ملة الإسلام

السورة 93 · 11 آية · Muhiuddin Khan

سورة الضحى باللغة البنغالية

السورة بالعربية مع التفسير استمع إلى سورة الضحى (1,350 قارئاً)
مكيةسورة الضحى١١ آية

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلضُّحَىٰ ١শপথ পূর্বাহ্নের وَٱلَّيۡلِ إِذَا سَجَىٰ ٢শপথ রাত্রির যখন তা গভীর হয় مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ ٣আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপও হননি। وَلَلۡأٓخِرَةُ خَيۡرٌ لَّكَ مِنَ ٱلۡأُولَىٰ ٤আপনার জন্যে পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়। وَلَسَوۡفَ يُعۡطِيكَ رَبُّكَ فَتَرۡضَىٰٓ ٥আপনার পালনকর্তা সত্বরই আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন। أَلَمۡ يَجِدۡكَ يَتِيمًا فَـَٔاوَىٰ ٦তিনি কি আপনাকে এতীমরূপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন। وَوَجَدَكَ ضَآلًّا فَهَدَىٰ ٧তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথপ্রদর্শন করেছেন। وَوَجَدَكَ عَآئِلًا فَأَغۡنَىٰ ٨তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাবমুক্ত করেছেন। فَأَمَّا ٱلۡيَتِيمَ فَلَا تَقۡهَرۡ ٩সুতরাং আপনি এতীমের প্রতি কঠোর হবেন না وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنۡهَرۡ ١٠সওয়ালকারীকে ধমক দেবেন না। وَأَمَّا بِنِعۡمَةِ رَبِّكَ فَحَدِّثۡ ١١এবং আপনার পালনকর্তার নেয়ামতের কথা প্রকাশ করুন।

الترجمة: Muhiuddin Khan.