে, এ হচ্ছে বিদায় বেলা وَٱلۡتَفَّتِ ٱلسَّاقُ بِٱلسَّاقِ ٢٩এবং এক পায়ের হাড় অন্য পায়ের হাড়ে ঠোকর খেতে থাকবে إِلَىٰ رَبِّكَ يَوۡمَئِذٍ ٱلۡمَسَاقُ ٣٠তোমার প্রভুর দিকেই সেইদিন হবে চালিয়ে নেওয়া। فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ ٣١সে তো সত্যনিষ্ঠ ছিল না, আর নামাযও পড়ে নি وَلَٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ ٣٢বরং সে সত্যপ্রত্যাখ্যান করেছিল এবং ফিরে এসেছিল ثُمَّ ذَهَبَ إِلَىٰٓ أَهۡلِهِۦ يَتَمَطَّىٰٓ ٣٣তারপর সে তার স্বজনগণের কাছে গিয়েছিল গর্ব করতে করতে। أَوۡلَىٰ لَكَ فَأَوۡلَىٰ ٣٤তুমি নিপাত যাও! তবে নিপাত যাও ثُمَّ أَوۡلَىٰ لَكَ فَأَوۡلَىٰٓ ٣٥আবার তুমি নিপাত যাও, ফলে নিপাত যাও!’’ أَيَحۡسَبُ ٱلۡإِنسَٰنُ أَن يُتۡرَكَ سُدًى ٣٦মানুষ কি ভাবে যে তাকে ছেড়ে দেয়া হবে বাঁধনছাড়াভাবে أَلَمۡ يَكُ نُطۡفَةً مِّن مَّنِيٍّ يُمۡنَىٰ ٣٧সে কি ছিল না এক শুক্রকীট এক সবেগে নির্গত স্খলনের মধ্যেকার ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّىٰ ٣٨তারপর সে হলো একটি রক্তপিন্ড, তারপর তিনি আকৃতি দান করলেন ও পূর্ণাঙ্গ করলেন। فَجَعَلَ مِنۡهُ ٱلزَّوۡجَيۡنِ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰٓ ٣٩তারপর তিনি তা হতে সৃষ্টি করলেন তার যুগল -- পুরুষ ও নারী। أَلَيۡسَ ذَٰلِكَ بِقَٰدِرٍ عَلَىٰٓ أَن يُحۡـِۧيَ ٱلۡمَوۡتَىٰ ٤٠তবুও কি তিনি ক্ষমতাবান নন মৃতকে পুনর্জীবিত করতে