ملة الإسلام

السورة 77 · 50 آية · Zohurul Hoque

سورة المرسلات باللغة البنغالية

السورة بالعربية مع التفسير استمع إلى سورة المرسلات (1,226 قارئاً)
مكيةسورة المرسلات٥٠ آية

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلۡمُرۡسَلَٰتِ عُرۡفًا ١ভাবো প্রেরিতপুরুষগণের কথা -- একের পর এক فَٱلۡعَٰصِفَٰتِ عَصۡفًا ٢আর ভাবো ঝড়ের মতো আসা দমকা হাওয়ার কথা وَٱلنَّٰشِرَٰتِ نَشۡرًا ٣আর ভাবো যারা ছড়াচ্ছে ছড়ানোর মতো فَٱلۡفَٰرِقَٰتِ فَرۡقًا ٤তারপর আলাদা করে দেয় আলাদা করণে فَٱلۡمُلۡقِيَٰتِ ذِكۡرًا ٥তারপর গেথে দেঁয় স্মারক গ্রন্থ عُذۡرًا أَوۡ نُذۡرًا ٦পরিশোধিত করতে অথবা সতর্ক করতে। إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٌ ٧নিশ্চয় তোমাদের যা ওয়াদা করা হয়েছে তা অবশ্যই ঘটতে যাচ্ছে। فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتۡ ٨সুতরাং যখন তারাগুলো ঝিমিয়ে পড়বে। وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتۡ ٩আর যখন আকাশ ভেঙ্গে পড়বে وَإِذَا ٱلۡجِبَالُ نُسِفَتۡ ١٠আর যখন পাহাড়গুলোকে উড়িয়ে দেওয়া হবে وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتۡ ١١আর যখন রসূলগণকে নির্ধারিত সময়ে নিয়ে আসা হবে لِأَيِّ يَوۡمٍ أُجِّلَتۡ ١٢কোন সে দিনের জন্য ধার্য রাখা হয়েছে لِيَوۡمِ ٱلۡفَصۡلِ ١٣ফয়সালার দিনের জন্য। وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلۡفَصۡلِ ١٤আর কী তোমাকে বুঝতে দেবে ফয়সালার দিনটি কি وَيۡلٌ يَوۡمَئِذٍ لِّلۡمُكَذِّبِينَ ١٥ধিক্ সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের জন্য أَلَمۡ نُهۡلِكِ ٱلۡأَوَّلِينَ ١٦আমরা কি পূর্ববর্তীদের নিধন করি নি ثُمَّ نُتۡبِعُهُمُ ٱلۡأٓخِرِينَ ١٧তারপর পরবর্তীদেরও আমরা তাদের অনুগমন করাব। كَذَٰلِكَ نَفۡعَلُ بِٱلۡمُجۡرِمِينَ ١٨এইভাবেই আমরা অপরাধীদের প্রতি আচরণ করে থাকি। وَيۡلٌ يَوۡمَئِذٍ لِّلۡمُكَذِّبِينَ ١٩ধিক সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি أَلَمۡ نَخۡلُقكُّم مِّن مَّآءٍ مَّهِينٍ ٢٠তোমাদের কি আমরা সৃষ্টি করি নি এক তুচ্ছ জলীয় পদার্থ থেকে فَجَعَلۡنَٰهُ فِي قَرَارٍ مَّكِينٍ ٢١তারপর আমরা তা স্থাপন করি এক সুরক্ষিত স্থানে إِلَىٰ قَدَرٍ مَّعۡلُومٍ ٢٢এক অবহিত পরিমাপ পর্যন্ত فَقَدَرۡنَا فَنِعۡمَ ٱلۡقَٰدِرُونَ ٢٣তারপর আমরা বিন্যস্ত করি, সুতরাং কত নিপুণ বিন্যাসকারী আমরা وَيۡلٌ يَوۡمَئِذٍ لِّلۡمُكَذِّبِينَ ٢٤ধিক্ সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ كِفَاتًا ٢٥আমরা কি পৃথিবীটাকে বানাই নি আধাররূপে أَحۡيَآءً وَأَمۡوَٰتًا ٢٦জীবিত ও মৃত وَجَعَلۡنَا فِيهَا رَوَٰسِيَ شَٰمِخَٰتٍ وَأَسۡقَيۡنَٰكُم مَّآءً فُرَاتًا ٢٧আর তাতেই তো আমরা বানিয়েছি উঁচু