بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
عَمَّ يَتَسَآءَلُونَ ١কি সন্বন্ধে তারা পরস্পরকে জিজ্ঞাসাবাদ করছে عَنِ ٱلنَّبَإِ ٱلۡعَظِيمِ ٢সেই মহাসংবাদ সন্বন্ধে ٱلَّذِي هُمۡ فِيهِ مُخۡتَلِفُونَ ٣যে বিষয়ে তারা মতানৈক্যের মধ্যে রয়েছে। كـَلَّا سَيَعۡلَمُونَ ٤না, তারা শীঘ্রই জানতে পারবে। ثُمَّ كـَلَّا سَيَعۡلَمُونَ ٥পুনশ্চ, না, তারা অতিশীঘ্রই জানতে পারবে। أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ مِهَٰدًا ٦আমরা কি পৃথিবীটাকে পাতানো-বিছানারূপে বানাই নি وَٱلۡجِبَالَ أَوۡتَادًا ٧আর পাহাড়-পর্বতকে খুটিরূঁপে وَخَلَقۡنَٰكُمۡ أَزۡوَٰجًا ٨আর আমরা তোমাদের সৃষ্টি করেছি জোড়ায়-জোড়ায় وَجَعَلۡنَا نَوۡمَكُمۡ سُبَاتًا ٩আর তোমাদের ঘুমকে করেছি বিশ্রাম وَجَعَلۡنَا ٱلَّيۡلَ لِبَاسًا ١٠আর রাতকে করেছি পোশাকস্বরূপ وَجَعَلۡنَا ٱلنَّهَارَ مَعَاشًا ١١আর দিনকে করেছি জীবিকার সংস্থান। وَبَنَيۡنَا فَوۡقَكُمۡ سَبۡعًا شِدَادًا ١٢আর তোমাদের উপরে আমরা বানিয়েছি সাত মজবুত জিনিস وَجَعَلۡنَا سِرَاجًا وَهَّاجًا ١٣আর তৈরি করেছি একটি অত্যুজ্জ্বল প্রদীপ وَأَنزَلۡنَا مِنَ ٱلۡمُعۡصِرَٰتِ مَآءً ثَجَّاجًا ١٤আর ঝরন্ত-মেঘ থেকে আমরা বর্ষণ করি প্রচুর বৃষ্টি لِّنُخۡرِجَ بِهِۦ حَبًّا وَنَبَاتًا ١٥যেন তার দ্বারা গজাতে পারি শস্য ও গাছপালা وَجَنَّٰتٍ أَلۡفَافًا ١٦আর ঘনসন্নিবিষ্ট বাগানসমূহ। إِنَّ يَوۡمَ ٱلۡفَصۡلِ كَانَ مِيقَٰتًا ١٧নিশ্চয় ফয়সালা করার দিনের এক নির্ধারিত সময়কাল আছে يَوۡمَ يُنفَخُ فِي ٱلصُّورِ فَتَأۡتُونَ أَفۡوَاجًا ١٨সেইদিন শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে, তখন তোমরা আসবে দলে-দলে وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتۡ أَبۡوَٰبًا ١٩আর আকাশকে বিদীর্ণ করা হবে, সুতরাং তা হবে বহু-দরজা-বিশিষ্ট। وَسُيِّرَتِ ٱلۡجِبَالُ فَكَانَتۡ سَرَابًا ٢٠আর পাহাড়গুলো ধসে পড়বে, ফলে তা হবে বালুময়-মরীচিকা। إِنَّ جَهَنَّمَ كَانَتۡ مِرۡصَادًا ٢١নিঃসন্দেহ জাহান্নাম -- তা প্রতীক্ষায় রয়েছে لِّلطَّٰغِينَ مَـَٔابًا ٢٢সীমালংঘনকারীদের জন্য প্রত্যাবর্তনস্থল لَّٰبِثِينَ فِيهَآ أَحۡقَابًا ٢٣সেখানে তারা অবস্থান করবে যুগ যুগ ধরে। لَّا يَذُوقُونَ فِيهَا بَرۡدًا وَلَا شَرَابًا ٢٤তারা সেখানে স্বাদ গ্রহণ করবে না শীতলতার, না কোনো পানীয়ের إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا ٢٥শুধু ফুটন্ত জল ও হিমশীতল পানীয় ব্যতীত جَزَآءً وِفَاقًا ٢٦এক যথাযথ প্রতিদান। إِنَّهُمۡ كَانُواْ لَا يَرۡجُونَ حِسَابًا ٢٧নিঃসন্দেহ তারা হিসাবের কথা ভাবে নি وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَا كِذَّابًا ٢٨আর আমাদের বাণীসমূহ প্রত্যাখ্যান করেছিল জোর প্রত্যাখ্যানে। وَكُلَّ شَيۡءٍ أَحۡصَيۡنَٰهُ كِتَٰبًا ٢٩আর সব-কিছুই -- আমরা তা লিখিতভাবে সংরক্ষণ করছি فَذُوقُواْ فَلَن نَّزِيدَكُمۡ إِلَّا عَذَابًا ٣٠সুতরাং স্বাদ গ্রহণ করো, আমরা তোমাদের বাড়িয়ে দেবো না শাস্তি ব্যতীত। إِنَّ لِلۡمُتَّقِينَ مَفَازًا ٣١ধর্মভীরুদের জন্য নিশ্চয়ই রয়েছে মহাসাফল্য حَدَآئِقَ وَأَعۡنَٰبًا ٣٢ফলের বাগান ও আঙুর وَكَوَاعِبَ أَتۡرَابًا ٣٣আর সমবয়স্ক ফুটফুটে কিশোর وَكَأۡسًا دِهَاقًا ٣٤আর পরিপূর্ণ পানপাত্র। لَّا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوًا وَلَا كِذَّٰبًا ٣٥তারা সেখানে খেলো কথা শুনবে না, আর মিথ্যাকথাও নয়। جَزَآءً مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابًا ٣٦তোমার প্রভুর কাছ থেকে প্রতিফল, -- হিসাবমতো পুরস্কার رَّبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا ٱلرَّحۡمَٰنِۖ لَا يَمۡلِكُونَ مِنۡهُ خِطَابًا ٣٧মহাকাশমন্ডল ও পৃথিবীর এবং তাদের মধ্যে যা-কিছু আছে তার প্রভু, পরম করুণাময়, তাঁর কাছে বক্তব্য রাখার কোনো ক্ষমতা তারা রাখে না। يَوۡمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلۡمَلَٰٓئِكَةُ صَفًّاۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنۡ أَذِنَ لَهُ ٱلرَّحۡمَٰنُ وَقَالَ صَوَابًا ٣٨সেইদিন আর-রূহ ও ফিরিশ্তাগণ সারবেঁধে দাঁড়াবে, পরম করুণাময় যাকে অনুমতি দেবেন সে ব্যতীত তাদের কেউ কথা বলতে পারবে না, আর সে সঠিক কথা বলবে। ذَٰلِكَ ٱلۡيَوۡمُ ٱلۡحَقُّۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَـَٔابًا ٣٩এইটাই মহাসত্যের দিন। অতএব যে কেউ চায় সে তার প্রভুর কাছে আশ্রয়স্থল খুঁজুক। إِنَّآ أَنذَرۡنَٰكُمۡ عَذَابًا قَرِيبًا يَوۡمَ يَنظُرُ ٱلۡمَرۡءُ مَا قَدَّمَتۡ يَدَاهُ وَيَقُولُ ٱلۡكَافِرُ يَٰلَيۡتَنِي كُنتُ تُرَٰبَۢا ٤٠নিশ্চয় আমরা তোমাদের সতর্ক করছি এক নিকটবর্তী শাস্তি সন্বন্ধে, -- যেদিন মানুষ দেখতে পাবে তার হাত দুখানা কী আগবাড়িয়েছে, আর অবিশ্বাসী ব্যক্তি বলবে -- ''হায় আমার আফসোস! আমি যদি ধুলো হয়ে যেতাম!’’