ملة الإسلام

السورة 90 · 20 آية · Zohurul Hoque

سورة البلد باللغة البنغالية

السورة بالعربية مع التفسير استمع إلى سورة البلد (1,326 قارئاً)
مكيةسورة البلد٢٠ آية

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

لَآ أُقۡسِمُ بِهَٰذَا ٱلۡبَلَدِ ١না, আমি শপথ করছি এই নগরের নামে وَأَنتَ حِلُّۢ بِهَٰذَا ٱلۡبَلَدِ ٢আর তুমি বৈধ থাকবে এই নগরীতে وَوَالِدٍ وَمَا وَلَدَ ٣আর জন্মদাতার, আর যাদের তিনি জন্ম দিয়েছেন। لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ فِي كَبَدٍ ٤আমরা নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করেছি শ্রমনির্ভর করে। أَيَحۡسَبُ أَن لَّن يَقۡدِرَ عَلَيۡهِ أَحَدٌ ٥সে কি ভাবে যে তার উপরে কেউ কোনো ক্ষমতা রাখতে পারে না يَقُولُ أَهۡلَكۡتُ مَالًا لُّبَدًا ٦সে বলে -- ''আমি প্রচুর সম্পদ নিঃশেষ করেছি।’’ أَيَحۡسَبُ أَن لَّمۡ يَرَهُۥٓ أَحَدٌ ٧সে কি ভাবে যে তাকে কেউ দেখতে পাবে না أَلَمۡ نَجۡعَل لَّهُۥ عَيۡنَيۡنِ ٨আমরা কি তার জন্য বানিয়ে দিই নি দুটি চোখ وَلِسَانًا وَشَفَتَيۡنِ ٩আর একটি জিহবা ও দুটি ঠোঁট وَهَدَيۡنَٰهُ ٱلنَّجۡدَيۡنِ ١٠আর আমরা কি তাকে দুটি পথই দেখাই নি فَلَا ٱقۡتَحَمَ ٱلۡعَقَبَةَ ١١কিন্ত সে ঊর্ধ্বগামী পথ ধরতে চায় নি। وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡعَقَبَةُ ١٢আর কেমন করে তোমাকে বোঝানো যাবে কী সেই ঊর্ধ্বগামী পথ فَكُّ رَقَبَةٍ ١٣দাসকে মুক্তি দেওয়া أَوۡ إِطۡعَٰمٌ فِي يَوۡمٍ ذِي مَسۡغَبَةٍ ١٤অথবা আকালের দিনে খাবার দেওয়া يَتِيمًا ذَا مَقۡرَبَةٍ ١٥নিকট সম্পর্কের এতীমকে أَوۡ مِسۡكِينًا ذَا مَتۡرَبَةٍ ١٦অথবা ধুলোয় লুটানো নিঃস্বকে। ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَتَوَاصَوۡاْ بِٱلصَّبۡرِ وَتَوَاصَوۡاْ بِٱلۡمَرۡحَمَةِ ١٧তাহলে সে তাদের অন্তর্ভুক্ত যারা ঈমান এনেছে, আর পরস্পরকে অধ্যবসায় অবলন্বনে প্রচেষ্টা করে ও একে-অন্যে দয়া-দাক্ষিণ্যের প্রয়াস চালায়। أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ ١٨এরাই হচ্ছে দক্ষিণপন্থীয়দের দলভুক্ত। وَٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِنَا هُمۡ أَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ ١٩আর যারা আমাদের বাণীসমূহে অবিশ্বাস পোষণ করে তারাই হচ্ছে বামপন্থীয়দের দলভুক্ত। عَلَيۡهِمۡ نَارٌ مُّؤۡصَدَةُۢ ٢٠তাদের উপরে আগুন আচ্ছাদিত করে রইবে।

الترجمة: Zohurul Hoque.