পাহাড়-পর্বত, আর তোমাদের পান করতে দিয়েছি সুপেয় পানি وَيۡلٌ يَوۡمَئِذٍ لِّلۡمُكَذِّبِينَ ٢٨ধিক সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি ٱنطَلِقُوٓاْ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ ٢٩তোমরা চলো তারই দিকে যাকে তোমরা অস্বীকার করতে ٱنطَلِقُوٓاْ إِلَىٰ ظِلٍّ ذِي ثَلَٰثِ شُعَبٍ ٣٠চলো সেই ছায়ার দিকে যার রয়েছে তিনটি স্তর لَّا ظَلِيلٍ وَلَا يُغۡنِي مِنَ ٱللَّهَبِ ٣١যা ছায়াময় নয় এবং অগ্নিশিখা থেকে রক্ষা করার মতোও নয়। إِنَّهَا تَرۡمِي بِشَرَرٍ كَٱلۡقَصۡرِ ٣٢নিঃসন্দেহ এটি স্ফুলিঙ্গ তোলে অট্টালিকার আকারে كَأَنَّهُۥ جِمَٰلَتٌ صُفۡرٌ ٣٣যেন সেগুলো হলুদবরণ উটের পাল।’’ وَيۡلٌ يَوۡمَئِذٍ لِّلۡمُكَذِّبِينَ ٣٤ধিক্ সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি هَٰذَا يَوۡمُ لَا يَنطِقُونَ ٣٥এ হচ্ছে ঐ দিন যেদিন তারা কোনো কথা বলতে পারবে না وَلَا يُؤۡذَنُ لَهُمۡ فَيَعۡتَذِرُونَ ٣٦আর তাদের অনুমতি দেওয়া হবে না যেন তারা অজুহাত দেখাতে পারে। وَيۡلٌ يَوۡمَئِذٍ لِّلۡمُكَذِّبِينَ ٣٧ধিক্ সেইদিন সত্যপ্রত্যাখানকারীদের প্রতি هَٰذَا يَوۡمُ ٱلۡفَصۡلِۖ جَمَعۡنَٰكُمۡ وَٱلۡأَوَّلِينَ ٣٨এই হচ্ছে ফয়সালা করার দিন, আমরা তোমাদের সমবেত করেছি, আর পূর্ববর্তীদেরও। فَإِن كَانَ لَكُمۡ كَيۡدٌ فَكِيدُونِ ٣٩সুতরাং তোমাদের যদি কোনো কলাকৌশল থাকে তাহলে আমার বিরুদ্ধে অপকৌশল চালাও। وَيۡلٌ يَوۡمَئِذٍ لِّلۡمُكَذِّبِينَ ٤٠ধিক্ সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي ظِلَٰلٍ وَعُيُونٍ ٤١নিশ্চয় ধর্মভীরুরা থাকবে স্নিগ্ধছায়ায় ও ফোয়ারাগুলোতে وَفَوَٰكِهَ مِمَّا يَشۡتَهُونَ ٤٢আর ফলফসলের মধ্যে যা তারা পেতে চায়। كُلُواْ وَٱشۡرَبُواْ هَنِيٓـَٔۢا بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ ٤٣খাও আর পিয়ো মহানন্দে যা তোমরা করে চলেছিলে সেজন্য।’’ إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ ٤٤নিঃসন্দেহ এইভাবেই আমরা প্রতিদান দিই সৎকর্মশীলদের। وَيۡلٌ يَوۡمَئِذٍ لِّلۡمُكَذِّبِينَ ٤٥ধিক্ সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি كُلُواْ وَتَمَتَّعُواْ قَلِيلًا إِنَّكُم مُّجۡرِمُونَ ٤٦খাও-দাও আর ভোগ করে নাও অল্পকালের জন্য -- তোমরা তো অপরাধী!’’ وَيۡلٌ يَوۡمَئِذٍ لِّلۡمُكَذِّبِينَ ٤٧ধিক্ সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি وَإِذَا قِيلَ لَهُمُ ٱرۡكَعُواْ لَا يَرۡكَعُونَ ٤٨আর যখন তাদের বলা হয় ''নত হও’’, তারা নত হয় না। وَيۡلٌ يَوۡمَئِذٍ لِّلۡمُكَذِّبِينَ ٤٩ধিক্ সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি فَبِأَيِّ حَدِيثِۭ بَعۡدَهُۥ يُؤۡمِنُونَ ٥٠অতএব এর পরে আর কোন বাণীতে তারা বিশ্বাস করবে

الترجمة: Zohurul Hoque.