ملة الإسلام

السورة 88 · 26 آية · Zohurul Hoque

سورة الغاشية باللغة البنغالية

السورة بالعربية مع التفسير استمع إلى سورة الغاشية (1,313 قارئاً)
مكيةسورة الغاشية٢٦ آية

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡغَٰشِيَةِ ١তোমার কাছে কি বিহবলকর ঘটনার সংবাদ পৌঁছেছে وُجُوهٌ يَوۡمَئِذٍ خَٰشِعَةٌ ٢সেইদিন অনেক মুখ হবে অবনত عَامِلَةٌ نَّاصِبَةٌ ٣পরিশ্রান্ত, অবসাদগ্রস্ত تَصۡلَىٰ نَارًا حَامِيَةً ٤প্রবেশমান হবে জ্বলন্ত আগুনে تُسۡقَىٰ مِنۡ عَيۡنٍ ءَانِيَةٍ ٥তাদের পান করানো হবে ফুটন্ত ফোয়ারা থেকে। لَّيۡسَ لَهُمۡ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍ ٦তাদের জন্য বিষাক্ত কাঁটাগাছ থেকে ছাড়া অন্য কোনো খাদ্য থাকবে না لَّا يُسۡمِنُ وَلَا يُغۡنِي مِن جُوعٍ ٧তাদের নাদুসনুদুস বানাবে না এবং ক্ষুধাও মেটাবে না। وُجُوهٌ يَوۡمَئِذٍ نَّاعِمَةٌ ٨সেইদিন অনেক মুখ হবে শান্ত لِّسَعۡيِهَا رَاضِيَةٌ ٩তাদের প্রচেষ্টার জন্য পরিতৃপ্ত فِي جَنَّةٍ عَالِيَةٍ ١٠সমুচ্চ উদ্যানে لَّا تَسۡمَعُ فِيهَا لَٰغِيَةً ١١সেখানে তুমি শুনবে না কোনো বাজে কথা। فِيهَا عَيۡنٌ جَارِيَةٌ ١٢সেখানে রয়েছে বহমান ঝরনা فِيهَا سُرُرٌ مَّرۡفُوعَةٌ ١٣সেখানে আছে উঁচু সিংহাসন وَأَكۡوَابٌ مَّوۡضُوعَةٌ ١٤আর পানপাত্রগুলো হাতের কাছে স্থাপিত وَنَمَارِقُ مَصۡفُوفَةٌ ١٥আর তাকিয়াগুলো সারিসারি সাজানো وَزَرَابِيُّ مَبۡثُوثَةٌ ١٦আর গালিচাসব বিছানো। أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلۡإِبِلِ كَيۡفَ خُلِقَتۡ ١٧তারা কি তবে ভেবে দেখে না উটের দিকে -- কেমন করে তাকে সৃষ্টি করা হয়েছে وَإِلَى ٱلسَّمَآءِ كَيۡفَ رُفِعَتۡ ١٨আর আকাশের দিকে -- কেমন করে তাকে তোলে রাখা হয়েছে। وَإِلَى ٱلۡجِبَالِ كَيۡفَ نُصِبَتۡ ١٩আর পাহাড়-পর্বতের দিকে -- কেমন করে তাদের স্থাপন করা হয়েছে وَإِلَى ٱلۡأَرۡضِ كَيۡفَ سُطِحَتۡ ٢٠আর এই পৃথিবীর দিকে -- কেমন করে তাকে প্রসারিত করা হয়েছে فَذَكِّرۡ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٌ ٢١অতএব উপদেশ দিয়ে চলো, নিঃসন্দেহ তুমি তো একজন উপদেষ্টা। لَّسۡتَ عَلَيۡهِم بِمُصَيۡطِرٍ ٢٢তুমি তাদের উপরে আদৌ অধ্যক্ষ নও إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ ٢٣কিন্ত যে কেউ ফিরে যায় ও অবিশ্বাস পোষণ করে فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلۡعَذَابَ ٱلۡأَكۡبَرَ ٢٤আল্লাহ্ তখন তাকে শাস্তি দেবেন কঠিনতম শাস্তিতে। إِنَّ إِلَيۡنَآ إِيَابَهُمۡ ٢٥নিঃসন্দেহ আমাদের কাছেই তাদের প্রত্যাবর্তন ثُمَّ إِنَّ عَلَيۡنَا حِسَابَهُم ٢٦অতঃপর আমাদের উপরেই তাদের হিসেব-নিকেশের ভার।

الترجمة: Zohurul Hoque.