بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلنَّٰزِعَٰتِ غَرۡقًا ١ভাবো প্রচেষ্টাকারীদের প্রচন্ড-প্রচেষ্টার কথা وَٱلنَّٰشِطَٰتِ نَشۡطًا ٢আর ক্ষিপ্রগামীদের ত্বরিত এগুনোয় وَٱلسَّٰبِحَٰتِ سَبۡحًا ٣আর সন্তরণকারীদের দ্রত সন্তরণে فَٱلسَّٰبِقَٰتِ سَبۡقًا ٤আর অগ্রগামীরা এগিয়েই চলেছে فَٱلۡمُدَبِّرَٰتِ أَمۡرًا ٥তারপর ঘটনানিয়ন্ত্রণকারীদের কথা يَوۡمَ تَرۡجُفُ ٱلرَّاجِفَةُ ٦সেদিন স্পন্দিত হবে বিরাট স্পন্দনে تَتۡبَعُهَا ٱلرَّادِفَةُ ٧পরবর্তী ঘটনা তাকে অনুসরণ করবেই। قُلُوبٌ يَوۡمَئِذٍ وَاجِفَةٌ ٨হৃদয় সেদিন সন্ত্রস্ত হবে أَبۡصَٰرُهَا خَٰشِعَةٌ ٩তাদের চোখ হবে অবনত। يَقُولُونَ أَءِنَّا لَمَرۡدُودُونَ فِي ٱلۡحَافِرَةِ ١٠তারা বলছে -- ''আমরা কি সত্যিই প্রথমাবস্থায় প্রত্যাবর্তিত হব أَءِذَا كُنَّا عِظَٰمًا نَّخِرَةً ١١যখন আমরা গলা-পচা হাড্ডি হয়ে যাব তখনও?’’ قَالُواْ تِلۡكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ ١٢তারা বলে -- ''তাই যদি হয় তবে এ হবে সর্বনাশা প্রত্যাবর্তন।’’ فَإِنَّمَا هِيَ زَجۡرَةٌ وَٰحِدَةٌ ١٣কিন্ত এটি নিশ্চয়ই হবে একটি মহাগর্জন فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ ١٤তখন দেখো! তারা হবে জাগ্রত। هَلۡ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ ١٥তোমার কাছে মূসার কাহিনী পৌঁছেছে কি إِذۡ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلۡوَادِ ٱلۡمُقَدَّسِ طُوًى ١٦যখন তাঁর প্রভু তাঁকে আহ্বান করেছিলেন পবিত্র উপত্যকা 'তুওয়া’তে ٱذۡهَبۡ إِلَىٰ فِرۡعَوۡنَ إِنَّهُۥ طَغَىٰ ١٧ফিরআউনের কাছে যাও, সে নিশ্চয়ই বিদ্রোহ করেছে فَقُلۡ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ ١٨তারপর বলো -- 'তোমার কি আগ্রহ আছে যে তুমি পবিত্র হও?’ وَأَهۡدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخۡشَىٰ ١٩আমি তাহলে তোমাকে তোমার প্রভুর দিকে পরিচালিত করব যেন তুমি ভয় করো’।’’ فَأَرَىٰهُ ٱلۡأٓيَةَ ٱلۡكُبۡرَىٰ ٢٠তারপর তিনি তাকে দেখালেন একটি বিরাট নিদর্শন। فَكَذَّبَ وَعَصَىٰ ٢١কিন্ত সে মিথ্যা আরোপ করল ও অবাধ্য হল। ثُمَّ أَدۡبَرَ يَسۡعَىٰ ٢٢তারপর সে চলে গেল প্রচেষ্টা চালাতে فَحَشَرَ فَنَادَىٰ ٢٣তারপর সে জড়ো করল এবং ঘোষণা করলো فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلۡأَعۡلَىٰ ٢٤এবং বললো -- ''আমিই তোমাদের প্রভু, সর্বোচ্চ।’’ فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلۡأٓخِرَةِ وَٱلۡأُولَىٰٓ ٢٥সেজন্য আল্লাহ্ তাকে পাকড়াও করলেন পরকালের ও পূর্বের জীবনের দৃষ্টান্ত বানিয়ে। إِنَّ فِي ذَٰلِكَ لَعِبۡرَةً لِّمَن يَخۡشَىٰٓ ٢٦নিঃসন্দেহ এতে বাস্তব শিক্ষা রয়েছে তার জন্য যে ভয় করে। ءَأَنتُمۡ أَشَدُّ خَلۡقًا أَمِ ٱلسَّمَآءُۚ بَنَىٰهَا ٢٧তোমরা কি সৃষ্টিতে কঠিনতর, না মহাকাশ? তিনিই এ-সব বানিয়েছেন। رَفَعَ سَمۡكَهَا فَسَوَّىٰهَا ٢٨তিনি এর উচ্চতা উন্নীত করেছেন, আর তাকে সুবিন্যস্ত করেছেন وَأَغۡطَشَ لَيۡلَهَا وَأَخۡرَجَ ضُحَىٰهَا ٢٩আর এর রাতকে তিনি অন্ধকারাচ্ছন্ন করেছেন, আর বের করে এনেছেন এর দিবালোক। وَٱلۡأَرۡضَ بَعۡدَ ذَٰلِكَ دَحَىٰهَآ ٣٠আর পৃথিবী -- এর পরে তাকে প্রসারিত করেছেন। أَخۡرَجَ مِنۡهَا مَآءَهَا وَمَرۡعَىٰهَا ٣١এর থেকে তিনি বের করেছেন তার জল, আর তার চারণভূমি। وَٱلۡجِبَالَ أَرۡسَىٰهَا ٣٢আর পাহাড়-পর্বত -- তিনি তাদের মজবুতভাবে বসিয়ে দিয়েছেন مَتَٰعًا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ ٣٣তোমাদের জন্য ও তোমাদের গবাদি-পশুর জন্য খাদ্যের আয়োজন। فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلۡكُبۡرَىٰ ٣٤তারপর যখন ভীষণ দুর্বিপাক আসবে يَوۡمَ يَتَذَكَّرُ ٱلۡإِنسَٰنُ مَا سَعَىٰ ٣٥সেইদিন মানুষ স্মরণ করবে যার জন্য সে প্রচেষ্টা চালিয়েছিল وَبُرِّزَتِ ٱلۡجَحِيمُ لِمَن يَرَىٰ ٣٦আর ভয়ংকর আগুন দৃষ্টিগোচর করানো হবে যে দেখে তার জন্য। فَأَمَّا مَن طَغَىٰ ٣٧তাছাড়া তার ক্ষেত্রে যে সীমালংঘন করেছে وَءَاثَرَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا ٣٨এবং দুনিয়ার জীবনকেই বেছে নিয়েছে فَإِنَّ ٱلۡجَحِيمَ هِيَ ٱلۡمَأۡوَىٰ ٣٩সেক্ষেত্রে অবশ্য ভয়ংকর আগুন, -- সেটাই তো বাসস্থান। وَأَمَّا مَنۡ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفۡسَ عَنِ ٱلۡهَوَىٰ ٤٠পক্ষান্তরে যে তার প্রভুর সামনে দাঁড়াতে ভয় করে এবং আত্মাকে কামনা-বাসনা থেকে নিবৃত্ত রাখে فَإِنَّ ٱلۡجَنَّةَ هِيَ ٱلۡمَأۡوَىٰ ٤١সেক্ষেত্রে অবশ্য জান্নাত, -- সেটাই তো বাসস্থান। يَسۡـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرۡسَىٰهَا ٤٢তারা ঘড়ি-ঘান্টা সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে -- কখন তার আগমন হবে?’’ فِيمَ أَنتَ مِن ذِكۡرَىٰهَآ ٤٣এ-সন্বন্ধে বলবার মতো তোমার কী আছে إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ ٤٤এর চরম সীমা রয়েছে তোমার প্রভুর নিকট। إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخۡشَىٰهَا ٤٥তুমি তো শুধু সতর্ককারী তার জন্য যে এ-সন্বন্ধে ভয় করে। كَأَنَّهُمۡ يَوۡمَ يَرَوۡنَهَا لَمۡ يَلۡبَثُوٓاْ إِلَّا عَشِيَّةً أَوۡ ضُحَىٰهَا ٤٦যেদিন তারা একে দেখবে সেদিন যেন তারা মাত্র এক সন্ধ্যাবেলা বা তার প্রভাতকাল ব্যতীত অবস্থান করে নি।