ملة الإسلام

السورة 89 · 30 آية · Zohurul Hoque

سورة الفجر باللغة البنغالية

السورة بالعربية مع التفسير استمع إلى سورة الفجر (1,345 قارئاً)
مكيةسورة الفجر٣٠ آية

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلۡفَجۡرِ ١ভাবো ভোরবেলার কথা وَلَيَالٍ عَشۡرٍ ٢আর দশ রাত্রির কথা وَٱلشَّفۡعِ وَٱلۡوَتۡرِ ٣আর জোড়ের ও বেজোড়ের কথা وَٱلَّيۡلِ إِذَا يَسۡرِ ٤আর রাত্রির কথা যখন তা বিগত হয়। هَلۡ فِي ذَٰلِكَ قَسَمٌ لِّذِي حِجۡرٍ ٥এতে কি নেই কোনো শপথবাক্য বোধশক্তিসম্পন্নদের জন্য أَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ ٦তুমি কি দেখো নি তোমার প্রভু কি করেছিলেন 'আদ বংশের প্রতি إِرَمَ ذَاتِ ٱلۡعِمَادِ ٧ইরামের প্রতি যাদের ছিল উঁচু গঠন ٱلَّتِي لَمۡ يُخۡلَقۡ مِثۡلُهَا فِي ٱلۡبِلَٰدِ ٨যাদের ক্ষেত্রে ওগুলোর সমতুল্য অন্য শহরে তৈরি হয় নি وَثَمُودَ ٱلَّذِينَ جَابُواْ ٱلصَّخۡرَ بِٱلۡوَادِ ٩আর ছামূদ-জাতির প্রতি, যারা খোলা-প্রান্তরে বিশালাকার পাথর কাটতো وَفِرۡعَوۡنَ ذِي ٱلۡأَوۡتَادِ ١٠আর ফিরআউনের প্রতি, যার ছিল দুর্ধর্ষ সেনাদল ٱلَّذِينَ طَغَوۡاْ فِي ٱلۡبِلَٰدِ ١١যারা বিদ্রোহাচরণ করেছিল শহরে-নগরে فَأَكۡثَرُواْ فِيهَا ٱلۡفَسَادَ ١٢আর সেখানে অশান্তি বাড়িয়ে দিয়েছিল فَصَبَّ عَلَيۡهِمۡ رَبُّكَ سَوۡطَ عَذَابٍ ١٣সেইজন্য তোমার প্রভু তাদের উপরে হেনেছিলেন শাস্তির কশাঘাত। إِنَّ رَبَّكَ لَبِٱلۡمِرۡصَادِ ١٤নিঃসন্দেহ তোমার প্রভু তো প্রহরামঞ্চে রয়েছেন। فَأَمَّا ٱلۡإِنسَٰنُ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكۡرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّيٓ أَكۡرَمَنِ ١٥সুতরাং মানুষের বেলা -- যখন তার প্রভু তাকে পরীক্ষা করেন, ফলে তাকে সম্মান দেন ও তাকে অনুগ্রহ দান করেন, তখন সে বলে -- ''আমার প্রভু আমাকে সম্মান দিয়েছেন।’’ وَأَمَّآ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ فَقَدَرَ عَلَيۡهِ رِزۡقَهُۥ فَيَقُولُ رَبِّيٓ أَهَٰنَنِ ١٦আর যখন তিনি তাকে পরীক্ষা করেন, ফলে তার প্রতি তার জীবনোপকরণ মেপে-জোখে দেন, তখন সে বলে -- ''আমার প্রভু আমাকে হীন করেছেন।’’ كـَلَّاۖ بَل لَّا تُكۡرِمُونَ ٱلۡيَتِيمَ ١٧না, বস্তুত তোমরা এতীমকে সম্মান কর না وَلَا تَحَٰٓضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ ١٨আর নিঃস্বদের খাবার দিতে পরস্পরকে উৎসাহিত কর না وَتَأۡكُلُونَ ٱلتُّرَاثَ أَكۡلًا لَّمًّا ١٩আর তোমরা গ্রাস করে ফেল উত্তরাধিকার স্বত্ব পুরোপুরি গলাধঃকরণে وَتُحِبُّونَ ٱلۡمَالَ حُبًّا جَمًّا ٢٠আর তোমরা ধনসম্পত্তি ভালবাস গভীর ভালবাসায়। كـَلَّآۖ إِذَا دُكَّتِ ٱلۡأَرۡضُ دَكًّا دَكًّا ٢١কখনই না! যখন পৃথিবীটা ভেঙ্গে চূর্ণবিচূর্ণ হয়ে যাবে وَجَآءَ رَبُّكَ وَٱلۡمَلَكُ صَفًّا صَفًّا ٢٢আর তোমার প্রভু ও ফিরিশ্‌তাগণ আসবেন কাতারে কাতারে وَجِاْيٓءَ يَوۡمَئِذِۭ بِجَهَنَّمَۚ يَوۡمَئِذٍ يَتَذَكَّرُ ٱلۡإِنسَٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكۡرَىٰ ٢٣আর সেইদিন তিনি জাহান্নামকে নিয়ে আসবেন; সেইদিন মানুষ স্মরণ করবে, কিন্ত এ স্মরণে তার কী কাজ হবে يَقُولُ يَٰلَيۡتَنِي قَدَّمۡتُ لِحَيَاتِي ٢٤সে বলবে -- ''হায় আমার আফসোস! আমি যদি আগবাড়াতাম আমার এই জীবনের জন্য!’’ فَيَوۡمَئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدٌ ٢٥কিন্ত সেইদিন কেউই তাঁর শাস্তির মতো শাস্তি দিতে পারবে না وَلَا يُوثِقُ وَثَاقَهُۥٓ أَحَدٌ ٢٦আর না পারবে কেউ বাঁধতে তাঁর বাঁধনের মতো। يَٰٓأَيَّتُهَا ٱلنَّفۡسُ ٱلۡمُطۡمَئِنَّةُ ٢٧ওহে প্রশান্ত প্রাণ ٱرۡجِعِيٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرۡضِيَّةً ٢٨তোমার প্রভুর কাছে ফিরে এসো সন্তষ্ট হয়ে, -- সন্তোষভাজন হয়ে فَٱدۡخُلِي فِي عِبَٰدِي ٢٩তারপর প্রবেশ করো আমার বান্দাদের দলে وَٱدۡخُلِي جَنَّتِي ٣٠আর প্রবেশ করো আমার জান্নাতে।’’

الترجمة: Zohurul Hoque.