ملة الإسلام

السورة 89 · 30 آية · Abu Bakr Zakaria

سورة الفجر باللغة البنغالية

السورة بالعربية مع التفسير استمع إلى سورة الفجر (1,345 قارئاً)
مكيةسورة الفجر٣٠ آية

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلۡفَجۡرِ ١শপথ ফজরের [১] وَلَيَالٍ عَشۡرٍ ٢শপথ দশ রাতের [১] وَٱلشَّفۡعِ وَٱلۡوَتۡرِ ٣শপথ জোড় ও বেজোড়ের [১] وَٱلَّيۡلِ إِذَا يَسۡرِ ٤শপথ রাতের যখন তা গত হয়ে থাকে –[১]— هَلۡ فِي ذَٰلِكَ قَسَمٌ لِّذِي حِجۡرٍ ٥নিশ্চয়ই এর মধ্যে শপথ রয়েছে বোধসম্পন্ন ব্যক্তির জন্য [১]। أَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ ٦আপনি দেখেননি আপনার রব কি (আচরণ) করেছিলেন ‘আদ বংশের إِرَمَ ذَاتِ ٱلۡعِمَادِ ٧ইরাম গোত্রের প্রতি [১]--- যারা অধিকারী ছিল সুউচ্চ প্রাসাদের ٱلَّتِي لَمۡ يُخۡلَقۡ مِثۡلُهَا فِي ٱلۡبِلَٰدِ ٨যার সমতুল্য কোনো দেশে সৃষ্টি করা হয়নি [১] وَثَمُودَ ٱلَّذِينَ جَابُواْ ٱلصَّخۡرَ بِٱلۡوَادِ ٩এবং সামূদের প্রতি?- যারা উপত্যকায় [১] পাথর কেটে ঘর নির্মাণ করেছিল وَفِرۡعَوۡنَ ذِي ٱلۡأَوۡتَادِ ١٠এবং কীলকওয়ালা ফির‘আউনের প্রতি [১] ٱلَّذِينَ طَغَوۡاْ فِي ٱلۡبِلَٰدِ ١١যারা দেশে সীমালংঘন করেছিল فَأَكۡثَرُواْ فِيهَا ٱلۡفَسَادَ ١٢অতঃপর সেখানে অশান্তি বৃদ্ধি করেছিল। فَصَبَّ عَلَيۡهِمۡ رَبُّكَ سَوۡطَ عَذَابٍ ١٣ফলে আপনার রব তাদের উপর শাস্তির কশাঘাত হানলেন। إِنَّ رَبَّكَ لَبِٱلۡمِرۡصَادِ ١٤নিশ্চয় আপনার রব সতর্ক দৃষ্টি রাখেন [১]। فَأَمَّا ٱلۡإِنسَٰنُ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكۡرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّيٓ أَكۡرَمَنِ ١٥মানুষ তো এরূপ যে, তার রব যখন তাকে পরীক্ষা করেন সম্মান ও অনুগ্রহ দান করে, তখন সে বলে, ‘আমার রব আমাকে সম্মানিত করেছেন [১]।’ وَأَمَّآ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ فَقَدَرَ عَلَيۡهِ رِزۡقَهُۥ فَيَقُولُ رَبِّيٓ أَهَٰنَنِ ١٦আর যখন তাকে পরীক্ষা করেন তার রিয্ক সংকুচিত করে, তখন সে বলে, ‘আমার রব আমাকে হীন করেছেন।’ كـَلَّاۖ بَل لَّا تُكۡرِمُونَ ٱلۡيَتِيمَ ١٧কখনো নয় [১]। বরং [২] তোমরা ইয়াতীমকে সম্মান কর না وَلَا تَحَٰٓضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ ١٨এবং তোমরা মিসকীনকে খাদ্যদানে পরস্পরকে উৎসাহিত কর না [১] وَتَأۡكُلُونَ ٱلتُّرَاثَ أَكۡلًا لَّمًّا ١٩আর তোমরা উত্তরাধিকারের সম্পদ সম্পূর্ণরূপে খেয়ে ফেল [১] وَتُحِبُّونَ ٱلۡمَالَ حُبًّا جَمًّا ٢٠আর তোমরা ধন-সম্পদ খুবই ভালবাস [১] كـَلَّآۖ إِذَا دُكَّتِ ٱلۡأَرۡضُ دَكًّا دَكًّا ٢١কখনো নয় [১]। যখন যমীনকে চূর্ণ- বিচূর্ণ করা হবে [২] وَجَآءَ رَبُّكَ وَٱلۡمَلَكُ صَفًّا صَفًّا ٢٢আর যখন আপনার রব আগমন করবেন ও সারিবদ্ধভাবে ফেরেশ্তাগণও [১] وَجِاْيٓءَ يَوۡمَئِذِۭ بِجَهَنَّمَۚ يَوۡمَئِذٍ يَتَذَكَّرُ ٱلۡإِنسَٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكۡرَىٰ ٢٣আর সেদিন জাহান্নামকে আনা হবে [১], সেদিন মানুষ স্মরণ করবে, তখন এ স্মরণ তার কি কাজে আসবে [২] يَقُولُ يَٰلَيۡتَنِي قَدَّمۡتُ لِحَيَاتِي ٢٤সে বলবে, ‘হায়! আমার এ জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাতাম?” فَيَوۡمَئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدٌ ٢٥সেদিন তাঁর শাস্তির মত শাস্তি কেউ দিতে পারবে না وَلَا يُوثِقُ وَثَاقَهُۥٓ أَحَدٌ ٢٦এবং তাঁর বাঁধার মত বাঁধতে কেউ পারবে না। يَٰٓأَيَّتُهَا ٱلنَّفۡسُ ٱلۡمُطۡمَئِنَّةُ ٢٧হে প্রশান্ত আত্মা ٱرۡجِعِيٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرۡضِيَّةً ٢٨তুমি তোমার রবের কাছে ফিরে আস সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে [১] فَٱدۡخُلِي فِي عِبَٰدِي ٢٩অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও [১] وَٱدۡخُلِي جَنَّتِي ٣٠আর আমার জান্নাতে প্ৰবেশ কর।

الترجمة: Abu Bakr Zakaria.