بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
إِذَا ٱلشَّمۡسُ كُوِّرَتۡ ١যখন সূর্য অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتۡ ٢আর যখন তারকারা নিস্তেজ হয়ে পড়বে وَإِذَا ٱلۡجِبَالُ سُيِّرَتۡ ٣আর যখন পাহাড়গুলোকে অপসারণ করা হবে وَإِذَا ٱلۡعِشَارُ عُطِّلَتۡ ٤আর যখন পূর্ণ-গর্ভা উষ্টীদের পরিত্যাগ করা হবে وَإِذَا ٱلۡوُحُوشُ حُشِرَتۡ ٥আর যখন বন্য পশুদের সমবেত করা হবে وَإِذَا ٱلۡبِحَارُ سُجِّرَتۡ ٦আর যখন সাগর-নদী ফেঁপে উঠবে وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتۡ ٧আর যখন মনপ্রাণকে একতাবদ্ধ করা হবে وَإِذَا ٱلۡمَوۡءُۥدَةُ سُئِلَتۡ ٨আর যখন জীবন্ত-প্রোথিত কন্যাসন্তানকে প্রশ্ন করা হবে بِأَيِّ ذَنۢبٍ قُتِلَتۡ ٩কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল’’ وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتۡ ١٠আর যখন পৃষ্ঠাগুলো খুলে ধরা হবে وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتۡ ١١আর যখন আকাশের ঢাকনি খুলে ফেলা হবে وَإِذَا ٱلۡجَحِيمُ سُعِّرَتۡ ١٢আর যখন ভয়ংকর আগুন জ্বালিয়ে তোলা হবে وَإِذَا ٱلۡجَنَّةُ أُزۡلِفَتۡ ١٣আর যখন বেহেশতকে নিকটে আনা হবে عَلِمَتۡ نَفۡسٌ مَّآ أَحۡضَرَتۡ ١٤সত্ত্বা জানতে পারবে কী সে হাজির করেছে। فَلَآ أُقۡسِمُ بِٱلۡخُنَّسِ ١٥কাজেই না, আমি সাক্ষী মানছি গ্রহ-নক্ষত্রদের ٱلۡجَوَارِ ٱلۡكُنَّسِ ١٦যারা চলে থাকে, অদৃশ্য হয়ে যায় وَٱلَّيۡلِ إِذَا عَسۡعَسَ ١٧আর রাত্রিকে যখন তা বিগত হয়ে যায় وَٱلصُّبۡحِ إِذَا تَنَفَّسَ ١٨আর প্রভাতকে যখন তা উজ্জ্বল হতে থাকে إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولٍ كَرِيمٍ ١٩নিঃসন্দেহ এ তো হচ্ছে এক সম্মানিত রসূলের বাণী ذِي قُوَّةٍ عِندَ ذِي ٱلۡعَرۡشِ مَكِينٍ ٢٠শক্তির অধিকারী, আরশের অধীশ্বরের সামনে অধিষ্ঠিত مُّطَاعٍ ثَمَّ أَمِينٍ ٢١যাঁকে মেনে চলতে হয়, আর যিনি বিশ্বাসভাজন। وَمَا صَاحِبُكُم بِمَجۡنُونٍ ٢٢আর তোমাদের সাথী তো পাগল নন। وَلَقَدۡ رَءَاهُ بِٱلۡأُفُقِ ٱلۡمُبِينِ ٢٣আর তিনি তো নিজেকে দেখেছিলেন স্পষ্ট দিগন্তে وَمَا هُوَ عَلَى ٱلۡغَيۡبِ بِضَنِينٍ ٢٤আর তিনি অদৃশ্য-সন্বন্ধে কৃপণ নন وَمَا هُوَ بِقَوۡلِ شَيۡطَٰنٍ رَّجِيمٍ ٢٥আর এটি কোনো বিতাড়িত শয়তানের বক্তব্য নয়। فَأَيۡنَ تَذۡهَبُونَ ٢٦তোমরা তাহলে কোন দিকে চলেছ إِنۡ هُوَ إِلَّا ذِكۡرٌ لِّلۡعَٰلَمِينَ ٢٧এটি আলবৎ বিশ্ববাসীর জন্য স্মরণীয় বার্তা বৈ তো নয় لِمَن شَآءَ مِنكُمۡ أَن يَسۡتَقِيمَ ٢٨তোমাদের মধ্যেকার তার জন্য যে সহজ-সঠিক পথে চলতে চায়। وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلۡعَٰلَمِينَ ٢٩আর বিশ্বজগতের প্রভু আল্লাহ্ যা চান তা ব্যতীত তোমরা অন্য কোনো-কিছু চাইবে না।