ملة الإسلام

السورة 93 · 11 آية · Zohurul Hoque

سورة الضحى باللغة البنغالية

السورة بالعربية مع التفسير استمع إلى سورة الضحى (1,350 قارئاً)
مكيةسورة الضحى١١ آية

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلضُّحَىٰ ١ভাবো পূর্বাহ্নের সূর্যকিরণের কথা وَٱلَّيۡلِ إِذَا سَجَىٰ ٢আর রাত্রির কথা যখন তা অন্ধকার ছড়িয়ে দেয়। مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ ٣তোমার প্রভু তোমাকে পরিত্যাগ করেন নি, এবং তিনি অসন্তষ্টও নন। وَلَلۡأٓخِرَةُ خَيۡرٌ لَّكَ مِنَ ٱلۡأُولَىٰ ٤আর আলবৎ পরকাল তোমার জন্য হবে প্রাথমিককালের চেয়ে ভালো। وَلَسَوۡفَ يُعۡطِيكَ رَبُّكَ فَتَرۡضَىٰٓ ٥আর শীঘ্রই তো তোমার প্রভু তোমাকে দান করবেন, ফলে তুমি সন্তষ্ট হবে। أَلَمۡ يَجِدۡكَ يَتِيمًا فَـَٔاوَىٰ ٦তিনি কি তোমাকে এতীম অবস্থায় পান নি, তখন তিনি আশ্রয় দেন وَوَجَدَكَ ضَآلًّا فَهَدَىٰ ٧আর তিনি তোমাকে পান দিশাহারা, কাজেই তিনি পথনির্দেশ দেন। وَوَجَدَكَ عَآئِلًا فَأَغۡنَىٰ ٨আর তিনি তোমাকে পান নিঃস্ব অবস্থায়, সেজন্য তিনি সমৃদ্ধ করেন। فَأَمَّا ٱلۡيَتِيمَ فَلَا تَقۡهَرۡ ٩সুতরাং এতীমের ক্ষেত্রে -- তুমি তবে রূঢ় হয়ো না। وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنۡهَرۡ ١٠আর সাহায্যপ্রার্থীর ক্ষেত্রে -- তুমি তবে হাঁকিয়ে দিয়ো না। وَأَمَّا بِنِعۡمَةِ رَبِّكَ فَحَدِّثۡ ١١আর তোমার প্রভুর অনুগ্রহের ক্ষেত্রে -- তুমি তবে ঘোষণা করতে থাকো।

الترجمة: Zohurul Hoque.