ملة الإسلام

السورة 89 · 30 آية · Muhiuddin Khan

سورة الفجر باللغة البنغالية

السورة بالعربية مع التفسير استمع إلى سورة الفجر (1,345 قارئاً)
مكيةسورة الفجر٣٠ آية

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلۡفَجۡرِ ١শপথ ফজরের وَلَيَالٍ عَشۡرٍ ٢শপথ দশ রাত্রির, শপথ তার وَٱلشَّفۡعِ وَٱلۡوَتۡرِ ٣যা জোড় ও যা বিজোড় وَٱلَّيۡلِ إِذَا يَسۡرِ ٤এবং শপথ রাত্রির যখন তা গত হতে থাকে هَلۡ فِي ذَٰلِكَ قَسَمٌ لِّذِي حِجۡرٍ ٥এর মধ্যে আছে শপথ জ্ঞানী ব্যক্তির জন্যে। أَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ ٦আপনি কি লক্ষ্য করেননি, আপনার পালনকর্তা আদ বংশের ইরাম গোত্রের সাথে কি আচরণ করেছিলেন إِرَمَ ذَاتِ ٱلۡعِمَادِ ٧যাদের দৈহিক গঠন স্তম্ভ ও খুঁটির ন্যায় দীর্ঘ ছিল এবং ٱلَّتِي لَمۡ يُخۡلَقۡ مِثۡلُهَا فِي ٱلۡبِلَٰدِ ٨যাদের সমান শক্তি ও বলবীর্যে সারা বিশ্বের শহরসমূহে কোন লোক সৃজিত হয়নি وَثَمُودَ ٱلَّذِينَ جَابُواْ ٱلصَّخۡرَ بِٱلۡوَادِ ٩এবং সামুদ গোত্রের সাথে, যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল। وَفِرۡعَوۡنَ ذِي ٱلۡأَوۡتَادِ ١٠এবং বহু কীলকের অধিপতি ফেরাউনের সাথে ٱلَّذِينَ طَغَوۡاْ فِي ٱلۡبِلَٰدِ ١١যারা দেশে সীমালঙ্ঘন করেছিল। فَأَكۡثَرُواْ فِيهَا ٱلۡفَسَادَ ١٢অতঃপর সেখানে বিস্তর অশান্তি সৃষ্টি করেছিল। فَصَبَّ عَلَيۡهِمۡ رَبُّكَ سَوۡطَ عَذَابٍ ١٣অতঃপর আপনার পালনকর্তা তাদেরকে শাস্তির কশাঘাত করলেন। إِنَّ رَبَّكَ لَبِٱلۡمِرۡصَادِ ١٤নিশ্চয় আপনার পালকর্তা সতর্ক দৃষ্টি রাখেন। فَأَمَّا ٱلۡإِنسَٰنُ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكۡرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّيٓ أَكۡرَمَنِ ١٥মানুষ এরূপ যে, যখন তার পালনকর্তা তাকে পরীক্ষা করেন, অতঃপর সম্মান ও অনুগ্রহ দান করেন, তখন বলে, আমার পালনকর্তা আমাকে সম্মান দান করেছেন। وَأَمَّآ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ فَقَدَرَ عَلَيۡهِ رِزۡقَهُۥ فَيَقُولُ رَبِّيٓ أَهَٰنَنِ ١٦এবং যখন তাকে পরীক্ষা করেন, অতঃপর রিযিক সংকুচিত করে দেন, তখন বলেঃ আমার পালনকর্তা আমাকে হেয় করেছেন। كـَلَّاۖ بَل لَّا تُكۡرِمُونَ ٱلۡيَتِيمَ ١٧এটা অমূলক, বরং তোমরা এতীমকে সম্মান কর না। وَلَا تَحَٰٓضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ ١٨এবং মিসকীনকে অন্নদানে পরস্পরকে উৎসাহিত কর না। وَتَأۡكُلُونَ ٱلتُّرَاثَ أَكۡلًا لَّمًّا ١٩এবং তোমরা মৃতের ত্যাজ্য সম্পত্তি সম্পূর্ণরূপে কুক্ষিগত করে ফেল وَتُحِبُّونَ ٱلۡمَالَ حُبًّا جَمًّا ٢٠এবং তোমরা ধন-সম্পদকে প্রাণভরে ভালবাস। كـَلَّآۖ إِذَا دُكَّتِ ٱلۡأَرۡضُ دَكًّا دَكًّا ٢١এটা অনুচিত। যখন পৃথিবী চুর্ণ-বিচুর্ণ হবে وَجَآءَ رَبُّكَ وَٱلۡمَلَكُ صَفًّا صَفًّا ٢٢এবং আপনার পালনকর্তা ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে উপস্থিত হবেন وَجِاْيٓءَ يَوۡمَئِذِۭ بِجَهَنَّمَۚ يَوۡمَئِذٍ يَتَذَكَّرُ ٱلۡإِنسَٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكۡرَىٰ ٢٣এবং সেদিন জাহান্নামকে আনা হবে, সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে يَقُولُ يَٰلَيۡتَنِي قَدَّمۡتُ لِحَيَاتِي ٢٤সে বলবেঃ হায়, এ জীবনের জন্যে আমি যদি কিছু অগ্রে প্রেরণ করতাম فَيَوۡمَئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدٌ ٢٥সেদিন তার শাস্তির মত শাস্তি কেউ দিবে না। وَلَا يُوثِقُ وَثَاقَهُۥٓ أَحَدٌ ٢٦এবং তার বন্ধনের মত বন্ধন কেউ দিবে না। يَٰٓأَيَّتُهَا ٱلنَّفۡسُ ٱلۡمُطۡمَئِنَّةُ ٢٧হে প্রশান্ত মন ٱرۡجِعِيٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرۡضِيَّةً ٢٨তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। فَٱدۡخُلِي فِي عِبَٰدِي ٢٩অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। وَٱدۡخُلِي جَنَّتِي ٣٠এবং আমার জান্নাতে প্রবেশ কর।

الترجمة: Muhiuddin Khan.